📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নামায ও ইউগা (PRAYER AND YOGA)

📄 নামায ও ইউগা (PRAYER AND YOGA)


বিশেষজ্ঞগণ নামাযকে শ্বাস-প্রশ্বাস অনুশীলনের এক সহজ পদ্ধতি বনে অভিহিত করেছেন। তন্মধ্যে তারা তিনটি স্থানকে বিশেষভাবে উল্লেখ করেছেন।
(১) কিয়াম (দণ্ডায়মান) অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি নিবন্ধ রাখা।
(২) রুকুর অবস্থায় পায়ের উপর দৃষ্টি নিবদ্ধ রাখা এবং
(৩) সিজদার মধ্যে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ইতালীর বিশেষজ্ঞগণের অভিমত

📄 ইতালীর বিশেষজ্ঞগণের অভিমত


(OPINION OF ITALIAN EXPERTS)
ইতালীর একজন নব মুসলিম মনস্তাত্ত্বিক ডা. জামাল আবদুর রহমান নামাযের ব্যায়ামের বর্ণনা দিতে গিয়ে বলেন, ব্যায়ামের মূলনীতি হল যদি কোনো রক্তবাহী ধমনী বা অন্য কোনো বিশেষ অঙ্গের কষ্ট লাঘব করতে ইচ্ছা কর, তবে প্রথমে দেহকে শিথিল করে তারপর তাকে টানা করে পুনরায় শরীরকে শিথিল করতে হবে। ব্যায়ামের নীতিগত পদ্ধতি এবং তার জন্য কিছু আসনও আমি নির্ধারণ করেছি। একেক রোগের জন্য একেক আসন অপরিহার্য। উদাহরণত মেরুদণ্ডের হাড়ের রোগ নিবারণের জন্য রয়েছে এক বিশেষ আসন এবং হৃদরোগ থেকে মুক্তির জন্য ভিন্ন আসন। মূত্রাশয়ের রোগের জন্য এমন পদ্ধতি অবলম্বন করতে হবে, যার দ্বারা মূত্রাশয় সুস্থ হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00