📄 ডানকাতে শোয়া
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম সর্বদা ডান কাতে শয়ন করতেন। (উসওয়াহ্) আজকের বিজ্ঞান বলে, বাম কাত হয়ে শয়ন করলে গভীর ঘুম আসে। তবে ডান কাতে শয়ন করলে গভীর নিদ্রাও আসে আবার তার ঘুম শীঘ্র পূর্ণও হয়ে যায়। ফলে তাড়াতাড়ি ঘুম থেকে জাগতে পারে।
📄 ভয়াবহ স্বপ্ন দেখা
অপর এক গবেষণা অনুযায়ী বাম দিকে কাত হয়ে শয়ন করলে ভয়াবহ স্বপ্ন বেশি হয়। কারণ, মানুষের হার্ট থাকে বাম দিকে। আর বাম দিকে শয়নকারী ব্যক্তির পাকস্থলী ও নাড়ীভুঁড়ির চাপ হার্টের উপর পড়ে এবং হার্টের উপর বৃদ্ধি পায় ফিজিক্যাল প্রেসার। আর হার্টের উপর প্রেসার বৃদ্ধি পেলে ভয়াবহ স্বপ্ন দেখতে পায়। যেন কেউ হৃদপিণ্ডকে ধরে রেখেছে। (মাওয়ায়েযে নকশ্বন্দী)