📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ধারাবাহিকতা রক্ষা করে নামায পড়া

📄 ধারাবাহিকতা রক্ষা করে নামায পড়া


ধারাবাহিকতা রক্ষা করে নামায আদায় করা নামাযের ওয়াজিবসমূহের মধ্যে একটি অন্যতম জরুরি বিষয়। যদি নামাযের ধারাবাহিকতাকে পরিত্যাগ করা হয়, তা হলে দৈহিক সুস্থতার জন্য প্রয়োজনীয় অনেক উপকার থেকে বঞ্চিত থাকতে হবে। কেননা পূর্বে উল্লেখ করা হয়েছে, নামাযের মাধ্যমে অর্জিত ব্যায়াম একটি বিশেষ পদ্ধতির হয়ে থাকে, যার প্রতি লক্ষ্য রাখা জরুরি। যদি কেউ কেউ কেয়াম না করে প্রথমেই সিজদায় চলে যায়, তাহলে ওই সকল প্রয়োজনীয় বস্তু, যা একজন মানুষের সুস্থতার জন্য একান্ত প্রয়োজন, তা থেকে সে নিশ্চিত মাহরূম হবে। শুধু তা-ই নয়, এর দ্বারা তার নানাবিধ রোগে আক্রান্ত হওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দু’হাত কান পর্যন্ত উঠানো

📄 দু’হাত কান পর্যন্ত উঠানো


তাকবীরে তাহরীমা বলার সময় দু'হাত কান পর্যন্ত উঠানো সুন্নত। যখন হাতগুলোকে কান পর্যন্ত উঠানো হয়, তখন এর দ্বারা বাহু, ঘাড় ও কাঁধের ব্যায়াম হয়। মানসিক রোগের জন্য এ ধরনের ব্যায়াম অত্যন্ত উপকারী যা নামায পড়ার দ্বারা এমনিতেই হয়ে যায়। তাছাড়া এর দ্বারা অর্ধাঙ্গ রোগের আশঙ্কা থেকেও মুক্ত থাকা যায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 তাকবীরে তাহরীমার সময় মাথা না ঝুঁকানো

📄 তাকবীরে তাহরীমার সময় মাথা না ঝুঁকানো


তাকবীরে তাহরীমার সময় যদি মাথা ডান-বাম বা নিচের দিকে ঝুঁকানো হয়, তা হলে যে সকল উপকারিতার কথা হস্তদ্বয়কে কান পর্যন্ত উঠানোর আলোচনায় বর্ণনা করা হয়েছে, তা পূর্ণরূপে অর্জিত হবে না। উপরন্তু এরূপ করার দ্বারা ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ, যা নামাযের মূল মাকসাদ তাও ব্যাহত হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ডান হাতকে বাম হাতের উপর রাখা

📄 ডান হাতকে বাম হাতের উপর রাখা


ইসলাম যাবতীয় ভালো কাজে ডান হাত ব্যবহারের জোর তাগিদ দিয়েছে। কেননা ডান হাতে বরকত রয়েছে। বস্তুত মানবদেহে যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে, তন্মধ্যে ডান দিকের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বাম দিকের অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটু পৃথক বৈশিষ্ট্যের অধিকারী। বিশেষ করে ডান হাত থেকে এক প্রকার অদৃশ্য আলোকরশ্মি নির্গত হয়, যা ইতিবাচক (Positive) হয়ে থাকে। পক্ষান্তরে বাম হাত থেকে যে রশ্মি নির্গত হয়, তা (Negative) বা নেতিবাচক হয়ে থাকে।
নামাযের মধ্যে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখতে হয়। আর দৃষ্টি বাম হাতের উপর স্থাপিত ডান হাতের উপর দিয়ে সিজদার স্থানে পতিত হলে উক্ত দৃষ্টি (Positive বা) ইতিবাচক তরঙ্গমালা অতিক্রম করে যা চোখের জন্য অত্যন্ত উপকারী। তাই ডান হাতকে বাম হাতের উপরে বাঁধার বিধান দেওয়া হয়েছে।
তাছাড়া ডান হাতকে বাম হাতের উপর রাখার আরেকটি উপকারিতা রয়েছে। তা হল, ডান হাতকে বাম হাতের উপর রাখার ফলে ডান থেকে এক প্রকার শক্তি উৎপাদন করে। ফলে হাত দ্বারা দৈনন্দিন বিভিন্ন কার্যাবলী হয় না। শুধু তাই নয়, কোনো কোনো চিকিৎসক ডান হাতের প্যারালাইসিস রোগীদের জন্য এ পরামর্শ দিয়েছেন যে, তারা যেন ডান হাত বাম হাতের উপর রেখে কিছুক্ষণ বসে থাকে। কেননা এর দ্বারা এক হাত থেকে নির্গত অদৃশ্য আলোক রশ্মিগুলো অপর হাতে স্থানান্তরিত হয়ে হাত নড়াচড়া করার শক্তি সঞ্চয়ে সহায়তা করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00