📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 একত্রে খাওয়া-উচ্ছিষ্ট খাওয়া

📄 একত্রে খাওয়া-উচ্ছিষ্ট খাওয়া


প্যাথলজী (Pathology) এর প্রফেসর এ রহস্য উদঘাটন করেছেন যে, যদি সকলে একত্রে খাবার খায়, তা হলে সকল খাবার গ্রহণকারীদের জীবাণু খাবারে মিলিত হয়ে যায়, যা অন্য সকল রোগ-জীবাণুকে নিঃশেষ করে দেয়, এভাবে ওই খাবার দূষণমুক্ত হয়ে যায়। আবার কখনো খাবারে রোগ আরোগ্যের জীবাণু মিলিত হয়ে সমগ্র খাবারকে প্রতিষেধক বানিয়ে দেয়, যা পাকস্থলীর রোগের জন্য খুবই উপকারী।
একবার মিষ্টভাষী ও ব্যক্তিত্ব সম্পন্ন এক ব্যাক্তির সাথে আমার সাক্ষাৎ হল। তিনি বলেন যে, আমি একসময় পাগল ছিলাম এবং দীর্ঘ দিন মেটাল হাসপাতালে ভর্তি ছিলাম, এই বলে তিনি সেই হাসপাতালের ফর্ম আমাকে দেখালেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি সুস্থ্য হলেন কিভাবে? তিনি বললেন, পরিবারের লোকজন চিকিৎসা করাতে করাতে যখন অস্থির হয়ে উঠল, তখন আমাকে নিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।
একদা আমি সেই হাসপাতালে স্বজ্ঞানে বসেছিলাম। এমন সময় একজন লোক কথা প্রসঙ্গে বলল, মুসলমানদের উচ্ছিষ্টে রোগমুক্তি রয়েছে। তার কথা শ্রবণ করে সেদিন থেকে আমি মানুষের খাবারের উচ্ছিষ্ট সুন্নত মনে করে থেতে থাকি। মাত্র ৭ মাসে আমি পূর্ণ আরোগ্য লাভ করি।
গুজরান ওয়ালা এলাকার অন্য এক ব্যক্তির সাথে একবার সাক্ষাৎ হল। তিনি ছিলেন জটিল হৃদরোগে আক্রান্ত। তিনি বলেন, যখন থেকে আমি সুন্নত মনে করে ঝুটা খাওয়া আরম্ভ করেছি। তখন থেকে অদ্যাবধি এক ব্যক্তি বলছিলেন, আমার এক বন্ধু ছিল। ১৯৭০ সনের শেষের দিকে সে টিবি রোগে আক্রান্ত হয়। সে চিকিৎসা গ্রহণ করতে করতে অস্থির হয়ে পড়ল অথচ আরোগ্য লাভ হল না। অবশেষে কারো কাছে শুনে ঔষধ পথ্য ত্যাগ করে মুসলমানদের উচ্ছিষ্ট খেতে শুরু করে দিল। এরপর মাত্র চার মাসের মধ্যে সে পূর্ণ আরোগ্য লাভ করল। ১৯৯৬ সনে তার সাথে আমার সাক্ষাৎ হলে দেখলাম সে পূর্ণ সুস্থ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খানা খাওয়ার পদ্ধতি (WAYS OF HAVING MEAL)

📄 খানা খাওয়ার পদ্ধতি (WAYS OF HAVING MEAL)


হাদীস শরীফে খাবারের তিনটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যথা:

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কোরিয়ার খানার টেবিলে

📄 কোরিয়ার খানার টেবিলে


আমি একবার কোরিয়া ভ্রমণে গিয়ে সেখানকার কিছু লোককে দুই হাঁটু উঠিয়ে, এক পা উঠিয়ে ও দুই পা গেড়ে বসে খানা খেতে দেখলাম। এমন কি চেয়ারে বসে আহারকারীগণও এ পদ্ধতি অবলম্বন করে খানা খাচ্ছে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম- আপনারা এ পদ্ধতি কিভাবে গ্রহণ করলেন? তারা বললেন, বর্তমান যুগে মোটা হয়ে যাওয়া একটা জীবন নাশক ব্যাধিতে পরিণত হয়েছে। গবেষণা দ্বারা জানা গেছে, এ ধ্বংসাত্মক রোগ থেকে মুক্তির পথ এটাই। এ সংক্রান্ত সকল চিকিৎসা ব্যর্থ প্রমাণিত হয়েছে বরং তা এ রোগকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে থাকে। আধুনিক গবেষণা আমাদেরকে এ পদ্ধতি শিক্ষা দিয়েছে। এখন থেকে আমরা এ পদ্ধতির প্রচারণায় বই লিখে সারা বিশ্বে বণ্টন করে দিব।
যখন আমি তাদেরকে বললাম: এ পদ্ধতি তো আজ থেকে শত শত বৎসর পূর্বে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এ কথা শুনে তারা বিস্মিত হয়ে বলল, তা হলে আপনারা আমাদেরকে কেন তা শিক্ষা দেন নি? আমি এক ইংরেজকে দেখলাম, দুই হাঁটু উঠিয়ে বসে খানা খাচ্ছে। জিজ্ঞাসা করলাম, এভাবে বসে খানা খাচ্ছেন কেন? তক্ষুনি সে পেটের উপর হাত রেখে বলল, এর জন্য। (চশমেদীদ ওয়াকেআতঃ ১০৬)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খানা চিবিয়ে খাওয়া

📄 খানা চিবিয়ে খাওয়া


হাদীসের উদ্ধৃতি দিয়ে উলামায়ে কিরাম খানা চিবিয়ে খাওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। আধুনিক গবেষণা (Modern Research) এ কথার সত্যতা স্বীকার করেছে যে, যারা খানা কম চিবিয়ে খায় তাদের দাঁত দ্রুত নষ্ট হয়ে যায়। আর এক পাশ দিয়ে চিবালে অন্য দিকের দাঁত নষ্ট হয়ে যায়। তাই উভয় পাশের দাঁত দ্বারা খানা চিবিয়ে খেতে হবে। খাবার না চিবিয়ে পাকস্থলীতে পৌঁছে দিলে তার ক্ষতিকর প্রভাব পড়বে দাঁতের উপর। যার ফলে পেট ফুলে যাওয়া, (Stomach Inflamation) এবং পেটে গ্যাস হওয়া (Stomach Acidity) ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে।
মোটকথা, আমরা যদি আমাদের হজম প্রক্রিয়া (Digestive System) সুস্থ রাখতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই চিবানোর সুন্নতকে চালু করা দরকার।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00