📄 উপুড় হয়ে শয়ন করা
• নবীজী বলেছেন, উপুড় হয়ে শয়ন করো না। উপুর হয়ে শয়ন করলে হজম ও সংশ্লিষ্ট অংশ বিশৃঙ্খল হয়ে যায়। এর প্রথম চাপ মাথার উপর পড়ে। তখন মাথার স্নায়ুগুলো নিজস্ব প্রবাহ ও গতি থেকে বিপরীতমুখী হয়ে যায়। ফলে মানুষ ভীতিকর স্বপ্ন দেখে। অভিজ্ঞ মনোবিজ্ঞানীদের মতে এমন মানুষের জীবনের মোড় বিপরীত দিকে যেতে পারে। ফলে সে উল্টা ও উদ্ভট চিন্তাশীল (পাগলপারার মতো) মানুষে পরিণত হয়ে যায়। এমনভাবে শয়ন করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাগল হয়ে যাওয়ার কারণ বলে সতর্ক করে দিয়েছেন। ইমাম গাযালী রহ. উপুর হয়ে শয়ন করাকে আহমকের কাজ বলে আখ্যায়িত করেছেন। হাদীসে আছে, শয়তান এভাবে শয়ন করে। এমন উল্টাভাবে শয়নকারী ব্যক্তির সাথে শয়তান অপকর্ম (ব্যভিচার) করে।
📄 অধিক ঘুম নিষিদ্ধ
অধিক সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতে হাদীস শরীফে নিষেধ করা হয়েছে। অতিমাত্রায় নিদ্রা গমন করলে শরীরে শক্তি থাকে না। অবসাদ, ক্লান্তি ও দূর্বলতা আসে। দৈনন্দিন কাজ-কর্মে ক্ষতি হয়। সাথে সাথে ধর্মীয় কাজেও দ্রুত ঘাটতি দেখা দেয়। অধিক শয়নে মৃগী রোগ, যৌন রোগ, হিস্টিরিয়াস, স্বপ্নদোষ ইত্যাদি দেখা দেয়। চোখের রোগ বিশেষ করে চোখের পাতা ফুলে যায়।
অধিক ঘুম স্বপ্নদোষে অভ্যস্ত ব্যক্তির জন্য ঘাতক বিষ থেকেও মারাত্মক। লক্ষণীয় যে, জাপানের লোকেরা কম ঘুমায়। তাই তারা বিশ্বে উন্নতির শীর্ষে আরোহণকারী দেশ হিসেবে পরিচিত।
📄 চামড়া ও খেজুর ছালের বিছানা
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিছানা ছিল চামড়ার তৈরি। তার মধ্যে খেজুরের পাতার ছাল ছিল। (মাদারিজু নবুওয়াহ)
বিজ্ঞান মানুষের স্বভাবের প্রতি দৃষ্টি রাখে। বিজ্ঞানের এক গবেষণায় দেখা যায়, চামড়ার তৈরি বিছানা ও অন্যান্য জিনিসপত্র মানবদেহের জন্য উপযুক্ত ও উপকারী। এর দ্বারা কখনও ক্ষতি হয় না।
📄 আমেরিকান স্বাস্থ্য কাউন্সিল
সম্প্রতি আমেরিকার একটি স্বাস্থ্য কাউন্সিল চামড়ার উপকারিতা সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করেছে। উক্ত রিপোর্টে লিখা হয়েছে, চামড়ার বিছানাপত্র কোমর ব্যথা, পাইলস, অস্থিনার্ভের দুর্বলতা, মাংসপেশীর দুর্বলতা ইত্যাদি রোগের একমাত্র মহৌষধ। (সিহহাত ও জিন্দেগী)
বিজ্ঞান-প্রযুক্তি ও তার আবিষ্কৃত যাবতীয় যন্ত্রপাতি স্পষ্ট করে দিয়েছে, রোগের আরোগ্য কোথায়? রোগের আরোগ্য মূলত সুন্নতের মধ্যে।