📄 একটা জটিল কেস (A STRONG CASE)
এক ব্যক্তি একাধিক জটিল রোগে আক্রান্ত ছিল। যেমন: ঘাড়ব্যথা, গলায় ব্যথা ও জ্বালাপোড়া, গলার স্বর হ্রাস পাওয়া, মস্তিষ্ক ও স্মরণশক্তি হ্রাস পাওয়া, মাথা ঘুরানো ইত্যাদি। ব্রেইন স্পেশালিস্ট (Brain Specialist) জেনারেল ফিজিশিয়ান (General Physician) বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এসব রোগের অনেক চিকিৎসা করা হয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া গেল না। আমি তার চিকিৎসার জন্য মিস্তয়াক কেটে তা পানিতে ফুটিয়ে সেই পানি দ্বারা গড়গড়া করতে দিলাম। সাথে সাথে মিস্তয়াক ব্যবহারেরও নির্দেশ দিলাম। আর থুতনীর নিচের উঁচু অংশে কিছু ঔষধ প্রলেপের জন্য দেওয়া হল। এভাবে খুব দ্রুত তার রোগ উপশম হল।
প্রকৃতপক্ষে লোকটা “থাইরাইড গ্ল্যান্ড” আক্রান্ত (Infected) ছিল। তার প্রতিক্রিয়া গোটা দেহে বিস্তার লাভ করার কারণে এসব রোগের সৃষ্টি হয়েছিল। সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা করার পর রোগী দ্রুত সুস্থ হয়ে উঠল।
📄 গালের ঘা নিরাময়ে মিস্ওয়াক
গালের ঘা অনেক ক্ষেত্রে গরমের তীব্রতা এবং প্রখরতার কারণে হয়ে থাকে। তন্মধ্যে বিশেষ একপ্রকার ঘা রয়েছে, যার বিষাক্ততা দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। তার জন্য তাজা মিস্তয়াক দ্বারা দাঁত মাজতে হবে এবং তখনকার সৃষ্ট মুখের লালাগুলো মুখের মধ্যে মলতে হবে। এ পদ্ধতিতে অনেক রোগী আরোগ্য লাভ করেছে।
📄 দাঁতের হরিদ্রতা দূরীকরণে মিস্ওয়াক
অনেকের দাঁত হলুদ বর্ণ হয়ে যাওয়া এবং দাঁতের শুভ্র আস্তর বেরিয়ে যাওয়ার অভিযোগ করে থাকেন। মিসওয়াকের নতুন নতুন আঁশ দাঁতের হরিদ্রতার জন্য খুবই উপযোগী।
📄 রোগজীবাণু রোধে মিসওয়াক
মিসওয়াক হল দুর্গন্ধ প্রতিষেধক। মিসওয়াক মুখের ভিতরের রোগ জীবাণু ধ্বংস করে দেয়, ফলে নামাযী ব্যক্তি অসংখ্য রোগ-ব্যাধি থেকে মুক্তি পায়। আর অনেক রোগজীবাণু তো মিসওয়াকের প্রতিরোধক পদার্থ ক্রিয়াতে ধ্বংস হয়ে যায়।