📘 সুদ পরিষ্কার বিদ্রোহ 📄 সুদের অর্থ উৎপাদন ব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়

📄 সুদের অর্থ উৎপাদন ব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়


কীভাবে নিচ্ছে?
এভাবে নিচ্ছে যে, ঋণগ্রহীতা এই ১০ টাকাকে তার পণ্যের উৎপাদন ব্যয়ের সঙ্গে যুক্ত করে নেয়। যেমন- সে ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নিয়ে কারখানা খুলল কিংবা কোনো পণ্য উৎপাদন করল। তো এই উৎপাদন ব্যয়ের সঙ্গে সুদের সেই ১৫ পার্সেন্টকেও যোগ করে নিল, যা সে ব্যাংককে পরিশোধ করেছিল। ফলে তার উৎপাদিত পণ্যের মূল্য ১৫ শতাংশ বেড়ে গেল। যেমন- সে কাপড় প্রস্তুত করেছিল। তো সুদের টাকা যুক্ত হওয়ার কারণে কাপড়টির উৎপাদনব্যয় ১৫ ভাগ বেড়ে গেছে। এমতাবস্থায় ডিপোজিটার ব্যাংকে একশো টাকা জিপোজিট রেখে যে একশো দশ টাকা পেয়েছিল, তিনি যখন বাজার থেকে কাপড়টি ক্রয় করবেন, তখন তাকে এই কাপড়টির মূল্য ১৫ শতাংশ বেশি পরিশোধ করতে হবে।
তা হলে ফলাফল এই বের হলো যে, ডিপোজিটার যে ১০ পার্সেন্ট মুনাফা করেছিল, ঋণগ্রহীতা তার চেয়েও বেশি, ১৫ পার্সেন্ট আদায় করে নিয়ে গেছে। অথচ জিপোজিটার খুবই আনন্দিত, আমি ১০০ টাকা ডিপোজিট করে ১১০ টাকা পেয়েছি! কিন্তু প্রকৃত হিসাবে সে ১০০ টাকার পরিবর্তে পেয়েছে ৯৫ টাকা। কারণ, সেই ১৫ শতাংশ চলে গেছে কাপড়ের উৎপাদনব্যয়ে আর ৮৫ শতাংশ মুনাফা ঢুকে গেছে ঋণগ্রহীতার পকেটে।

ফন্ট সাইজ
15px
17px