📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 নামায ও দৈহিক সুস্থতা (PRAYER AND BODY HEALTH)

📄 নামায ও দৈহিক সুস্থতা (PRAYER AND BODY HEALTH)


নামায হল এক উত্তম শরীর চর্চা। অলসতা, বিষণ্ণতা ও বে-আমলীর এ যুগ-সন্ধিক্ষণে নামাযই এমন এক ব্যায়াম, যা সঠিক পদ্ধতিতে আদায় করা হলে তার দ্বারা ইহকালীন সকল ব্যথার উপশম সম্ভব। নামাযের ব্যায়াম যেমনিভাবে বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের সৌন্দর্য বৃদ্ধির কারণ, তেমনি আভ্যন্তরীন অঙ্গ-প্রত্যঙ্গ যেমন- হৃৎপিণ্ড, যকৃত, মূত্রাশয়, ফুসফুস, মস্তিষ্ক, নাড়িভুঁড়ি, পাকস্থলী, মেরুদণ্ড, গর্দান, বক্ষ ও সর্বপ্রকার Glands-কে বর্ধিত করে শরীরকে সুঠাম ও সুন্দর করে তোলে। আর এ ব্যায়ামগুলির দ্বার আয়ুও বৃদ্ধি পায়। পাওয়া যায় এক অসাধারণ শক্তি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 বয়স নির্ধারণ (AGE FACTOR)

📄 বয়স নির্ধারণ (AGE FACTOR)


শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে বয়সের তারতম্য লক্ষণীয়। বয়সের সাথে সাথে ব্যায়ামেরও পার্থক্য হয়ে থাকে। বড়দের ব্যায়াম ছোটদের ব্যায়াম থেকে আলাদা। এমনকি পুরুষ ও মহিলাদের জন্য ব্যায়ামের পদ্ধতিও ভিন্ন। কিন্তু নামায এক সার্বজনীন ব্যায়াম; সব বয়স ও সব ধরনের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 কিংকর্তব্যবিমূঢ় এক অমুসলিম বিশেষজ্ঞ

📄 কিংকর্তব্যবিমূঢ় এক অমুসলিম বিশেষজ্ঞ


জনৈক ব্যক্তি (এ. আর. কমর) তার ইউরোপের ভ্রমণ কাহিনীতে লিখেছেন : একদিন আমি নামায পড়ছিলাম। এক ইংরেজ দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমার নামায পড়া শেষ হলে সে আমাকে বলতে লাগল, ব্যায়ামের এ পদ্ধতি তুমি নিশ্চয় আমার পুস্তক থেকে শিখেছ। কেননা আমি এ নিয়মে ব্যায়ামের পদ্ধতি লিখেছি। যে ব্যক্তি এ পদ্ধতিতে ব্যায়াম করবে, সে কখনো দীর্ঘ মেয়াদী, মারাত্মক ও জটিল ব্যাধিতে আক্রান্ত হবে না। তারপর সে এর ব্যাখ্যা দিয়ে বলল: দণ্ডায়মান ব্যক্তি যদি তৎক্ষণাৎ ব্যায়ামে গমন করে, তা হলে তার স্নায়ু ও হৃৎপিণ্ডের উপর এর প্রভাব মঙ্গলজনক হয় না। তাই আমি আমার পুস্তকে বিশেষভাবে লিখেছি, প্রথমে দাঁড়িয়ে ব্যায়াম করবে। তখন হাত বাঁধা থাকা বাঞ্ছনীয় (অর্থাৎ কিয়াম)। তারপর মাথা মাটিতে ঠেকিয়ে ব্যায়াম করতে হবে (অর্থাৎ সিজদা)। এ ব্যায়াম কেবল বিশেষজ্ঞ ব্যক্তিগণই করতে পারবে। তার বক্তব্য শুনে নামাযী ব্যক্তি বলতে লাগল, আরে আমি তো মুসলমান। আমার ধর্ম ইসলাম আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছে। আমি আপনার পুস্তক কখনো পড়ি নি। আমি প্রত্যহ কমপক্ষে পাঁচবার এরকম করে থাকি।
একথা শুনতেই সেই ইংরেজ ব্যক্তি কিংকর্তব্যবিমূঢ় হয়ে তার কাছ থেকে ইসলামি জ্ঞান শিখতে শুরু করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 একজন ফিজিশিয়ানের কাণ্ড

📄 একজন ফিজিশিয়ানের কাণ্ড


একজন প্রখ্যাত ডাক্তার তার স্নায়ুবিক দুর্বলতা, জোড়ায় জোড়ায় ব্যথা, এবং অন্যান্য মাংসপেশীর ব্যাধির জন্য নিজের চিকিৎসা নামায দ্বারা করেছেন। তিনি নামায দ্বারা একাধারে নিয়মতান্ত্রিক চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠলেন এবং যাবতীয় ঔষধ ব্যবহার বাদ দিয়ে শুধু নামাযের চিকিৎসাধীনই থাকলেন। তারপর থেকে তিনি প্রত্যেক রোগীকে নিয়মিত নামায আদায় এবং নামাযের প্রতিটি রুকন শান্ত ও পরিপূর্ণরূপে আদায় করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে থাকেন। এভাবে তার সকল রোগী দ্রুত আরোগ্য লাভে ধন্য হতে লাগল।

ফন্ট সাইজ
15px
17px