📄 পোপ এলফ গাল এর গবেষণা (P.E.G.'S ANALYSIS)
পোপ এলফ গাল ছিলেন হল্যাণ্ডের একজন নামকরা বড় পাদ্রী। রোযা সম্পর্কে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আমি আমার অনুসারীদের প্রতি মাসে তিনটি করে রোযা রাখার নির্দেশ দিয়েছি। এ কর্মপদ্ধতিতে দৈহিক ও পরিমাপিক সমন্বয় অনুভব করেছি। আমার রোগীরা বারংবার আমাকে জোর দিয়ে বলেছে, আমাকে আরও কিছু পদ্ধতি বলে দিন, কিন্তু আমি নীতি বানিয়ে দিয়েছি যে, দূরারোগ্য রোগীদের প্রতিমাসে তিনদিন নয় বরং পূর্ণ একমাস রোযা রাখার নির্দেশ দিব। আমি ডায়াবেটিস (Diabetes), হৃদরোগ (Heart Diseases) ও পাকস্থলী রোগে (Stomach Diseases) আক্রান্ত রোগীদেরকে পূর্ণ একমাস রোযা রাখার নির্দেশ দিয়েছি।
এ পদ্ধতি অবলম্বনে ডায়াবেটিস রোগের অবস্থার উন্নতি হয়েছে। তাদের সুগার কন্ট্রোল হয়ে গেছে। হৃদরোগীদের অস্থিরতা ও শ্বাস স্ফীতি হ্রাস পেয়েছে। আর সবচেয়ে বেশি উপকৃত হয়েছে পাকস্থলীর রোগীরা।
📄 ডা. লুথরজেম অব ক্যামব্রিজ
তিনি ছিলেন একজন ফারমাকোলোজী (Pharmacology) বিশেষজ্ঞ। প্রতিটি বস্তুকে গভীরভাবে দেখা ছিল তার স্বভাবগত ব্যাপার। একবার তিনি ক্ষুধার্ত মানুষ (রোযাদার)-এর পাকস্থলীর আর্দ্র পদার্থ (Stomach Secretion) নিয়ে তার ল্যাবরেটরীতে টেস্ট করেছিলেন। পরীক্ষা করে তিনি দেখতে পেলেন, তাতে সেই খাদ্যের দুর্গন্ধময় উপাদান (Food Particles Septic) যার দ্বারা পাকস্থলী রোগ-ব্যাধি গ্রহণ করে, তা একেবারে নিঃশেষ হয়ে যায়। মি. লুথর বলেন, রোযা শারীরিক রোগ-ব্যাধি বিশেষভাবে পাকস্থলীর রোগ-ব্যাধি থেকে মুক্তির গ্যারান্টি।
📄 সিগমণ্ড নারায়াড (SIGMOND NARAYAD)
তিনি ছিলেন একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। তার থিওরী (Theory) মনোরোগ বিশেষজ্ঞগণের জন্য পথিকৃৎ। তিনি অভুক্ত থাকা ও রোযা রাখার পক্ষপাতি ছিলেন। তিনি বলেন, রোযা মনস্তাত্ত্বিক ও মস্তিষ্ক রোগ (Mental and Psychological) নির্মূল করে দেয়। মানব দেহে আবর্তন-বিবর্তন আছে। কিন্তু রোযাদার ব্যক্তির শরীর বারংবার বাহ্যিক চাপ (External Pressure) গ্রহণ করার ক্ষমতা অর্জন করে। রোযাদার ব্যক্তি দৈহিক খিঁচুনী (Body Congestion) এবং মানসিক অস্থিরতা (Mental Depression) এর মুখোমুখি হয় না।
📄 প্যারাসাইক্লৌজি রিসার্চ (Research of parapsychology)
জড় পদার্থের সাথে সম্পর্ক স্থাপনের পর অস্থির ও আত্মহারা হয়ে আত্মহত্যাপ্রবণ জাতি পুনরায় প্রশান্তির পুষ্প অন্বেষণে একটি বাগিচা লাগাতে যাচ্ছে, যাকে বলা হয় প্যারাসাইক্লোজী।
পাশ্চাত্যের (European Scientists) চিকিৎসা বিজ্ঞান (Medical Expert) এবং মনোবিজ্ঞান (Psychologist) সম্মিলিতভাবে ইসলামি জীবনের উপর গবেষণা রিসার্চের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কেননা পাশ্চাত্য জাতি বর্তমান জীবন-যাপন ও জন্মদান সম্পর্কে হতাশাগ্রস্ত। তারা সর্বাধিক আত্মহনন, হত্যার পদক্ষেপ, সম্ভ্রমহানী, সাম্প্রদায়িকতা, অপহরণ, প্রতিশোধমূলক পদক্ষেপ, বোমা বিস্ফোরণ, গণহত্যা, অবৈধ সন্তান তালাক ইত্যাদি ধ্বংসাত্মক কাজের দিকে ধাবিত।
এখন তারা এ পাঁক-কাদা থেকে নিষ্কৃতি চায়। তারা বুঝতে পেরেছে মুক্তির একমাত্র পথ ইসলাম।
এক নও-মুসলিম মহিলা গুলবার্গ ডিফেন্স ও লিবার্টির গ্রন্থ দেবের পাশ্চাত্য মাসজকে বলে উঠল, আফসোস! আমি যে সমাজের প্রতি থু নিক্ষেপ করে চলে এসেছি, এরা আজ সেই কলুষিত সমাজকে চাটতে শুরু করেছে। এটি কত গুরুত্বপূর্ণ কথা! একটু চিন্তা করে দেখুন।
খ্রিস্টান মিশনারীরা এখন ইসলামি শিক্ষা গভীরভাবে অধ্যয়ন করে তার মধ্যে নিজেদের জন্য সংশোধনের পথ উন্নয়নের রাস্তা অন্বেষণে ব্যস্ত। রোযা সম্পর্কে ইউরোপীয় বিশেষজ্ঞগণ অব্যাহত গতিতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এমনকি তারা একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, রোযা যেমন মানুষের দেহে নবজীবন ও উদ্যম সৃষ্টি করে, তেমনি এর দ্বারা জীবিকা (Economical) নির্বাহের দুশ্চিন্তাও দূরীভূত হয়। কেননা যখন রোগ-ব্যাধি কম হবে, তখন হাসপাতালও কম হবে। আর হাসপাতাল কম হওয়া শান্তির পরিবেশেরই আলামত।
ইউরোপীয় জাতি আজ ঘুরে ফিরে পুনরায় ইসলামের দিকে প্রত্যাবর্তন করছে। আর আমরা তাদের অন্ধ অনুসরণ করে পশ্চাদদিকে ধাবিত হচ্ছি। একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার কত সুন্দর কথাই না বলেছেন, আজকের যুব সমাজ যে ইউরোপকে আদর্শ মনে করছে, আমি তা প্রত্যক্ষ করে এসেছি। শান্তি পেতে চাও তো ইসলামের দিকে চলে আস।
প্রখ্যাত আন্তর্জাতিক চিত্রনায়ক আবেদন বাট এর জীবন দেখেও তাই বোঝা যায়। যখন সে ইসলামি জিন্দেগী গ্রহণ করে, তখন তার পোশাক হয়ে যায় সুন্নত অনুযায়ী, লাঠি সুন্নত অনুযায়ী। তার কালো পাগড়ী, বাবরি চুল ও দাড়ি দেখে মনে হত, যেন একজন প্রবীণ বুযুর্গ; অথচ তার পূর্বের ইতিহাস বিশ্বাবাসীর জানা।
এখনও সময় আছে, আমরা পুনরায় সুন্নতী জিন্দেগীর দিকে ফিরে আসি। আমরা যদি বিজ্ঞানকে মেনে নিয়ে সুন্নতে নববীর উপর আমল না করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে মুখ দেখাব কিভাবে? তাছাড়া বিজ্ঞানকে মেনে নেওয়ার পর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষা দেওয়া পদ্ধতিসমূহ অবলম্বন করি, তাহলে এর দ্বারা পার্থিব দৃষ্টিকোণ থেকে লাভবান হওয়া যাবে ঠিকই, কিন্তু এর দ্বারা দ্বীনী উপকারিতা তথা পুণ্য অর্জনের আশা করা বোকামি বৈ কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা প্রমাণের জন্য কোনো দলিলের প্রয়োজন পড়ে না।