📄 অতিভোজন ও ইসলামের প্রথম বিদ‘আত
• হযরত আয়েশা রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইন্তেকালের পর ইসলামে সর্বপ্রথম যে বিদআতের প্রচলন হয়েছিল, তা হল, উদরপূর্তি করে খানা খাওয়া। (ফাযায়েলে সাদাকাত) বস্তুত সাহবায়ে কিরাম রাযী. ও আউলিয়ায়ে কিরাম পেট ভরে খাবার খুব কমই খেয়েছেন। পেট ভরে খানা খেলে রোগ-ব্যাধি সৃষ্টি হয়।
📄 প্রফেসর ব্রাউন ও ইসলামি বিশ্ব
প্রফেসর ব্রাউন নিজ Lectures of Prof. Browne গ্রন্থে লিখেছেন, হায়েছ ফালদা আল সাকাফী নামক এক হেকীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে উপস্থিত হয়ে এই বলে অভিযোগ করল যে, আমার নিকট কোনো রোগী কেন আসে না, এদের কি কোনো রোগ-ব্যাধি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এরা তখন খাবার খায় যখন তীব্র ক্ষুধা পায় আর ক্ষুধা অবশিষ্ট থাকতেই খাবার ত্যাগ করে।” তা হলে আমাদের অধিক খাবার খাওয়াকে বিদআত মনে করা কি অন্যায়? অথচ আধুনিক বিজ্ঞান তো প্রতিটি মানুষের জন্য কে কতটুকু খাবার খেতে পারবে তার পরিমাপ নির্ধারণ করে দিচ্ছে।