📄 মা-বাবার সেবা করার ফযীলত
১৩. আবদুল্লাহ ইবনু উমর (রদিয়াল্লাহু আনহুমা) বলেছেন, 'এক ব্যক্তি এসে নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে জিহাদের অনুমতি প্রার্থনা করল। তিনি তাকে বললেন,
أَحَيُّ وَالِدَاكَ؟ "তোমার মাতাপিতা কি জীবিত আছেন?”
সে বলল, 'হ্যাঁ। তারা জীবিত আছেন।'
তখন তিনি তাকে বললেন, فَفِيهِمَا فَجَاهِدُ "তাহলে তাদের খেদমতেই খুব আন্তরিকতার সাথে নিজেকে নিয়োজিত রাখো।”[২০]
১৪. আবদুল্লাহ ইবনু উমর (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে বাইআত হতে এসে বলল, 'আমার বাবা-মাকে ক্রন্দনরত অবস্থায় রেখে আপনার কাছে হিজরতের ওপর বাইআত হতে এসেছি।'
তখন তিনি তাকে বললেন,
فَارْجِعْ إِلَيْهِمَا فَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا "তুমি তাদের কাছে ফিরে যাও। আর যেভাবে তাদেরকে কাঁদিয়েছ সেভাবে তাদের মুখে হাসি ফুটাও।"[২১]
১৫. আবূ সাঈদ খুদরি (রদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, এক ব্যক্তি ইয়ামান থেকে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হিজরত করে এল। তখন রাসূল )সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, هَلْ بِالْيَمَنِ أَبْوَاك “ইয়ামানে কি তোমার মাতাপিতা আছেন?"
সে বলল, 'জ্বী, আছেন।'
তিনি জানতে চাইলেন, أَيْنا ؟ "তারা উভয়ে কি তোমাকে অনুমতি দিয়েছেন?"
সে বলল, 'না, দেননি।' তখন রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন,
ارْجِعْ إِلَى أَبَوَيْكَ فَاسْتَأْذِنُهُمَا، فَإِنْ فَعَلَا، وَإِلَّا فَبِرَّهُمَا “তোমার পিতামাতার কাছে ফিরে গিয়ে তাদের অনুমতি চাও। তারা যদি অনুমতি প্রদান করেন তাহলে ঠিক আছে। অন্যথায় তুমি তাদের সেবায় নিজেকে নিমগ্ন রাখবে।”[২২]
টিকাঃ
১৭. হান্নাদ ইবনুস সারি, আয-যুহদ, ২/৪৫৪।
১৮. হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ৮/১৩৭।
১৯. বুখারি, আল-আদাবুল মুফরাদ, ১১; আবদুল্লাহ ইবনুল মুবারাক, আল-বিররু ওয়াস সিলাহ, ৩৮; বাইহাকি, শুআবুল ঈমান, ৭৯২৬।
২০. বুখারি, ৩০০৪, ৫৯৭২; মুসলিম, ২৫৪৯।
২১. বুখারি, আল-আদাবুল মুফরাদ, ১৯; আবূ দাউদ, আস-সুনান, ২৫২৮, সহীহ।
২২ আবূ দাউদ, আস-সুনান, ২৫৩০, সহীহ।
📄 আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল—পিতামাতার সেবা করা
১৮. আবদুল্লাহ ইবনু মাসউদ (রদিয়াল্লাহু আনহু) বলেছেন, 'আমি রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলাম, 'কোন আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়?'
তিনি বললেন, الصَّلَاةُ عَلَى وَقْتِهَا "যথা সময়ে সালাত আদায় করা।”
আমি জিজ্ঞাসা করলাম, 'তারপর কোনটি?'
তিনি বললেন, ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ "পিতামাতার সেবা করা।”
আমি জিজ্ঞাসা করলাম, 'তারপর কোনটি?'
তিনি বললেন, الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ "আল্লাহর পথে জিহাদ করা।”[২৫]
টিকাঃ
২৩. আবদুর রাযযাক, আল-মুসান্নাফ, ৮/৪৬৩; হাইসানি, মাজমাউয যাওয়াইদ, ৪/১৯২; এই সনদে 'রিশদীন ইবনু কুরাইব' নামক একজন বর্ণনাকারী আছেন, যার সম্পর্কে ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ) বলেছেন, 'মুনকারুল হাদীস।'
২৪. তিরমিযি, আস-সুনান, ১৮৯৯, সহীহ; হাকিম, আল-মুস্তাদরাক, ৭২৪৯; ইবনু হিব্বান, ৪২৯。
২৫. বুখারি, ৫২৭; মুসলিম, ৮৫।
📄 মাতাপিতার সেবায় বয়স বৃদ্ধি পায়
১৯. সাহল ইবনু মুআয (রহিমাহুল্লাহ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 'রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
مَنْ بَرَّ وَالِدَهُ طُولِي لَهُ، زَادَ اللَّهُ فِي عُمْرِهِ
"তার জন্য সুসংবাদ! যে মাতাপিতার সেবা করল। আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন।” [২৬]
২০. আবূ হুরায়রা (রদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
يَا ابْنَ آدَمَ، أَبْرِرْ وَالِدَيْكَ، وَصِلْ رَحِمَكَ، يُيَسَّرْ لَكَ يُسْرُكَ، وَيُمَدَّ لَكَ فِي عُمْرِكَ، وَأَطِعْ رَبَّكَ تُسَمًّى عَاقِلًا، وَلَا تَعْصِهِ فَتُسَمًّى جَاهِلًا
“হে আদম সন্তান! মাতাপিতার সেবা করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো; তাহলে তোমার জন্য (সবকিছু) সহজ করে দেওয়া হবে এবং তোমার বয়স বাড়িয়ে দেওয়া হবে। তুমি তোমার রবের আনুগত্য করো; তাহলে বুদ্ধিমান হিসেবে পরিচিতি পাবে। তুমি আল্লাহর অবাধ্যতা করো না; তাহলে মূর্খ হিসেবে আখ্যায়িত হবে।”[২৭]
২১. সালমান (রদিয়াল্লাহু আনহু) বলেন, 'আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ "মাতাপিতার সেবা করলেই কেবল বয়স বৃদ্ধি পায়।”[২৮]
২২. আনাস (রদিয়াল্লাহু আনহু) বলেন, 'রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
مَنْ أَحَبُّ أَنْ يُمِدَّ اللهُ فِي عُمْرِهِ، وَيَزِيدَ فِي رِزْقِهِ، فَلْيَبَرَّ وَالِدَيْهِ، وَلْيَصِلْ رَحِمَهُ
“যে-ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার বয়স ও রিযক বাড়িয়ে দিক, সে যেন তার মাতাপিতার সেবা করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।”[২৯]
২৩. মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রহিমাহুল্লাহ) বলেছেন, 'একবার খলীফা মানসূর আমার কাছে সংবাদ পাঠিয়ে আমাকে দ্রুত তলব করলেন। আমি সওয়ারিতে চড়ে বসলাম। সে সময় ক্ষুরের শব্দ শুনতে পেয়ে আমি গোলামকে জিজ্ঞেস করলাম, 'এ কে?' সে বলল, 'আপনার ভাই আবদুল ওয়াহহাব।' এরপর আমরা তাড়াতাড়ি করে সেখানে গিয়ে পৌঁছলাম। রবী দরজার কাছে দাঁড়িয়ে ছিল। আর মাহদি বারান্দায় বসে ছিল। সেখানে আবদুস সামাদ ইবনু আলি, ইসমাঈল ইবনু আলি, সুলাইমান ইবনু আলি, জা'ফর ইবনু মুহাম্মাদ ইবনি আলি, আবদুল্লাহ ইবনু হাসান এবং আব্বাস ইবনু
মুহাম্মাদও উপস্থিত ছিলেন।
রবী বললেন, 'এখানে তোমাদের চাচাতো ভাইদের সাথে বসো।' আমরা তখন বসলাম। তারপর রবী ভেতরে ঢুকে আবার বেরিয়ে এল এবং মাহদিকে বলল, 'ভেতরে যাও। আল্লাহ তোমাকে সংশোধিত করুন।' তারপর বললেন, 'তোমরা সবাই ভেতরে যাও।' আমরা সবাই ভেতরে গেলাম এবং সালাম দিয়ে যার যার আসন গ্রহণ করলাম। খলীফা মানসূর বললেন, 'কালি ও কাগজ নিয়ে আসো।' তখন আমাদের প্রত্যেকের সামনে একটা করে দোয়াত ও কাগজ রাখা হলো। তারপর তিনি আবদুস সামাদ ইবনু আলির দিকে ফিরে বললেন, 'চাচা! আপনার সন্তানদের ও ভাইদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং মাতাপিতার খেদমত সম্পর্কে হাদীস বর্ণনা করুন।' তখন আবদুস সামাদ (রহিমাহুল্লাহ) বললেন, 'আমার পিতা আমার দাদা আবদুল্লাহ ইবনু আব্বাস (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إِنَّ الْبِرَّ وَالصَّلَةَ لَيُطِيْلَانِ الأَعْمَارَ، وَيُعَمِّرَانِ الدِّيَارَ، وَيُكْثِرَانِ الْأَمْوَالَ، وَلَوْ كَانَ الْقَوْمُ فجارًا
"নিশ্চয়ই মাতাপিতার সেবা করা এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা-বয়স দীর্ঘায়িত করে। (বারাকাহ ও কল্যাণের মাধ্যমে) সমাজ টিকিয়ে রাখে এবং অর্থ-সম্পদ বৃদ্ধি করে। যদিও তারা পাপাচারী হয়।"
তারপর তিনি বললেন, 'হে আমার চাচা! আরেকটি হাদীস বলুন।' তখন তিনি বললেন, 'আমার পিতা আমার দাদা আবদুল্লাহ ইবনু আব্বাস (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إِنَّ الْبِرَّ وَالصَّلَةَ لَيُخَفِّفَانِ سُوءَ الْحِسَابِ يَوْمَ القِيَامَةِ
"নিশ্চয়ই মাতাপিতার সেবা করা এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা-আখিরাতের দিনের কঠিন হিসাবকে সহজ করে।"
তারপর তিনি বললেন, 'হে আমার চাচা! আরেকটি হাদীস বলুন।' তখন তিনি বললেন, 'আমার পিতা আমার দাদা আবদুল্লাহ ইবনু আব্বাস (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, 'বানী ইসরাঈলের দুই ভাই দুই শহরের বাদশাহ ছিল। তাদের একজন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষাকারী এবং প্রজাদের প্রতি ন্যায়পরায়ণ ছিল। আর অপরজন
আত্মীয়দের সাথে মন্দাচারী এবং প্রজাদের ওপর জুলুমকারী ছিল। তাদের যুগে একজন নবি ছিলেন। তখন আল্লাহ তাআলা সেই নবির নিকট এই মর্মে ওহি পাঠালেন যে, সদাচারী ব্যক্তির তিন বছর হায়াত বাকি আছে। আর ওই মন্দাচারী ব্যক্তির ত্রিশ বছর হায়াত বাকি আছে। তখন সেই নবি (আলাইহিস সালাম) দু'জনের প্রজাদের তা জানিয়ে দিলেন। ফলে তারা খুব ব্যথিত হলো, এরপর সন্তানদেরকে তাদের মায়েদের থেকে পৃথক করে দিল, পানাহার ছেড়ে দিল এবং মরুভূমিতে গিয়ে আল্লাহ তাআলার নিকট দুআ করতে লাগল; যাতে তিনি ন্যায়পরায়ণ বাদশাহর দ্বারা আরও বেশি দিন তাদের উপকৃত করেন। আর জুলুমকারীর জুলুম থেকে তাদের রক্ষা করেন।
এভাবে তারা তিনদিন সেখানে অবস্থান করে। তখন আল্লাহ তাআলা সেই নবির কাছে ওহি পাঠালেন যে, 'আমার বান্দাদের সুসংবাদ দাও—তাদের ওপর আমার দয়া হয়েছে। আমি তাদের দুআ কবুল করে নিলাম। ওই জালিম বাদশাহর বাকি ত্রিশ বছরের হায়াত এই ন্যায়পরায়ণ বাদশাহর জন্য নির্ধারণ করলাম। আর এই ন্যায়পরায়ণ বাদশাহর বাকি তিন বছরের হায়াত নির্ধারণ করলাম ওই জালিম বাদশাহর জন্য।'
অতঃপর তিন বছর পূর্ণ হতেই সেই দুরাচারী বাদশাহ মারা গেল। আর ন্যায়পরায়ণ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বাদশাহ বেঁচে থাকল আরও ত্রিশ বছর।[৩০]
টিকাঃ
২৬. বুখারি, আল-আদাবুল মুফরাদ, ২২, দঈফ; হাকিম, আল-মুস্তাদরাক, ৪/১৫৪। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময় নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন,
إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ
"যখন তাদের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তা একমুহূর্তও আগপিছ করা হয় না।" [সূরা ইউনুস, ১০: ৪৯।] এমনিভাবে অনেক হাদীসের মাধ্যমেও প্রতীয়মান হয় যে, মানুষের মৃত্যু নির্দিষ্ট সময়ে হয়। তাহলে যেসব হাদীসে বলা হয়েছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার মাধ্যমে কিংবা মাতাপিতার খেদমত করলে বয়স বৃদ্ধি ঘটে—এর দ্বারা উদ্দেশ্য কী? মুহাদ্দিসগণ এর বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন। ১. এই বৃদ্ধি পাওয়া প্রকৃত অর্থে নয়। অর্থাৎ বয়স বৃদ্ধি পাবে মানে হলো, তার শারীরিক সুস্থতা, রিস্ক ও কাজ- কর্মে অনেক বরকত দেওয়া হবে। ফলে তার জীবন অনেক সুখময় হবে। এটাও একপ্রকারের বৃদ্ধি। এই বৃদ্ধি পরিমাণের দিক দিয়ে নয়, গুণাগুণের দিক দিয়ে। ২. তার মৃত্যুর পর আত্মীয়-স্বজন তার কথা আলোচনা করবে, তাকে স্মরণ করবে। ফলে যেন সে মৃত্যুর পরেও বহু বছর তাদের মাঝে বেঁচে রইল। কারণ আত্মীয়-স্বজন মৃত্যুর পর ওই ব্যক্তির কথাই মনে রাখে, যে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল। ৩. বিষয়টি প্রকৃত অর্থেই হবে। অর্থাৎ, আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে জানিয়ে দেন, অমুক ব্যক্তি যদি মা-বাবার সেবা করে বা আত্মীয়তার বন্ধন রক্ষা করে তাহলে তার হায়াত এত বছর আর যদি না করে তাহলে এত বছর। এভাবে ফেরেশতার জ্ঞানানুসারে আত্মীয়তার বন্ধন রক্ষা করা বা মা-বাবার সেবা করার মাধ্যমে তার হায়াতে কম-বেশি ঘটে। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে, শেষ পর্যন্ত বান্দা কোনটা করবে এবং তার মৃত্যু কখন হবে। ফলে আল্লাহর ইলমে কোনও পরিবর্তন ঘটে না। বিস্তারিত জানতে দেখুন-আবদুর রহমান মুবারাকপুরি, তুহফাতুল আহওয়াযি, ৬/৯৭; মুনাবি, ফায়যুল কাদীর, ৩৪১৬; ইবনু হাজার, ফাতহুল বারি, ১০/৪২৯; তাহাবি, শারহু মুশকিলিল আসার, ৮/৮১। (অনুবাদক)
২৭. ইবনু হাজার, আল-মাতালিবুল আলিয়া, ১৩/৭২০; ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ, ৫/২১৭。
২৮. তিরমিযি, ২১৩৯, সহীহ; তাহাবি, শারহু মুশকিলিল আসার, ৪/১৬৯。
২৯. আহমাদ, আল-মুসনাদ, ৩/২২৯; বাইহাকি, শুআবুল ঈমান, ৬/১৮৫; ইবনু আবিদ দুনইয়া, মাকারিমুল আখলাক, ৮২。
৩০. সুয়ূতি, আল-জামিউস সগীর ওয়া যিয়াদাতুহু, ৩৩৪৭, দঈফ; খতীব বাগদাদি, তারীখু বাগদাদ, ১/৩৮৫; সুযুতি, আদ-দুররুল মানসূর, ২/৭৬; ইবনু আসাকির, তারীখু দিমাশক, ৩৬/২৪৩。
📄 মাতাপিতার কতটুকু পরিমাণ খেদমত করা জরুরি?
মাতাপিতা কোনও হারাম কাজের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তাদের আদেশের আনুগত্য করা জরুরি। নফল সালাতের ওপর তাদের আদেশ পালনকে প্রাধান্য দেওয়া। তারা যে-কাজ থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকা। তাদের ব্যয়ভার বহন করা। তাদের ইচ্ছেগুলো পূরণ করা। তাদের বেশি বেশি সেবা করতে থাকা। তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণে মনোযোগী হওয়া ইত্যাদি। এগুলো হলো পিতামাতার প্রতি সন্তানের আচরণ-পদ্ধতি। এমনিভাবে সে মাতাপিতার আওয়াজের ওপর নিজের আওয়াজকে উঁচু করবে না। তাদের দিকে বাঁকা চোখে তাকাবে না। তাদের নাম ধরে ডাকবে না। তাদের পেছন পেছন চলবে, আগ বাড়িয়ে তাদের সামনে চলতে থাকবে না এবং তাদের থেকে অপছন্দনীয় কিছু প্রকাশ পেলে সে বিষয়ে ধৈর্য ধারণ করবে।
২৪. তলক ইবনু আলি (রদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
لَوْ أَدْرَكْتُ وَالِدَيَّ أَوْ أَحَدَهُمَا وَقَدِ افْتَتَحْتُ صَلَاةَ الْعِشَاءِ فَقَرَأْتُ فَاتِحَةَ الْكِتَابِ فَدَعَتْنِي أَتَيْ تَقُوْلُ : يَا مُحَمَّدُ لَقُلْتُ لَبَيْكِ
"আমি আমার মাতাপিতার উভয়কে বা তাদের একজনকে যদি জীবিত পেতাম আর ইশার সালাত আরম্ভ করে সূরা ফাতিহা শুরু করার পর আমার মা আমাকে 'মুহাম্মাদ' বলে ডাক দিতেন তবুও আমি 'লাব্বাইক' বলে তাঁর ডাকে সাড়া দিতাম।"[৩১]
২৫. আবূ গাসসান দব্বী একবার 'হাররা' নামক স্থানে হাঁটতে বের হলো। তখন তার বাবা তার পেছনে ছিল। পথিমধ্যে আবূ হুরায়রা (রদিয়াল্লাহু আনহু)-এর সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, 'তোমার পেছনে হাঁটছেন ইনি কে?'
সে উত্তর দিল, 'তিনি আমার বাবা।'
আবূ হুরায়রা (রদিয়াল্লাহু আনহু) তখন তাকে বললেন, 'তুমি সঠিক পন্থা অবলম্বন করোনি এবং সুন্নাহ অনুযায়ী আমলও করোনি। পিতার আগে আগে কখনও হাঁটবে না। বরং তাঁর ডানে বা বামে হাঁটবে। তোমার এবং তাঁর মাঝে অন্য কাউকে বিছিন্নতা তৈরি করার সুযোগ দিবে না। যেই (গোশতযুক্ত) হাড্ডির দিকে তিনি তাকিয়েছেন তুমি তা ধরবে না। হতে পারে তা খেতে তাঁর মন চেয়েছে। তুমি তোমার পিতার দিকে বাঁকা চোখে তাকাবে না। তিনি বসার আগে তুমি বসবে না। এবং তিনি ঘুমিয়ে পড়ার আগে তুমি ঘুমাবে না।'
২৬. আবূ হুরায়রা (রদিয়াল্লাহু আনহু) একবার দুইজন লোককে দেখে তাদের একজনকে জিজ্ঞেস করলেন, 'ইনি তোমার কে?' সে বলল, 'ইনি আমার বাবা।' তিনি বললেন, 'তুমি তাঁকে নাম ধরে ডাকবে না, তাঁর সামনে সামনে হাঁটবে না এবং তাঁর আগে বসবে না। [৩৩]
২৭. তয়সালা ইবনু মাইয়্যাস (রহিমাহুল্লাহ) বলেন, 'আমি আবদুল্লাহ ইবনু উমর (রদিয়াল্লাহু আনহুমা)-কে বললাম, 'আমার মা আমার সঙ্গে থাকেন।' তিনি বললেন,
'আল্লাহর শপথ! যদি তুমি তাঁর সাথে নরমভাষায় কথা বলো এবং তাঁকে ভালোভাবে খাবার খাওয়াও, তবে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে; যদি কবীরা গুনাহ থেকে বেঁচে থাকো।'[৩৪]
২৮. উরওয়া ইবনুয যুবাইর (রহিমাহুল্লাহ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, 'কুরআনে এসেছে,
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ
"তুমি তোমার বিনয়ের ডানা তাদের দু'জনের জন্য নত করে দাও।"[৩৫] এর মানে হলো-তারা দু'জন যা পছন্দ করেন সাধ্যমতো তা তাদের নিকট পৌঁছান থেকে বিরত থেকো না।[৩৬]
২৯. তয়সালা ইবনু আলি (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনু উমর (রদিয়াল্লাহু আনহুমা) বলেছেন, 'মাতাপিতার কান্নার কারণ হওয়া-অবাধ্যতা ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত।'[৩৭]
৩০. হাসান বাসরী (রহিমাহুল্লাহ)-কে মাতাপিতার সাথে সদাচার করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তুমি নিজের সম্পদ থেকে তাদের জন্য খরচ করবে এবং পাপকাজ ছাড়া যাবতীয় বিষয়ে তাদের আনুগত্য করবে।[৩৮]
৩১. সাল্লাম ইবনু মিসকীন (রহিমাহুল্লাহ) বলেন, 'আমি একবার হাসান (রহিমাহুল্লাহ)-কে প্রশ্ন করলাম, 'একজন ব্যক্তি কি তার মা-বাবাকে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করতে পারবে?' উত্তরে তিনি বললেন, 'যদি তারা তা গ্রহণ করে, তাহলে পারবে। আর যদি তারা তা অপছন্দ করে, তাহলে তাদেরকে তাদের মতো থাকতে দিবে।[৩৯]
৩২. আবদুস সামাদ (রহিমাহুল্লাহ) বলেন, 'আমি ওয়াহাব (রহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি-'ইনজীল কিতাবে আছে, মাতাপিতার সেবার মূল হলো-তাদের জন্য
যথাযথ খরচ করা ও নিজ সম্পদ থেকে তাদেরকে খাবার খাওয়ানো।'
৩৩. আওয়াম (রহিমাহুল্লাহ) বলেন, 'আমি মুজাহিদ (রহিমাহুল্লাহ)-কে জিজ্ঞাসা করলাম, 'মুআযযিন সালাতের জন্য আযান দিচ্ছে এমন সময় যদি আমার পিতা ডাক দেয় তাহলে কী করব?'
জবাবে তিনি বললেন, 'আগে তোমার পিতার আহ্বানে সাড়া দিবে।'[৪০]
৩৪. আবদুল্লাহ ইবনু আওন (রহিমাহুল্লাহ) বলেছেন, 'মাতাপিতার দিকে তাকিয়ে থাকাও ইবাদাত।[৪১]
টিকাঃ
৩১. বাইহাকি, শুআবুল ঈমান, ৭৮৮১, দঈফ।
৩২. হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ৮/১৫১।
৩৩. আবদুর রাযযাক, আল-মুসান্নাফ, ১১/১৩৮; হান্নাদ, আয-যুহদ, ২/৪৭৮。
৩৪. বুখারি, আল-আদাবুল মুফরাদ, ১/৪৪১।
৩৫. সূরা ইসরা, ১৭:২৪।
৩৬. তাবারি, তাফসীর, ১৪/৫৫০; ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ, ২৫৪১২; বুখারি, আল-আদাবুল মুফরাদ, ৯।
৩৭. বুখারি, আল-আদাবুল মুফরাদ, ৩১।
৩৮. আবদুর রাযযাক, আল-মুসান্নাফ, ৫/১৭৬; বাগাবি, শারহুস সুন্নাহ, ১৩/২৬১।
৩৯. ইবনুল মুবারাক, আল-বিররু ওয়াস সিলাহ, ২০১。
৪০. হায়াদ, আয-যুহদ, ৯৭০, ৯৭১।
৪১. বাইহাকি, শুআবুল ঈমান, ৭৮৫৯, ৭৮৬০।