📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গুরু নানক ও মিস্ওয়াক

📄 গুরু নানক ও মিস্ওয়াক


গুরু নানক সম্পর্কে কথিত আছে, তিনি সর্বদা হাতে মিস্ওয়াক রাখতেন এবং মিস্তয়াক করতেন। তিনি বলতেন, হয়তো এ লাকড়ি গ্রহণ কর, নতুবা রোগকে বরণ কর। দেখুন, কত সূক্ষ্ম কথা! তিনি বলেছেন, মিস্তয়াক দ্বারা রোগ-ব্যাধি দূরীভূত হয়। নতুবা অসুস্থ হওয়াটাই স্বাভাবিক।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুখের দুর্গন্ধ ও মিস্ওয়াক

📄 মুখের দুর্গন্ধ ও মিস্ওয়াক


এক ব্যক্তির মুখে ছিল খুবই দুর্গন্ধ। এর জন্য সে উন্নত মানের টুথপেস্ট, ঔষধ, মাজন এবং দুর্গন্ধনাশক বিভিন্ন ঔষধ (Medicine Antiseptic) ব্যবহার করে কিন্তু তাতে তার কোন উপকার হয় নি। তারপর সে এ ব্যাপারে আমার নিকট পরামর্শ চাইলে আমি তাকে পীলু বৃক্ষের মিস্তয়াক ব্যবহাররের পরামর্শ দিলাম এবং পদ্ধতি বলে দিলাম যে, মিস্তয়াকের আগার চিকন আঁশগুলো প্রত্যহ নতুন হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ প্রত্যহ সেই আঁশগুলো কেটে ফেলে নতুন আঁশগুলো ব্যবহার করতে থাকবেন, (এটা সকলের জন্য বাঞ্ছনীয়, নতুবা মিস্তয়াকের কাঙ্ক্ষিত উপকার পাওয়া যাবে না)। এ পদ্ধতিতে মিস্তয়াক ব্যবহারের পর অতি অল্প দিনের মধ্যেই সে আরোগ্য লাভ করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হৃৎপিণ্ডের ঝিল্লিতে পুঁজ ও মিস্ওয়াক

📄 হৃৎপিণ্ডের ঝিল্লিতে পুঁজ ও মিস্ওয়াক


হেকিম এস.এম. ইকবাল 'জাহান' নামক পত্রিকায় লিখেন: আমার নিকট একজন রোগী এল। তার হৃৎপিণ্ডের ঝিল্লিতে জমা হয়েছিল অনেক পুঁজ। এর জন্য লোকটি চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু কিছুতেই সে ফল পেল না। অবশেষে অপারেশনের মাধ্যমে পুঁজ বের করা হল। কিছুদিন পর আবার পুঁজ জমা হয়ে গেল। অবশেষে সবদিক থেকে নিরাশ হয়ে সে আমার নিকট চলে এল। আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পেলাম তার দাঁতের মাড়ীতে ক্ষত আছে। তাতে পুঁজ ভর্তি। দাঁতের মাড়ীর ওই পুঁজই তার হৃৎপিণ্ডে গিয়ে জমা হচ্ছে। আমার এ রোগ নিরূপণ সকল ডাক্তারগণও একবাক্যে স্বীকার করে নিলেন।
এবার তার চিকিৎসার পালা। প্রথমে তার দাঁত ও মাড়ীর চিকিৎসা করা হল। সেবনের জন্য কিছু ঔষধ আর ব্যবহারের জন্য দেওয়া হল পীলু বৃক্ষের মিস্তয়াক। ফলে অতি অল্পদিনের মধ্যেই তার রোগ নিরাময় হল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দন্ত চিকিৎসা ও দশ হাজার দিরহাম

📄 দন্ত চিকিৎসা ও দশ হাজার দিরহাম


আরব দেশ থেকে এক রোগী লিখে জানাল, সে দাঁতের জটিল রোগে ভুগছে। তার চিকিৎসার জন্য এ যাবৎ ১০ হাজার দিরহাম ব্যয় করা হয়ে গেছে; কিন্তু এর কোনো ফল পাওয়া যাচ্ছে না। তাকে চিঠির উত্তরে লিখলাম আপনি শুধু পীলু বৃক্ষের মিস্তয়াক দুই মাস পর্যন্ত প্রত্যহ নামাযের প্রাক্কালে উযুর সময় ৫ বার আর তাহাজ্জুদ নামাযে একবার ব্যবহার করুন। অন্য কোনো ঔষধ সেবন করা যাবে না। অচিরেই রোগী কল্পনাতীতভাবে আরোগ্য লাভ করল। উল্লেখ্য যে, রোগ নিরাময়ের জন্য মিস্তয়াক তরতাজা হওয়া বাঞ্ছনীয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00