📄 ক্রোমোপ্যাথীর অভিমত (LOWS OF CHROMPATHY)
রং ও আলো বিশেষজ্ঞগণ বলেছেন- সাদা পোশাক হল ক্যান্সার থেকে প্রতিরক্ষার সর্বোত্তম ঔষধ। এমনকি বিশেষজ্ঞগণের মতে সাদা পোশাক পরিধানকারী ব্যক্তি (Sebaceous Glands) ঘামের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ারও ছোটো রোগ (Fungal Infection) এর মতো মারাত্মক ব্যাধি থেকে রক্ষা পেতে পারে। তারা চর্ম এলার্জি (Skin Allergy) এবং উচ্চ রক্তচাপে (High Blood Pressure) আক্রান্ত রোগীদেরকে সর্বদা সাদা পোশাক পরিধানের পরামর্শ দিয়ে থাকেন। ক্রোমোপেথী নীতি অনুযায়ী সাদা পোশাক মস্তিষ্ক, হৃদপিণ্ড ও চর্মের সংরক্ষক। (উসূলে ক্রোমোপ্যাথী : ৪৩)
📄 ইবনে বতুতার অভিজ্ঞতা
বিখ্যাত এ পর্যটক ভারতবর্ষের জনসাধারণকে সাদা পোশাক পরিধান করতে দেখে খুবই প্রভাবান্বিত হয়েছেন। তিনি বলেন, আমি ভারতবর্ষের লোকদের দেখেছি, তারা সাদা পোশাক পরিধান করে। এর উপকারিতা দেখে আমি খুবই প্রভাবিত হয়েছি। (সফরনামা -ইবনে বতুতা)
📄 খলিল জিবরান ও সাদা পোশাক
খলিল জিবরান ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক ও লেখক। তিনি সাদা পোশাককে সাদা ফুলের সমতুল্য জ্ঞান করতেন। তিনি বলেন, গোলাপের সাদা পাপড়ি ও আমার দেহের (সাদা) পোশাক দুটোই সমপর্যায়ের। আর দুটোই আমার আনন্দের সামগ্রী। কবি বলেন, গোলাপের শুভ্র পাপড়ির সজ্জা ধারণ করব আর শুভ্র সামিয়ানার নিচে বসে মুক্ত অঙ্গনে খোলা মনে তোমার মুচকি হাসির শুভ্র ঝলক তোমার শুভ্র দন্তরাজির মধ্যে দেখব আর ভালবাসব তোমার শুভ্র পোশাক।
📄 ডা. লুহী কুনীর গবেষণা
তিনি ছিলেন জার্মানীর একজন প্রখ্যাত চিন্তাবিদ ও চিকিৎসক। তিনি বলেন- সমস্ত বিশেষজ্ঞগণ সাদা পোশাককে গুরুত্ব দিয়েছেন।