📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 গলা ও মিস্ওয়াক

📄 গলা ও মিস্ওয়াক


টনসিলের (Tonsils) রোগীদেরকে মিস্তয়াক ব্যবহার করিয়ে যথেষ্ট ফল পাওয়া গেছে। এক ব্যক্তি গলায় মাংসগ্রন্থি বৃদ্ধি পাওয়ার কারণে খুব পেরেশান ছিল। তাকে তুত ফলের শরবত ও মিস্তয়াক ব্যবহার করতে দেওয়া হল। অর্থাৎ তুতের শরবত পান করবে আর তাজা মিস্তয়াক দ্বারা দাঁত মাজবে এবং মিস্তয়াক টুকরা টুকরা করে পানিতে জাল দিয়ে গড়গড়া করে কুলি করবে। এ পন্থা অবলম্বন করার পর ফলে অসুস্থ ব্যক্তি দ্রুত আরোগ্য লাভ করল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 একটা জটিল কেস (A STRONG CASE)

📄 একটা জটিল কেস (A STRONG CASE)


এক ব্যক্তি একাধিক জটিল রোগে আক্রান্ত ছিল। যেমন: ঘাড়ব্যথা, গলায় ব্যথা ও জ্বালাপোড়া, গলার স্বর হ্রাস পাওয়া, মস্তিষ্ক ও স্মরণশক্তি হ্রাস পাওয়া, মাথা ঘুরানো ইত্যাদি। ব্রেইন স্পেশালিস্ট (Brain Specialist) জেনারেল ফিজিশিয়ান (General Physician) বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এসব রোগের অনেক চিকিৎসা করা হয়েছে। কিন্তু কোনো সুফল পাওয়া গেল না। আমি তার চিকিৎসার জন্য মিস্তয়াক কেটে তা পানিতে ফুটিয়ে সেই পানি দ্বারা গড়গড়া করতে দিলাম। সাথে সাথে মিস্তয়াক ব্যবহারেরও নির্দেশ দিলাম। আর থুতনীর নিচের উঁচু অংশে কিছু ঔষধ প্রলেপের জন্য দেওয়া হল। এভাবে খুব দ্রুত তার রোগ উপশম হল।
প্রকৃতপক্ষে লোকটা “থাইরাইড গ্ল্যান্ড” আক্রান্ত (Infected) ছিল। তার প্রতিক্রিয়া গোটা দেহে বিস্তার লাভ করার কারণে এসব রোগের সৃষ্টি হয়েছিল। সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা করার পর রোগী দ্রুত সুস্থ হয়ে উঠল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 গালের ঘা নিরাময়ে মিস্ওয়াক

📄 গালের ঘা নিরাময়ে মিস্ওয়াক


গালের ঘা অনেক ক্ষেত্রে গরমের তীব্রতা এবং প্রখরতার কারণে হয়ে থাকে। তন্মধ্যে বিশেষ একপ্রকার ঘা রয়েছে, যার বিষাক্ততা দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। তার জন্য তাজা মিস্তয়াক দ্বারা দাঁত মাজতে হবে এবং তখনকার সৃষ্ট মুখের লালাগুলো মুখের মধ্যে মলতে হবে। এ পদ্ধতিতে অনেক রোগী আরোগ্য লাভ করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 দাঁতের হরিদ্রতা দূরীকরণে মিস্ওয়াক

📄 দাঁতের হরিদ্রতা দূরীকরণে মিস্ওয়াক


অনেকের দাঁত হলুদ বর্ণ হয়ে যাওয়া এবং দাঁতের শুভ্র আস্তর বেরিয়ে যাওয়ার অভিযোগ করে থাকেন। মিসওয়াকের নতুন নতুন আঁশ দাঁতের হরিদ্রতার জন্য খুবই উপযোগী।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية