📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 বেশি-বেশি এই দু’আটি করুন

📄 বেশি-বেশি এই দু’আটি করুন


এর থেকে বাঁচার একটিমাত্র পথ আছে। তা হলো, মানুষ নিজেকে শরীয়তের অনুগামী বানাবে, অন্তরে কানা'আত সৃষ্টি করবে এবং বেশি-বেশি করে এই দু'আটি করবে :
اللَّهُمَّ قَنِعْنِي بِمَا رَزَقْتَنِي وَبَارِكْ لِي فِيهِ وَاخْلُفْ عَلَى كُلِّ غَائِبَةٍ لِي مِنْكَ بِخَيْرٍ
হে আল্লাহ! আপনি আমাকে যে-সম্পদ দান করেছেন, তার উপর আমাকে কানা'আত দান করুন এবং তাতে আমাকে বরকত দিন। আল্লাহপাক যখন অল্প সম্পদে বরকত দিয়ে দেন, তখন সেই সম্পদ লাখ-কোটি টাকার চেয়েও বেশি উপকার দেয়। পক্ষান্তরে আল্লাহর দেওয়া রিযিকে যদি বরকত না থাকে, তা হলে কোটি টাকাও বেকার হয়ে যায়। তার দ্বারা কোনোই উপকার হয় না।
তারপর নবীজি বলেছেন, হে আল্লাহ! যে সম্পদ আমার কাছে মজুদ নেই, তার বদলে আপনি আমাকে সেই জিনিসটি দান করুন, যেটি আপনার দৃষ্টিতে কল্যাণকর। অর্থাৎ- কোনটা ভালো আর কোনটা মন্দ আমি তার কী জানব! আমার জ্ঞান তো সীমিত। আমার চিন্তা সে পর্যন্ত পৌঁছবার ক্ষমতা রাখে না। কাজেই হে আল্লাহ! এই বিষয়টি আমি আপনার উপর ছেড়ে দিলাম যে, যে জিনিস আমার কাছে মজুদ নেই, তার বদলে আপনি আমাকে সেই সম্পদ দান করুন, যেটি আপনার দৃষ্টিতে ভালো ও কল্যাণকর।
(মুসনাদে ইবনে আবি শায়বা, খণ্ড: ৭ পৃষ্ঠা: ১০৩, কানযুল উম্মাল, হাদীস নং ৫০৯৪, আল মুসতাদরাক, হাদীস নং ১৮৩১, আল আদাবুল মুফরাদ, হাদীস নং ৭০২)

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 হালাল পন্থায় সম্পদ বাড়ানোর চেষ্টা করা জায়েয

📄 হালাল পন্থায় সম্পদ বাড়ানোর চেষ্টা করা জায়েয


তবে একথাটিও বুঝে নিন যে, আল্লাহর কাছে কানা'আতের দু'আ তো করবেন; কিন্তু জায়েয ও হালাল পন্থায় সেই সম্পদে প্রবৃদ্ধি ঘটানোর চেষ্টা করা কানা'আতের পরিপন্থী নয়। তার দলীল হলো, খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবসার প্রতি উৎসাহিত করেছেন। যদি হালাল পন্থায় সম্পদ বাড়ানো জায়েয না হতো, তা হলে নবীজি ব্যবসার প্রতি উৎসাহ দিতেন না। এর দ্বারা প্রমাণিত হলো, জায়েয ও হালাল পন্থায় সম্পদ বাড়ানোর চেষ্টা করার অনুমতি আছে।
কিন্তু বিশ্বাস রাখতে হবে, হালাল পন্থায় আল্লাহপাক যা-কিছু দান করবেন, তা তাঁর নেয়ামত। তার জন্য আল্লাহপাকের শোকর আদায় করে তাকে কাজে লাগাতে হবে। আর না-জায়েয পন্থায় সম্পদ অর্জনের চেষ্টা কখনো করবেন না। এমন চিন্তাও কখনও মনের মাঝে স্থান দেবেন না। আর অন্তরে সেই সম্পদের লোভ জন্ম নিতে দেবেন না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00