📄 ঈশার নামায
মানুষ প্রকৃতিগতভাবেই লোভী। সে যখন দুনিয়ার কাজকর্ম থেকে অবসর হয়ে ঘরে প্রত্যাবর্তন করে এবং খানা খেতে বসে, তখন মজা ও লোভের বশীভূত হয়ে সে বেশি খেয়ে ফেলে। এমতাবস্থায় যদি সে খানা খাওয়ার পরপরই শুয়ে পড়ে, তা হলে তার নানাবিধ ধ্বংসাত্মক রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই আল্লাহ দয়াপরবশ হয়ে তাকে এশার নামায পড়ার বিধান দিয়েছেন, যাতে খানা ও শোয়ার মাঝে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। তাছাড়া মানুষ যদি গোটা দিনের ক্লান্তিকর মস্তিষ্ক নিয়েই ঘুমিয়ে পড়ে, তা হলে সে আরামে ঘুমাতে পারবে না। সুতরাং নামাযের মধ্যে তার আরাম মিলবে।
অতএব দেখা যাচ্ছে, খানা এবং আরামের যাবতীয় ব্যবস্থাপনা নামাযের মাধ্যমে হয়ে যাচ্ছে। উপরন্তু ইশার নামায আদায় করে সে যখন ঘুমাল, তখন যেমনিভাবে ভোর বেলা উঠেই ফজর নামাযের মাধ্যমে তার কিছুটা হালকা ব্যায়াম হয়ে যায়, তেমনি ইশার নামাযের পূর্ণ ব্যায়ামও তাকে অনাবিল প্রশান্তিতে ঘুম পাড়িয়ে দেয়।
বর্তমান যুগে ডাক্তারগণ শোয়ার পূর্বে কিছু হালকা ব্যায়ামের প্রতি গুরুত্বারোপ করে থাকেন। অনেকে তো আরোও বলেন, শোয়ার পূর্বে নামাযের চেয়ে উত্তম ও উৎকৃষ্ট কোনো ব্যায়াম নেই।
📄 তাহাজ্জুদ নামায
ধর্মপ্রাণ অভিজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন গ্রন্থে তাহাজ্জুদ নামাযের নিম্নলিখিত উপকারগুলো বর্ণনা করেছেন-
১। তাহাজ্জুদ নামায অশান্তি ও অনিদ্রার মহৌষধ।
২। মানসিক রোগের জন্য এটা অব্যর্থ ঔষধ।
৩। রগের টানাপোড়েন রোগের জন্যও এটা পরম উপকারী।
৪। মস্তিষ্কের চিকিৎসা বিশেষ করে পাগলদের জন্য এটা সর্বশেষ চিকিৎসা।
৫। দৃষ্টিশক্তির সমস্যাগ্রস্ত লোকদের জন্যও তাহাজ্জুদ নামায উপকারী।
৬। তাহাজ্জুদ নামায মানবদেহে আনন্দ, উৎসাহ, কর্মস্পৃহা ও সীমাহীন শক্তি সঞ্চার করে, যা তাকে গোটা দিন হাসি-খুশি ও উৎফুল্ল রাখে।