📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ঈশার নামাযের পূর্বে শয়ন করা নিষিদ্ধ

📄 ঈশার নামাযের পূর্বে শয়ন করা নিষিদ্ধ


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার পূর্বে শয়ন করতে নিষেধ করেছেন। (যাদুল মাআদ)
আসরের পরে জমিনের উপর তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে মানুষের মন-মস্তিষ্কের উপর এর একটা চাপ বা প্রভাব পড়ে। সুতরাং আসরের পরে বা ইশার পূর্বে শয়ন করলে এর ক্ষতিকর প্রভাব মানুষ প্রতিহত করতে পারে না। ফলে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অযু করে শয়ন করা

📄 অযু করে শয়ন করা


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়নের পূর্বে ওজু করতেন। এশার নামাযের পর জীবনের কিছু কাজ করণীয় থাকে। যখন বিশ্রামের সময় হয়, তখন বিশ্রাম গ্রহণ করার পূর্বে অযু করা জরুরি। কারণ, এটা অঙ্গ-প্রত্যঙ্গের জন্য খুবই উপকারী। অযু স্বপ্নদোষ ও পেরেশানী এবং দ্রুতগতিতে দুর্বলতা দূর করে। সুতরাং প্রশান্তি ও একান্ত তৃপ্তির সাথে নিদ্রা যাপনের জন্য সুন্নত তরীকা হল অযু করে শয়ন করা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শয়নের পূর্বে কাপড় পরিবর্তন

📄 শয়নের পূর্বে কাপড় পরিবর্তন


• শয়নের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লুঙ্গি (ঢিলা কাপড়) পরিধান করতেন এবং জামা খুলে ঝুলিয়ে রাখতেন।
স্বাস্থ্যরক্ষার বিধান মতে মানুষ সারাদিন যে কাপড়চোপড় পরে থাকে, তা পরিহিত অবস্থায় কখনও নিদ্রা যাওয়া ঠিক নয় বরং হালকা ও ঢিলা কাপড় পরে শয়ন করবে। কারণ, সঙ্কুচিত ও শক্ত কাপড় পরলে উত্তমরূপে ঘুম আসে না। স্লিপিং ড্রেস (শয়নের পোশাক) ইউরোপীয়দের আবিষ্কৃত পরিভাষা বটে তারা একে স্বাস্থ্যসম্মত মনে করে এবং গর্ববোধ করে পরিধান করে। অথচ বহু পূর্বে ইসলাম মুসলমানদের রাতের পোশাক হিসেবে লুঙ্গি পরিধান করতে হুকুম দিয়েছে। আর এ পোশাকটি হালকা-পাতলা ও ঢিলা হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিছানাপত্র ঝাড়ু দেওয়া

📄 বিছানাপত্র ঝাড়ু দেওয়া


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়নে গমনের পূর্বে বিছানা ও আনুসঙ্গিক জিনিসপত্র ঝাড়ু দেওয়ার নির্দেশ দিয়েছেন। (রাহবারে জিন্দেগী) এমন সুন্দর সতর্কতামূলক ব্যবস্থা কোনো ধর্মে আছে বলে মনে হয় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00