📄 খাদ্য গ্রহণের গুরুত্ব ও তাৎপর্য
শরীরের জন্য খাবার প্রয়োজন। তাই সকলেই খাবার গ্রহণ করে। খাবার যদি স্বাস্থ্যরক্ষার মূলনীতি অনুযায়ী গ্রহণ করা হয়, তাহলে তো স্বাস্থ্য সুস্থতার অধিকারী হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হল, এ খাবারই আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর তরীকা অনুযায়ী গ্রহণ করলে তা হবে সুন্নত ও বিজ্ঞান সম্মত।
খাদ্য বিশেষজ্ঞগণের ঐকমত্যে ৮০% রোগব্যাধি খাবারের কারণেই হয়ে থাকে। বর্তমানে ইউরোপীয়গণ গভীরভাবে গবেষণা করছেন যে, মানুষের দেহে কি ধরনের খাবার প্রয়োজন, মানুষ কি খাবে আর কি খাবে না বরং একটি খাবারের উপর বিশেষজ্ঞগণ ডক্টরেট (পি.এইচ.ডি.) পর্যন্ত করেছেন। জনৈক ব্যক্তি যবের উপর ডক্টরেট করেছেন। তার বিষয় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যবের রুটি আহার করতেন, তার কী উপকারিতা?
📄 ওয়াশিংটনের ডাইরেক্টর ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা
জনৈক ইঞ্জিনিয়ার সাহেব বলেন: একবার ওয়াশিংটনে মিটিং ছিল। সেখানে উপস্থিত ছিল আমেরিকার তিনজন বড় কোম্পানীর ডাইরেক্টর ও জেনারেল ম্যানেজার। আমরা সকলে একই টেবিলে আহার করছিলাম। আমি লক্ষ্য করলাম, আমরা সুসলমানরা হাত দিয়ে খানা শুরু করার সাথে সাথে তারাও হাত দিয়ে খানা শুরু করে দিল। কাঁটা চামচ পড়ে রইল একপার্শ্বে। এ দেখে আমি খুব বিস্মিত হলাম।
এটা ছিল গুরুত্বপূর্ণ (ভি.আই.পি.) ব্যক্তিদের মিটিং। তারাও চেয়ারে বসে হাত দ্বারা খাবর গ্রহণ করছেন রুটি ছিড়েছেন আর গোশতের টুকরা দাঁত দিয়ে টেনে টেনে খাচ্ছেন। আমি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনারা কাটা চামচ ব্যবহার করছেন না কেন? একথা শুনে তিনি বললেন, হাত দ্বারা খাবার গ্রহণ করা আমাদের নিকট সর্বাধিক পছন্দনীয়। আরও একজনকে তাকিয়ে দেখলাম, সেও এভাবে খাবার খাচ্ছে। তৃতীয় একজনকে দেখলাম সেও এভাবে খাবার খাচ্ছে। আমি বিস্মিত হলাম। এমনকি আমার জন্য নিজের খাবার গ্রহনই দুষ্কর হয়ে পড়ল। সর্বপ্রথম আজই আমি দেখলাম, তারা কাঁটা চামচ বাদ দিয়ে খানা খাচ্ছে। খাবার পর্ব সমাপ্তির পর দেখতে পেলাম সকলের আশেপাশে পেপার রাখা আছে, আমি তাদেরকে হাত পরিষ্কার করার জন্য পেপারটা এগিয়ে দিলাম।
কিন্তু তারা এর দ্বারা হাত পরিষ্কার না করে নিয়মতান্ত্রিকভাবে আঙ্গুলগুলি চেটে খেয়ে নিল। আমি প্রশ্ন করলাম, আপনারা এ নিয়ম কোত্থেকে শিখলেন? (Where you learnt it) প্রশ্ন শুনে তিনি উত্তরে বললেন, এটা আমেরিকান বিজ্ঞানীদের রিসার্চ যে, যখন হাত দ্বারা খাওয়া হয়, তখন আঙ্গুলের লোমকূপ থেকে যে Plama বিশেষভাবে বের হয়, সেগুলিকে যদি মাইক্রোস্কোপ (Microscope) দ্বারা দেখা হয়, তাহলে স্পষ্ট দৃষ্টিগোচর হবে। তিনি বলেন, এখন আমরা কাটা চামচের স্থলে হাত দ্বারা খাওয়াটাই বেশি পছন্দ করি।
📄 আহারের পূর্বে হাত ধৌত করা
আহারের পূর্বে হাত ধৌত করা ইসলামি জীবনের দৈনন্দিন কর্ম পদ্ধতি। মানুষের হাত কোথায় কোথায় লাগে তার ইয়ত্তা নেই। যেহেতু হাতের উপর জীবাণু লেগে থাকে এজন্যই শরী'আতের নির্দেশ হল হাতকে পানি দ্বারা ধৌত করা।
এ ব্যাপারে দ্বিতীয় হুকুম হল ধোয়ার পর কাপড় দ্বারা পরিষ্কার করবে না বরং প্রথমে পায়ে মুছে নিবে। কেননা কাপড়ে জীবাণু লেগে থাকতে পারে তা আবার হাতে লেগে যাবে।
জনৈক ট্রাক ড্রাইভার খাবারের জন্য একটি হোটেলের নিকট তার ট্রাকটা দাঁড় করিয়ে নিচে নেমে এসে প্রথমে সে গাড়ীর টায়ার চেক করল। তারপর গিয়ে খাবার খেল। খাবার খাওয়ার সাথে সাথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। - সেই হোটেলে আরও লোকজন অহরহ খানা খেয়ে চলেছে তাদের কিছুই হয় নি। অনেক চিন্তা-গবেষণা ও অনুসন্ধান চালানোর পর জানা গেল যে, মৃত ড্রাইভার টায়ার চেক করার জন্য তাতে হাত লাগায়। টায়ারে একটি বিষাক্ত সাপ পিষ্ট হয়ে তার তাজা বিষ টায়ারের সাথে লেগে ছিল। সেই বিষ হাতে লেগে গেল এবং হাত না ধোয়ার ফলে তা খাবার দ্রব্যের সাথে মিশ্রিত হয়ে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।
📄 আহারের পূর্বে ও পরে লবণ মুখে দেওয়া
আহারের পূর্বে সামান্য লবণ মুখে দেওয়া হয়। কেননা লবণের (Salt) মধ্যে রয়েছে খানার চাহিদা বৃদ্ধি করার উপকরণ। আর লবণ চাটার সাথে সাথেই লালা সৃষ্টিকারী মাংসপেশী হজমকারী অম্লকে বের করতে থাকে, যার কারণে খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, খাবার সুস্বাদু মনে হয়, ক্ষুধা মিটে যায় এবং আল্লাহর নেয়ামতের মূল্যায়ণ করা সম্ভব হয়। খাবারের শেষে যেহেতু জিহবা, গলা ও খাদ্য নালীতে খাদ্যদ্রব্য, ঘৃত ও অন্যান্য তৈলাক্ত খাবার লেগে থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই লবণ দিয়ে সেগুলিকে নিঃশেষ করে দেওয়া হয়।