📄 গুরুত্ব ও তাৎপর্য
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন রং এর পাগড়ী ব্যবহার করতেন। যথা- (১) সাদা (White) (২) সবুজ (Green), এবং (৩) কাল (Black) |
পাগড়ী হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এর অনেক ফযীলত ও উপকারিতা রয়েছে। পাগড়ী পরিধানকারী ব্যক্তি লু-হাওয়া (Sun Stroke) থেকে রক্ষা পায়। নিয়মিত পাগড়ী পরিধান করলে স্থায়ী সর্দি রোগ হয় না। আর হলেও তা তেমন ক্ষতিকর হয় না। মাথাব্যথার জন্য পাগড়ী খুবই উপকারী। পাগড়ী ব্যবহারকারী ব্যক্তির মাথাব্যথার আশঙ্কা খুব কম হয়।
পাগড়ী মস্তিষ্ক শক্তিশালীকরণ ও স্মরণশক্তি বৃদ্ধিতে খুবই কার্যকর। পাগড়ীর ঝুলন্তপ্রান্ত মেরুদণ্ড ফোলা রোগ থেকে রক্ষা করে (Inflammation of Vertebral Column)। গাগড়ীর প্রান্ত দেহের নিম্নভাগের (Lower Half of the body) অর্ধাঙ্গ রোগ এবং শীত, গরম ও ঋতুর পরিবর্তনজনিত রোগ থেকে রক্ষা করে। গাগড়ী পরিধানকারীদের প্রলাপ ও উন্মত্ততা (Meningitis) রোগের আশঙ্কা কম থাকে। জনৈক বিশেষজ্ঞের অনুসন্ধান ও গবেষণা অনুযায়ী যখন Spinal Cord সুরক্ষিত থাকবে, তখন শরীরের স্নায়ু প্রক্রিয়া (Nervous System) এবং মাংসপেশী প্রক্রিয়া (Muscles System) সঠিক ও সুশৃঙ্খল থাকে। আর এটা শুধু পাগড়ীর দ্বারাই সম্ভব।
সাদা পাগড়ী দ্বারা মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুতে (Brain Nerves) গরমের প্রখরতা (Sun Stroke) জনিত ব্রেইন স্ট্রোক ইত্যাদি খুব কম হয়।
ফয়সালাবাদের এক ব্যক্তি বলেন, আমার স্থায়ী সর্দি ও মাথাব্যথা রোগ ছিল। কেউ আমাকে পাগড়ী বাঁধার পরামর্শ দিল। আমি সার্বক্ষণিক পাগড়ী বাঁধা শুরু করলাম। এতে আমার যথেষ্ট উপকার হয়েছে।
📄 মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞগণের দৃষ্টিতে পাগড়ী
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা পাগড়ী ব্যবহার করো! কেননা এর দ্বারা ধৈর্য ও দূরদর্শিতা বৃদ্ধি পাবে। ডা. আযীয আহমদ ছিলেন একজন মনস্তত্ত্ব বিশেষজ্ঞ। তিনি বলেন: আমি যখন উচ্চ ডিগ্রী অর্জনের জন্য বহির্বিশ্বে যাই, তখন সেখানে দেখলাম, লোকজন মানসিক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য পাগড়ীর মতো একপ্রকার কাপড় বাঁধে। আমি এ অবস্থা দেখে বললাম, এত পাগড়ী। আর তোমরা যেভাবে পাগড়ী বেঁধেছ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ও ঠিক তদ্রুপই বাঁধতেন। বিশেষজ্ঞগণ পাগড়ীর মতো সে কাপড় এজন্যই বাঁধতে নির্দেশ দিয়েছেন, এর দ্বারা মানুষের মধ্যে বিপদাপদ রবদাশত করার শক্তি বৃদ্ধি পায় এবং মানুষ মুক্তি পায় নানাবিধ মানসিক রোগ হতে। শত শত বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলে গেছেন, আজকের বিজ্ঞান সেগুলি নিয়ে গবেষণায় নেমেছে মাত্র।
📄 সবুজ পোশাক
সাদা পোশাক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রিয় ছিলই আবার রঙ্গীন পোশাকের মধ্যে সবুজ পোশাকও রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ভালবাসতেন। (যাদুল মা'আদ)
প্রত্যেক রং থেকে অদৃশ্য কিছু আলোক রশ্মি (Invisible Rays) বের হয়। সেগুলি শরীর ও শরীরের প্রতিটি অবস্থার উপর বিস্তার করে এক শক্তিশালী প্রভাব।
সবুজ বর্ণ, বাগ-বাগিচা, ফুল ইত্যাদি দর্শন করা আত্মা ও শারীরিক প্রশান্তির জন্য খুবই উপযোগী। তাই সবুজ পোশাকও দৈহিক প্রশান্তির জন্য ফলপ্রদ। ক্রোমোপ্যাথি বিশেষজ্ঞগণের মতে সবুজ পোশাক শরীরের অগণিত রোগ-ব্যাধির জন্য উপকারী। এ বিষয়ে তাদের রয়েছে এক পূর্ণাঙ্গ গবেষণা। সেই গবেষণা মতে সবুজ পোশাক নিম্নোক্ত রোগ-ব্যাধি থেকে রক্ষা করে:
আলসার, গ্যাষ্ট্রিক, স্নায়ু ও মস্তিষ্কের খিচুনী, নৈরাশ্য, উচ্চ রক্তচাপ ও চর্মরোগ বিশেষ করে যন্ত্রণাদায়ক জ্বালা। চিন্তার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক একটি পছন্দনীয় বিষয় কতই না মূল্যবান! (উসূলে ক্রোমোপ্যাথী)
📄 লাল পোশাক অপছন্দনীয়
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাল রংয়ের পোশাক অপছন্দ করতেন। উলামায়ে কিরাম এ হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, লাল রং পুরুষের Harmony System-এর জন্য খুবই ক্ষতিকর। এর ফলে শরীরের হরমুনের উপর খারাপ প্রভাব পড়ে। ফলে বিশেষ একধরনের আর্দ্রতা (Secretion) সেখান থেকে বের হয়ে রক্তের সাথে যুক্ত হয়। সেই আর্দ্রতা থেকে মনস্তাত্ত্বিক ও ক্রোমোপ্যাথী বিশেষজ্ঞগণের মতে নিম্ন লিখিত রোগ-ব্যাধি সৃষ্টি হয়। তাছাড়া লাল রং পুরুষের স্বভাব বিরুদ্ধ। উচ্চ রক্তচাপ (High Blood Presser) কামোত্তেজনা (Increased Sewual Desire Sexual Exctation), চর্মরোগ (Skin Diseases) মাংসগ্রন্থি ফোলা (Inflammation of the Blands), (Infection of the Glands), কোমরে উপরের অংশে মাংস পেশিতে খিঁচুনী (Backache Pain in Back)।