📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 চিন্তার বিষয়

📄 চিন্তার বিষয়


একজন ডাক্তারের পুরো জীবনের গবেষণা যদি একটি মুস্তাহাব আমলকে নিয়েই কেটে যায়, তা হলে সুন্নত, ওয়াজিব ও ফরজের কি অবস্থা (যার উপকারিতা বর্ণনাতীত)।
ঘাড় মাসাহ করার দ্বারা মানবদেহে বিশেষ এক শক্তি সঞ্চারিত হয়, যার সম্পর্ক রয়েছে মেরুদণ্ডের মধ্যকার অস্থি-মজ্জা (মস্তিষ্ক) এবং মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের সাথে। নামাযী ব্যক্তি যখন ঘাড় মাসাহ করে, তখন হাতের সাহায্যে বৈদ্যুতিক রশ্মি বিচ্ছুরিত হয়ে মেরুদণ্ডে পুঞ্জিভূত হয়ে যায় এবং মেরুদণ্ডের হাড়কে স্বীয় গমন পথ বানিয়ে পূর্ণ দেহের মাংশপেশী ও স্নায়ুতে ছড়িয়ে পড়ে। এতে মাংসপেশীগুলোতে শক্তি সঞ্চারিত হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পা ধৌত করা

📄 পা ধৌত করা


জনৈক সার্জন ডায়াবেটিকস্ (বহুমূত্র) রোগীদেরকে বলতেন, আপনারা যেভাবে নিজের মুখমণ্ডল সংরক্ষণ করে থাকেন, তদ্রুপ পা দুটিও সংরক্ষণ করাও অত্যাবশ্যক। কেননা ডায়াবেটিকস্ রোগীদের পায়ে বেশি (Infection) ইনফেকশন হয়ে থাকে। সুতরাং রোগী যদি আবরণী জুতা ব্যবহার করে এবং শুধু সকাল-সন্ধ্যাতেই তা খোলে, তা হলে ভাল হয়। ইউরোপের উন্নত দেশের লোকেরা তো কয়েকদিনেও জুতা খোলে না বরং রাত্রেও জুতা পায়ে রেখেই শুয়ে পড়ে। এসব মানুষ অতি সত্তর পায়ের ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। বেশি ধূলাবালি ও জীবাণু আক্রান্ত হয় আমাদের পাসমূহ। মানবদেহের “ইনফেকশন” (Infection) সর্বপ্রথম শুরু হয় পায়ের আঙ্গুলের মধ্য হতে। তাই ইসলাম আমাদের জন্য দিনে পাঁচবার পা ধৌত করা ও আঙ্গুলসমূহ খেলালের নির্দেশ দিয়েছে, যেন আঙ্গুলের মধ্যে কোনো প্রকার জীবাণু আটকে না থাকে। পা ধৌত করার দ্বারা অসংখ্য রোগ-ব্যাধিরও অবসান ঘটে। যেমন, (Depression) অস্থিরতা, ব্যাকুলতা, দুশ্চিন্তা, মস্তিষ্ক- শুষ্কতা, অনিদ্রা ইত্যাদি ধ্বংসাত্মক ব্যাধি নিঃশেষ হয়ে যায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ওযু ও উচ্চ রক্তচাপ (WAZOO AND HIGH BLOOD PRESSURE)

📄 ওযু ও উচ্চ রক্তচাপ (WAZOO AND HIGH BLOOD PRESSURE)


ক্রোধান্বিত অবস্থায় ওযু করা শরী'আতের বিধান আর উচ্চ রক্তচাপের সময় ওযু করা ডাক্তারদের নির্দেশ। এখন উভয় বিধান, লক্ষণ ও উপসর্গকে একত্র করলে অনুসন্ধানের অসংখ্য দিক উন্মুক্ত হয়ে উঠবে। ক্রোধের সময় উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। তাই এ রোগের চিকিৎসা হল ওযু করা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জনৈক হৃদপিণ্ড বিশেষজ্ঞ (HEART SPECIALIST)

📄 জনৈক হৃদপিণ্ড বিশেষজ্ঞ (HEART SPECIALIST)


জনৈক বিশেষজ্ঞ বলেন: আমার অভিজ্ঞতা হয়েছে যে, হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের রোগীদের ওযু করিয়ে তারপর তার ব্লাড প্রেসার টেস্ট করলে অবশ্যই প্রেসার হ্রাস পাবে।
তদ্রুপ একই অভিমত ব্যক্ত করেছেন মনোবিজ্ঞানী ডা. সালামত আযীয। তিনি বলেন, ওযু মানসিক রোগ উপশমের একটি উত্তম ব্যবস্থাপত্র। পাশ্চাত্যের মনোবিজ্ঞানীরা মানসিক রোগীদেরকে প্রত্যহ কয়েকবার ওযুর মতো শরীরে পানি দিয়ে থাকে। আর ইসলাম তো পূর্বেই নির্দেশ দিয়ে রেখেছে ওযু করার।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00