📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ডা. লুহী কুনীর গবেষণা

📄 ডা. লুহী কুনীর গবেষণা


তিনি ছিলেন জার্মানীর একজন প্রখ্যাত চিন্তাবিদ ও চিকিৎসক। তিনি বলেন- সমস্ত বিশেষজ্ঞগণ সাদা পোশাককে গুরুত্ব দিয়েছেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সুতী কাপড় (COTTON DRESS)

📄 সুতী কাপড় (COTTON DRESS)


* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পোশাক ছিল সুতী কাপড়ের। সুন্নত অনুযায়ী সুতী পোশাকের কি কি উপকারিতা রয়েছে এবং অন্যান্য পোশাকে কি কি অপকারিতা রয়েছে, তা আমাদের জানা দরকার।
(১) খোদা না করুন! কারও শরীরে যদি আগুন লেগে যায়, তাহলে শরীরে সুতী পোশাক থাকলে তাতে ক্ষতি কম হয়।
(২) সুতী পোশাক গরম সহিষ্ণু হয় আর উষ্ণ দেশসমূহে এতদভিন্ন অন্য কোনো সুব্যবস্থাই নেই।
(৩) যে শরীরে সুতী পোশাক থাকবে, সে শরীর চর্মরোগে (Skin Diseases) আক্রান্ত হবে না। কেননা পলিয়েস্টার বা নায়লন সুতার পোশাক শরীরের ঘর্ষণে তীব্র গরম (Hottest) হয়ে যায়। আর এর তাপ শরীরের তাপের সাথে মিশে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে চর্মরোগ সৃষ্টি হয়। সুতী পোশাক দেহের তাপমাত্রায় ভারসাম্যে রাখে। ফলে চর্মরোগ ও মানসিক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। অথচ পলিয়েস্টার কাপড়ের পোশাক দুটি মারাত্মক ব্যাধির সৃষ্টি করে। একটি হল মহিলাদের লিকুরিয়া আর অপরটি হল পুরুষদের যৌনরোগ (Sexual Diseases) ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মোটা কাপড়

📄 মোটা কাপড়


* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোটা পোশাক পরিধান করতেন। (মা'মূলাতে নববী) সকল সাহাবায়ে কিরাম ও আউলিয়ায়ে কিরাম জীবনভর মোটা পোশাকে অভ্যস্ত ছিলেন। বর্তমান কালের আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর এরূপ সিদ্ধান্তই গ্রহণ করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ডা. লুথর এম এর গবেষণা

📄 ডা. লুথর এম এর গবেষণা


ডা. নূথর ছিলেন জার্মানের প্রসিদ্ধ ক্যান্সার বিশেষজ্ঞ। (Cancer Specialist) তিনি বলেন, যখন থেকে মানুষ সুতী পোশাক পরিত্যাগ করেছে, তখন থেকে তারা নিম্নোক্ত রোগসমূহে আক্রান্ত হতে বাধ্য হয়েছে। * চর্ম ক্যান্সার (Skin Cancer), * চামড়ার মাংসগ্রন্থির ক্যান্সার (Skin Glands Cancer), * মহিলাদের বক্ষ ক্যান্সার (Breast Cancer), * টিস্যু ক্যান্সার (Tissues Cancer), * হরমোন ক্যান্সার (Harmonies Cancer), * চর্ম চুলকানি (Allergic Cancer), * একজিমা (Eczema)
জনৈক ব্যক্তি বলেন- মুলতান কটন মিলে আমার এক বন্ধু ছিল। আমরা একত্রে উক্ত ফ্যাক্টরীতে কর্মরত ছিলাম। একবার জানতে পারলাম, তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। অথচ তার বেতন ছিল খুবই আকর্ষণীয়। আমি তার কারণ জানতে চাইলে তিনি বললেন : “ফ্যাক্টরীর মালিক সিদ্ধান্ত নিয়েছেন, জনসাধারণের আবেগ ও চাহিদার পরিপ্রেক্ষিতে এখন থেকে মহিলা ও পুরুষদের জন্য পাতলা কাপড় তৈরি করবেন। অথচ পাতলা কাপড় পরিধান করা সুন্নতের খেলাফ। তাই আমি এমন কাজে অংশ নিতে ইচ্ছুক নই।
একবার আমি করাচীর রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে একটি বড় প্রাইভেট কার আমার কাছে এসে দাঁড়াল। গাড়ি থেকে বেরিয়ে এল আমার সেই বন্ধুটি। কুশল বিনিময় হল আমাদের। জিজ্ঞেস করলাম, এখন দিন কেমন কাটছে? বলল, যেদিন আমি ওই ফ্যাক্টরীর চাকরি ছেড়েছি তার পরই আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এ গাড়িটিও আল্লাহর বিরাট বড় অনুগ্রহ। ঘটনাটি প্রসঙ্গক্রমে উল্লেখ করা হল। পাঠকগণ এ হতে শিক্ষা গ্রহণ করবেন বলে আশা রাখি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00