📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মিঠা পানি পান করা

📄 মিঠা পানি পান করা


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় মিঠা ও ঠাণ্ডা পানি পান করতেন।
বর্তমানে পানি আন্তর্জাতিক বিষয় ও সমস্যা হিসাবে চিহ্নিত হয়েছে। অনেক দেশে পানির সংকট দেখা দিয়েছে। পাকিস্তানের অনেক অঞ্চল আছে, যেখানে সীমাহীন কষ্টের পর একটু পানি পাওয়া সম্ভব হয়। বিশেষ করে মিঠা (খাবার) পানি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়োডিন ও সালফার যুক্ত মিঠা পানি (লবণাক্ত নয়) পান করতেন। সে পানিতে যথেষ্ট স্বাস্থ্যসম্মত উপাদান থাকত। পক্ষান্তরে অধিক মাত্রায় লবণাক্ত পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিঠা পানির উৎস সম্বন্ধে গবেষণা করে জনৈক উদ্ভিদ বিজ্ঞানী রিপোর্ট পেশ করেছেন, যেখানে খেজুর গাছ ঘন ঘন ও বেশি পরিমাণে দেখা যায়, সেখানকার পানি মিঠা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00