📘 সুন্নাহ্ র সান্নিধ্যে > 📄 কুরআন থেকে

📄 কুরআন থেকে


নিশ্চয়ই আল্লাহ মু'মিনদের প্রতি অত্যধিক অনুগ্রহ করেছেন, যখন তাদের কাছে তাদের মধ্য থেকে একজনকে রসুল করে প্রেরণ করেছেন, তিনি তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে ছিল সুস্পষ্ট গুমরাহির মধ্যে (সুরা আলে ইমরান, ৩: ১৬৪)।
হে ইমানদারগণ! আল্লাহকে মেনে চলো এবং মেনে চলো রসুলকে এবং তোমাদের মধ্যে কর্তৃত্বশীলগণকে। যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হয় তাহলে তা সোপর্দ করো আল্লাহ ও তাঁর রসুলের দিকে, যদি তোমরা সত্যিকারভাবেই আল্লাহ ও আখেরাত বিশ্বাসী হয়ে থাকো (সুরা নিসা, ৪: ৫৯)।
এবং রসুল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন [তা থেকে] দূরে থাকো এবং আল্লাহকে ভয় করো (সুরা হাশর, ৫৯:৭)।

📘 সুন্নাহ্ র সান্নিধ্যে > 📄 আল্লাহর রসূল সা.-এর বাণী থেকে

📄 আল্লাহর রসূল সা.-এর বাণী থেকে


আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে অস্বীকারকারী ব্যতীত। [লোকদের পক্ষ থেকে) বলা হলো: কে সেই ব্যক্তি যে অস্বীকার করে, হে আল্লাহর রসুল? তিনি বললেন: যে আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে এবং যে আমার আনুগত্য করে না সে [সেই ব্যক্তি যে জান্নাত] অস্বীকার করেছে (আল-বুখারি এটি আবু হুরায়রাহ থেকে বর্ণনা করেছেন)।
আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ তোমরা দুটি অনুসরণ করবে ততক্ষণ ধ্বংস হবে না: আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ্ (আল-হাকিম এটি আবু হুরায়রাহ থেকে বর্ণনা করেছেন)।
আমি তোমাদেরকে উজ্জ্বল পথের ওপর রেখে যাচ্ছি: [এই পথ এত পরিষ্কার যো এর রাত্রি এর দিনের মতোই। তোমরা অবশ্যই আমার সুন্নাহ্ এবং আমার সত্যাশ্রয়ী, সঠিক পথপ্রাপ্ত আমার অনুসরণকারী সাহাবিগণকে অনুসরণ করবে: [এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে।' (আহমাদ ইবন হাম্বল এবং বিভিন্ন মুসনাদের সংকলকগণ এটি আল-ইরবাদ [ইবনে সারিয়্যা] থেকে)।

টিকাঃ
* আক্ষরিকভাবে: "তোমাদের দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরবে।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00