📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 একজন ফিজিশিয়ানের কাণ্ড

📄 একজন ফিজিশিয়ানের কাণ্ড


একজন প্রখ্যাত ডাক্তার তার স্নায়ুবিক দুর্বলতা, জোড়ায় জোড়ায় ব্যথা, এবং অন্যান্য মাংসপেশীর ব্যাধির জন্য নিজের চিকিৎসা নামায দ্বারা করেছেন। তিনি নামায দ্বারা একাধারে নিয়মতান্ত্রিক চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠলেন এবং যাবতীয় ঔষধ ব্যবহার বাদ দিয়ে শুধু নামাযের চিকিৎসাধীনই থাকলেন। তারপর থেকে তিনি প্রত্যেক রোগীকে নিয়মিত নামায আদায় এবং নামাযের প্রতিটি রুকন শান্ত ও পরিপূর্ণরূপে আদায় করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে থাকেন। এভাবে তার সকল রোগী দ্রুত আরোগ্য লাভে ধন্য হতে লাগল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অস্ট্রেলিয়ান এক বিশেষজ্ঞের পরামর্শ

📄 অস্ট্রেলিয়ান এক বিশেষজ্ঞের পরামর্শ


(OF AN AUSTRALIAN EXPERT OPINION) পাকিস্তানের একজন হৃদরোগী নিজের চিকিৎসা করাতে করাতে অবশেষে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছল। সেখানকার একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তাকে পূর্ণ পর্যবেক্ষণ করার পর তার জন্য কিছু ঔষধ ও একটি ব্যায়াম নির্ধারণ করে দিয়ে বললেন, আপনি আমার ফিজিও ওয়ার্ডে আমার তত্ত্বাবধানে আটদিন পর্যন্ত উক্ত ব্যায়াম করবেন। তাকে ব্যায়াম করানোর পর দেখা গেল, তা ছিল খুশু-খুযু ও সন্তোষজনক এক পূর্ণাঙ্গ নামায। এবার পাকিস্তানী রোগী সেই ব্যায়ামটাকে পরিপূর্ণ ও সঠিক তা দেখে ডাক্তার সাহেব বললেন : আপনিই আমার প্রথম রোগী, যে এত দ্রুত আমার এ ব্যায়ামটা শিখে এত চমৎকারভাবে তা আদায় করতে পারলেন। বস্তুত এখানে আট দিন রোগী এ পদ্ধতিটা শিখে মাত্র। একথা শুনে রোগী বলল, আমি হলাম একজন মুসলমান আর এ পদ্ধতি হল আমাদের পূর্ণাঙ্গ নামায। তাই এটা শিখতে আমার মোটেই বেগ পেতে হয় নি। তারপর দ্বিতীয় দিনেই ডাক্তার তাকে ঔষধ ও (ব্যায়াম সম্পর্কে) বিশেষ কিছু দিকনির্দেশনা দিয়ে বিদায় দিলেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হতবাক এক ফিজিওথেরাপিস্ট

📄 হতবাক এক ফিজিওথেরাপিস্ট


একজন পাকিস্তানী ডাক্তার (ডা. মাজেদ যামান উসমানী) ইউরোপে ফিজিওথেরাপীতে উচ্চ ডিগ্রী অর্জনের জন্য গমন করেন। সেখানে তাকে হুবহু নামাযের মতো একটি ব্যায়াম পড়ানো হল তখন তিনি ওই ব্যায়াম দেখে হতবাক হয়ে পড়লেন; আশ্চর্য! আমরা তো এতদিন পর্যন্ত নামাযকে শুধু ধর্মীয় কতব্য মনে করেই আদায় করে আসছিলাম। কিন্তু এখন তো দেখছি এর মধ্যে আশ্চর্যজনক রহস্য আছে। এর দ্বারা বড় বড় রোগ-ব্যাধি নিঃশেষ হয়ে যায়। এ ব্যায়াম দ্বারা যে যে রোগ নিরাময় হয়, ডাক্তার সাহেব তার একটি লিস্ট দিলেন:
(১) মানসিক রোগ (Mental Disease) (২) স্নায়ুবিক রোগ (Nerve Disease) (৩) অস্থিরতা, ডিপ্রেশন, ব্যাকুলতার রোগ (৪) মনস্তাত্ত্বিক রোগ (Psychiatric Diseases) (৫) হার্ট এর রোগ (Heart Diseases) (৬) জোড়া রোগ (Arthritis) (৭) ইউরিক এসিড থেকে সৃষ্ট রোগ (Deseases Due to Uric Acid) (৮) পাকস্থলী ও আলসার রোগ (Stomach Ulcer) (৯) ডায়াবেটিস ও তার প্রভাব (Sugar and Its After Effects) (১০) চক্ষু ও গলা রোগ (Eye and E.N.T. Diseases)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 একটি বিশেষ অভিজ্ঞতা (SPECIAL EXPERIENCE)

📄 একটি বিশেষ অভিজ্ঞতা (SPECIAL EXPERIENCE)


আমি যেহেতু গবেষণার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই বিশেষ দৃষ্টি দিয়ে প্রতিটি বস্তুকে দেখি। অভিজ্ঞতার আলোকে একথা সুস্পষ্ট হয়েছে যে, আপনি যদি সারা দিন কাজ কারবারে নিমজ্জিত থাকার পর যোহরের সময় মসজিদে গিয়ে সুন্নত নামায আদায় করে জামাতের সাথে নামায পড়ার পর দেহের পূর্বের ও বর্তমান অবস্থার উপর অনুমান করে দেখেন, তা হলে বিরাট পার্থক্য খুঁজে পাবেন।
আমি একবার কোনো কাজে করাচী গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে মার্কেটে ঘুরাঘুরি শুরু করে দিলাম। ঘুরতে ঘুরতে দৈহিক ও মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়লাম। বন্ধু বলল, চলো মসিজদে গিয়ে নামায আদায় করে নেই। নামায আদায় করার পর যেন আমি আমার হারানো শক্তি ফিরে পেলাম। নিজের মধ্যে খুঁজে পেলাম সতেজতা ও উৎফুল্লতা। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তা আমার হৃদয়পটে ভেসে উঠছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00