📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ক্যামিক্যাল এর ক্ষতি থেকে সুরক্ষা

📄 ক্যামিক্যাল এর ক্ষতি থেকে সুরক্ষা


বর্তমান এটমের যুগে সর্বত্র চলছে এটমের বিস্ফোরণ। তাই বিশেষজ্ঞগণ বলছেন অধিক পরিমাণে বৃক্ষ রোপণের প্রতি যত্নবান হতে, অপরিচ্ছন্নতা হ্রাস করতে এবং শরীরের খোলা অংশগুলোকে বার বার ধৌত করতে। যে ক্যামিক্যালগুলো ধোঁয়া, ধূলিকণা ইত্যাদির আকৃতিতে চেহারায় জমে যায়, তার একমাত্র চিকিৎসা ওযু। ধোঁয়ার মধ্যে রয়েছে অনেকগুলো ধ্বংসাত্মক ক্যামিক্যাল। যেমন, Lead ইত্যাদি। যা কিছুক্ষণ চামড়ার উপর জমে থাকলে চর্মরোগ ও এলার্জি সৃষ্টি হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুখের ব্রণ

📄 মুখের ব্রণ


নিয়মিত মুখ ধৌত করলে মুখে ব্রণ হয় না আর হলেও তার পরিমাণ থাকে খুব নগণ্য। স্বাস্থ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞগণ এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে, যাবতীয় ক্রীম, স্নো, লোশন চেহারায় দাগ সৃষ্টি করে। সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য প্রত্যহ কয়েক বার করে চেহারা ধৌত করা খুবই ফলপ্রদ। আমেরিকান কাউন্সিল ফর বিউটি (American Council For Beauty) সংস্থার সম্মানিতা সদস্য লেডী হীচার বিস্ময়কর এক তথ্য উদঘাটন করেছেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের কোনো প্রকার রাসায়নিক লোশন ব্যবহারের প্রয়োজন নেই। ইসলামি উযু দ্বারাই তারা চেহারার যাবতীয় রোগ থেকে রক্ষা পায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 চেহারার এলার্জি (ALLARGY OF FACE)

📄 চেহারার এলার্জি (ALLARGY OF FACE)


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 চেহারার ম্যাসেজ

📄 চেহারার ম্যাসেজ


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00