📄 নামাযের ফরয ও বৈজ্ঞানিক অনুসন্ধান
ইসলাম স্বভাব ধর্ম। তাই এর প্রতিটি নির্দেশ আদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত কল্যাণকামী হিসিবেই বিবেচিত থাকবে। যমীন পরিবর্তন হতে পারে, যমানা পরিবর্তন হতে পারে, অধিবাসী পরিবর্তিত হতে পারে, বাসস্থান পরিবর্তন হতে পারে কিন্তু পরিবর্তন হবে না একমাত্র আল্লাহর বিধান।
📄 স্থান পবিত্র হওয়া
যেহেতু নামায আদায় হল একটি পূর্ণাঙ্গ ইবাদত। তাই তার জন্য এমন স্থান হওয়া বাঞ্ছনীয়, যেখানে থাকবে না কোনো রোগজীবাণু। কেননা নাপাক স্থানে প্যাথলজী (Pathology) অনুযায়ী সংক্রামক ব্যাধির (Disease Contagious) জীবাণু মজুদ থাকে। যেমন, গোবরের মধ্যে (Tetanus) ক্রিমি পোকার ডিম (Eggs of Intestinal Worms) কলেরা (Cholera) ও টাইফয়েড জ্বরের (Typhoid) জীবাণু থাকে।
মানুষ সামাজিক জীব অর্থাৎ অন্যান্য মানুষের সাথে মিলে বসবাস করতে বাধ্য এ কথাই ইসলাম জোরালো কণ্ঠে ঘোষণা দিয়েছে। হাদীসে রয়েছে "ইসলামে বৈরাগ্য নেই” অর্থাৎ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যতিক্রমী জীবন যাপন করা ইসলাম পছন্দ করে না। হাদীসের ভাষায় মুসলমান জাতি এক দেহতুল্য। যখন দেহের এক অংশ ব্যথা পায়, তখন অন্য অংশও ব্যথিত হয়ে উঠে। সেই সঙ্ঘবদ্ধতার প্রতি লক্ষ্য রেখেই ইসলাম জামা'আতে সাথে নামায আদায়ের শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হয় নি বরং কঠোরভাবে গুরুত্বারোপ করেছে যে, নামায জামা'আতের সাথেই আদায় করতে হবে। যখন মুসলমান প্রত্যহ পাঁচবার একস্থানে একত্র হবে, তখন পরস্পরের মধ্যে হবে মতবিনিময়। একে অপরের সুখ-দুঃখের বিষয় জানতে পারবে এবং একে অপরের সমস্যা সমাধানে এগিয়ে আসবে।
একই কথা শরীর পবিত্র হওয়ার বেলায় প্রযোজ্য। কেননা একজন নামাযী মুসল্লী অপবিত্র শরীর ও কাপড় নিয়ে মসজিদে গেলে তার দ্বারা নিম্নোক্ত অনিষ্টতা বিস্তারের সম্ভাবনা থাকে:
নামাযীর শরীর পরিচ্ছন্ন না হলে তার শরীরে থাকে অসংখ্য রোগ জীবাণু। ফলে এ মুসল্লী অন্যান্য নামাযীদের মধ্যে সংক্রামক ব্যাধি উল্লেখ্য যে, মসজিদের বহুজনের ব্যবহৃত টুপি ব্যবহার করলে মাথার টাক (Baldness), চর্মরোগ, খোস-পাচড়া (Dand Ruff) ছাড়াও অন্যান্য সংক্রামক ব্যাধি (Contagious Diseases) বিস্তার লাভ করতে পারে। ডা. রবার্ট সাম্প তার অভিজ্ঞতার আলোকে বলেন, আমরা পবিত্রতা অর্জন কার্য বস্তুত ইসলাম থেকে শিখেছি।
📄 সামাজিক প্রতিক্রিয়া (SOCIAL EFFECTS)
একটি উন্নত সমাজের জন্য একথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, সেখানকার অধিবাসীগণ সকলে পরস্পরে প্রেম-প্রীতি ও সহানুভূতির মনোভাব নিয়ে বসবাস করবে। একথা প্রণিধানযোগ্য যে, অপরিচ্ছন্ন শরীর ও ময়লাযুক্ত কাপড় পরিহিত ব্যক্তিকে প্রত্যেকেই ঘৃণা করে। ইসলাম নামাযের মাধ্যমে মানুষকে সমাজে বসবাস করা ও সসম্মানে জীবন-যাপনের পদ্ধতি শিক্ষা দিয়েছে।
📄 নামাযের মানসিক প্রতিক্রিয়া
মানুষ ইয্যত ও সম্ভ্রমের সাথে জীবন যাপন করবে, এটাই তাদের প্রকৃতিগত নিয়ম। কিন্তু সে যদি ইসলামী শিক্ষা-দীক্ষা ও পাক-পবিত্রতার বিষয়গুলোকে এড়িয়ে চলে কিংবা এ ব্যাপারে অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করে, তাহলে সে নানাবিধ মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়বে। এ সকল মানসিক রোগের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে হীনমন্যতা (Inferiority complex)। কেননা একে কেন্দ্র করেই আরো অসংখ্য মানসিক রোগ মানবদেহে জন্ম নেয়।