📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খলিল জিবরান ও সাদা পোশাক

📄 খলিল জিবরান ও সাদা পোশাক


খলিল জিবরান ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক ও লেখক। তিনি সাদা পোশাককে সাদা ফুলের সমতুল্য জ্ঞান করতেন। তিনি বলেন, গোলাপের সাদা পাপড়ি ও আমার দেহের (সাদা) পোশাক দুটোই সমপর্যায়ের। আর দুটোই আমার আনন্দের সামগ্রী। কবি বলেন, গোলাপের শুভ্র পাপড়ির সজ্জা ধারণ করব আর শুভ্র সামিয়ানার নিচে বসে মুক্ত অঙ্গনে খোলা মনে তোমার মুচকি হাসির শুভ্র ঝলক তোমার শুভ্র দন্তরাজির মধ্যে দেখব আর ভালবাসব তোমার শুভ্র পোশাক।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ডা. লুহী কুনীর গবেষণা

📄 ডা. লুহী কুনীর গবেষণা


তিনি ছিলেন জার্মানীর একজন প্রখ্যাত চিন্তাবিদ ও চিকিৎসক। তিনি বলেন- সমস্ত বিশেষজ্ঞগণ সাদা পোশাককে গুরুত্ব দিয়েছেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সুতী কাপড় (COTTON DRESS)

📄 সুতী কাপড় (COTTON DRESS)


* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পোশাক ছিল সুতী কাপড়ের। সুন্নত অনুযায়ী সুতী পোশাকের কি কি উপকারিতা রয়েছে এবং অন্যান্য পোশাকে কি কি অপকারিতা রয়েছে, তা আমাদের জানা দরকার।
(১) খোদা না করুন! কারও শরীরে যদি আগুন লেগে যায়, তাহলে শরীরে সুতী পোশাক থাকলে তাতে ক্ষতি কম হয়।
(২) সুতী পোশাক গরম সহিষ্ণু হয় আর উষ্ণ দেশসমূহে এতদভিন্ন অন্য কোনো সুব্যবস্থাই নেই।
(৩) যে শরীরে সুতী পোশাক থাকবে, সে শরীর চর্মরোগে (Skin Diseases) আক্রান্ত হবে না। কেননা পলিয়েস্টার বা নায়লন সুতার পোশাক শরীরের ঘর্ষণে তীব্র গরম (Hottest) হয়ে যায়। আর এর তাপ শরীরের তাপের সাথে মিশে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে চর্মরোগ সৃষ্টি হয়। সুতী পোশাক দেহের তাপমাত্রায় ভারসাম্যে রাখে। ফলে চর্মরোগ ও মানসিক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। অথচ পলিয়েস্টার কাপড়ের পোশাক দুটি মারাত্মক ব্যাধির সৃষ্টি করে। একটি হল মহিলাদের লিকুরিয়া আর অপরটি হল পুরুষদের যৌনরোগ (Sexual Diseases) ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মোটা কাপড়

📄 মোটা কাপড়


* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোটা পোশাক পরিধান করতেন। (মা'মূলাতে নববী) সকল সাহাবায়ে কিরাম ও আউলিয়ায়ে কিরাম জীবনভর মোটা পোশাকে অভ্যস্ত ছিলেন। বর্তমান কালের আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর এরূপ সিদ্ধান্তই গ্রহণ করেছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00