📄 ঘুম থেকে উঠার পর তৎক্ষণাৎ হাত ধৌত করা
ঘুম হতে ওঠার পর হাত ধৌত করার ব্যাপারে হাদীসে নির্দেশ রয়েছে। রাতে নিদ্রা অবস্থায় হাত কিসের সাথে লেগেছে, তা কারও জানা নেই। তাই হাতে থাকতে পারে নানা রোগজীবাণু। এখন যদি ওই রোগ জীবাণুসহ হাত পানিতে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে সেই পানিও বিষাক্ত হয়ে পড়বে। এ মারাত্মক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলাম নিদ্রা থেকে ওঠার সাথে সাথে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। কৃমি রোগীর অনেকেরই নখের মধ্যে কৃমির ডিম লুকিয়ে থাকে। তাই হাত ধোয়া ছাড়া পানিতে ডুবিয়ে দিলে, সেই ডিম পানিতে মিশ্রিত হয়ে অন্যের জন্য অনিষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে।
📄 শক্ত মাটিতে শয়ন করা
শক্ত মাটিতে শয়ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান অভ্যাস। কোমরে ব্যথা রোগীদের জন্য শক্ত মাটি বা কাঠের উপর শয়ন করার পরামর্শ দেওয়া হয়। এমনকি আধুনিক গবেষণা (Modern Research) অনুযায়ী যে ব্যক্তি শক্ত মাটি বা কাঠের উপর শয়ন করবে, সে কখনো মেরুদণ্ডের ব্যথা (Sciatica) এবং (Inflammation Spinal Cord) কোমরের ব্যথায় আক্রান্ত হবে না। ইসলাম আমাদেরকে শত শত বছর পূর্বে এগুলির শিক্ষা দিয়েছে এবং খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে আমল করে তা দেখিয়ে গেছেন।
📄 বাতি নিভিয়ে রাখা
হাদীস শরীফে ঘুমানোর পূর্বে বাতি নিভিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা বাতি নিভিয়ে দাও! অন্যথায় ইঁদুর বাতি নিয়ে ছাদে উঠে পড়বে এবং ছাদে আগুন লেগে যাবে। হাদীস বিশারদগণ অধিকাংশ হাদীসের উদ্ধৃতি দিয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন। উক্ত হাদীসের আলোকে উলামায়ে কিরাম বলেন : বর্তমান যুগে বৈদ্যুতিক বাল্ব নিভিয়ে রাখা জরুরি। এতে লাভ হল, শান্তির নিদ্রা আসবে এবং খারাপ প্রভাব থেকে চক্ষু নিরাপদ থাকবে।
বাল্ব নিভানো থাকলে বিদ্যুৎ বেশি (High Voltage) হলে তা ফেটে যাবে না। এমনকি বিদ্যুৎ বন্ধ করে ঘুমালে ঘর আগুন লাগা থেকে রক্ষা পাবে। আজকাল বিদ্যুত স্পার্কিং এর কারণে অনেক মার্কেট পুড়ে ছাই হতে দেখা যায়। ধোঁয়া হল এক পরিপূর্ণ কার্বন গ্যাস মিশ্রিত পদার্থ। এটা কামরায় ভর্তি হয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণের আশঙ্কা রয়েছে।
📄 ডানকাতে শোয়া
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম সর্বদা ডান কাতে শয়ন করতেন। (উসওয়াহ্) আজকের বিজ্ঞান বলে, বাম কাত হয়ে শয়ন করলে গভীর ঘুম আসে। তবে ডান কাতে শয়ন করলে গভীর নিদ্রাও আসে আবার তার ঘুম শীঘ্র পূর্ণও হয়ে যায়। ফলে তাড়াতাড়ি ঘুম থেকে জাগতে পারে।