📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দাঁত ও দৃষ্টিশক্তি

📄 দাঁত ও দৃষ্টিশক্তি


দন্তরোগের সাথে রয়েছে চক্ষুরোগের গভীর সম্পর্ক। দাঁতের ফাঁকে ফাঁকে যখন খাবারের ছোট ছোট অংশ জমে থেকে দুর্গন্ধময় হয়ে পড়ে, তখন চক্ষুরোগ, দৃষ্টিশক্তি দুর্বল এবং অন্ধত্বের শিকার হয়ে পড়ে। চক্ষুরোগের আরও যত কারণ খুঁজে পাওয়া যায়, তন্মধ্যে দাঁতের যত্নের প্রতি অমনোযোগই এর প্রধান কারণ বলে বিবেচিত হয়েছে। আর দাঁত পরিষ্কার করা হলেও তা করা হয় ব্রাশ দ্বারা। ব্রাশ কি দাঁতের জন্য উপকারী, না ক্ষতিকর তার বর্ণনা সামনে আসছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দাঁত ও পাকস্থলী

📄 দাঁত ও পাকস্থলী


অভিজ্ঞ ডাক্তারগণের রিচার্স ও পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে, পাকস্থলীর ৮০% রোগ দন্তরোগের কারণেই হয়ে থাকে, পাকস্থলীর রোগ বর্তমানে বিশ্বের এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দাঁতের মাড়ীর ক্ষত নিঃসৃত পুঁজ যখন খাদ্য-পানির সাথে মিলিত হয় অথবা লালার সংমিশ্রণে পাকস্থলীতে প্রবেশ করে, তখন ওই পুঁজ রোগের কারণ হয়ে দাঁড়ায়, যা সমস্ত খাদ্যসমূহকে দূষিত ও দুর্গন্ধময় করে তোলে। পাকস্থলী ও যকৃতের রোগের চিকিৎসার পূর্বে দাঁতের চিকিৎসার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। এভাবেই পাকস্থলী বা পেটের পীড়ার তড়িৎ ও স্থায়ী চিকিৎসা সম্ভব।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সামাজিক জীবন

📄 সামাজিক জীবন


মানুষ যখন কোনো বৈঠকে আলোচনায় রত হয় অথবা যানবাহনে 'বিশেষ করে বিমানে অন্যের সাথে উপবেশন করে, তখন তার শ্বাস-প্রশ্বাসের দুর্গন্ধের কারণে পাশে উপবেশনকারীর ভীষণ কষ্ট হয়। আর যদি সে ব্যক্তির কাশি শুরু হয়ে যায়, তা হলে তো কথাই নেই। দুর্গন্ধের কারণে পূর্ণ পরিবেশটাই বিষাদময় হয়ে পড়ে। এ ধরনের রোগের চিকিৎসার জন্য সর্বপ্রথম দাঁতের কথা স্মরণে রাখা উচিত। কেননা দুর্গন্ধের প্রধান কারণ হল, দাঁত। এতে ফল না হলে পাকস্থলীর চিকিৎসা করা উচিত। মোটকথা, সুস্থতা ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য দাঁতের যত্ন নেওয়া আবশ্যক। কেননা সুস্থতাই হলো সফল জীবনের চাবিকাঠি। ঐ জীবন কখনো সফলকাম হতে পারে না, যেখানে স্বাস্থ্য রক্ষার মূলনীতির প্রতি থাকে চরম উদাসীনতা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ব্রাশ ও মিস্ওয়াকের মধ্যে পার্থক্য

📄 ব্রাশ ও মিস্ওয়াকের মধ্যে পার্থক্য


এখানে একটি প্রশ্ন জাগে, দাঁতের পরিচ্ছন্নতা ও সুরক্ষার জন্য ব্রাশ বেশি প্রয়োজনীয়, না মিস্তয়াক? তাই আমরা এখানে সর্বপ্রথম ব্রাশের উপকারিতা ও ক্ষতি উভয় দিক নিয়ে আলোচনা করব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00