📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আহারের পূর্বে হাত ধৌত করা

📄 আহারের পূর্বে হাত ধৌত করা


আহারের পূর্বে হাত ধৌত করা ইসলামি জীবনের দৈনন্দিন কর্ম পদ্ধতি। মানুষের হাত কোথায় কোথায় লাগে তার ইয়ত্তা নেই। যেহেতু হাতের উপর জীবাণু লেগে থাকে এজন্যই শরী'আতের নির্দেশ হল হাতকে পানি দ্বারা ধৌত করা।
এ ব্যাপারে দ্বিতীয় হুকুম হল ধোয়ার পর কাপড় দ্বারা পরিষ্কার করবে না বরং প্রথমে পায়ে মুছে নিবে। কেননা কাপড়ে জীবাণু লেগে থাকতে পারে তা আবার হাতে লেগে যাবে।
জনৈক ট্রাক ড্রাইভার খাবারের জন্য একটি হোটেলের নিকট তার ট্রাকটা দাঁড় করিয়ে নিচে নেমে এসে প্রথমে সে গাড়ীর টায়ার চেক করল। তারপর গিয়ে খাবার খেল। খাবার খাওয়ার সাথে সাথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। - সেই হোটেলে আরও লোকজন অহরহ খানা খেয়ে চলেছে তাদের কিছুই হয় নি। অনেক চিন্তা-গবেষণা ও অনুসন্ধান চালানোর পর জানা গেল যে, মৃত ড্রাইভার টায়ার চেক করার জন্য তাতে হাত লাগায়। টায়ারে একটি বিষাক্ত সাপ পিষ্ট হয়ে তার তাজা বিষ টায়ারের সাথে লেগে ছিল। সেই বিষ হাতে লেগে গেল এবং হাত না ধোয়ার ফলে তা খাবার দ্রব্যের সাথে মিশ্রিত হয়ে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আহারের পূর্বে ও পরে লবণ মুখে দেওয়া

📄 আহারের পূর্বে ও পরে লবণ মুখে দেওয়া


আহারের পূর্বে সামান্য লবণ মুখে দেওয়া হয়। কেননা লবণের (Salt) মধ্যে রয়েছে খানার চাহিদা বৃদ্ধি করার উপকরণ। আর লবণ চাটার সাথে সাথেই লালা সৃষ্টিকারী মাংসপেশী হজমকারী অম্লকে বের করতে থাকে, যার কারণে খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, খাবার সুস্বাদু মনে হয়, ক্ষুধা মিটে যায় এবং আল্লাহর নেয়ামতের মূল্যায়ণ করা সম্ভব হয়। খাবারের শেষে যেহেতু জিহবা, গলা ও খাদ্য নালীতে খাদ্যদ্রব্য, ঘৃত ও অন্যান্য তৈলাক্ত খাবার লেগে থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই লবণ দিয়ে সেগুলিকে নিঃশেষ করে দেওয়া হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আহারের পূর্বে কুলী করা

📄 আহারের পূর্বে কুলী করা


আহারের পূর্বে কুলি করা ইসলামী বিধান। সারাদিন হাওয়া ও শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে ধুলা, বালি এবং রোগ-জীবাণু (Germs) ভিতরে প্রবেশ করে। এ অবস্থায় খাবারের লোকমা গ্রহণ করার সময় ঐ জীবাণুগুলিও ভিতরে প্রবেশ করে, এ জন্যই কুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মুখ পরিষ্কার হয়ে যায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আহারের সময় ডান হাত ব্যবহার করা

📄 আহারের সময় ডান হাত ব্যবহার করা


নামাযের অধ্যায়ে এ কথা বলা হয়েছে যে, ডান এবং বাম হাতের তালু থেকে কিছু অদৃশ্য আলোক রশ্মি (Invisible Rays) বিচ্ছুরিত হয়। তবে ডান হাতের রশ্মি পজিটিভ বা ইতিবাচক আর বাম হাতের রশ্মিগুলি নেগেটিভ বা নেতিবাচক এবং ডান হাতের রশ্মিগুলিতে রয়েছে শেফা বা রোগমুক্তি আর বাম হাতের রশ্মিতে রয়েছে রোগ ব্যাধি। সুতরাং ডান হাতে খানা খাওয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, পক্ষান্তরে বাম হাতে খানা খাওয়া দেহে বিভিন্ন রোগ জন্মানোর কারণ হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00