📄 আপনাকে লোকসানের ঝুঁকিও নিতে হবে
এর উত্তরে আমার প্রথম কথা হলো, একজন মুসলমানের জন্য আল্লাহর কোনো বিধানে প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকা উচিত নয়। আল্লাহ যদি কোনো বস্তু বা বিষয়কে হারাম করে দিয়ে থাকেন, তা হলে তা হারাম হয়ে গেল। ইসলামের বিধান হলো, আপনি যদি কাউকে ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তা হলে দেওয়ার আগে দুটি বিষয়ের যেকোনো একটি ঠিক করে নিন। আপনি কি তাকে সহযোগিতা করতে চাচ্ছেন, নাকি তার কারবারে অংশীদার হতে চাচ্ছেন? আপনি যদি ঋণের মাধ্যমে তাকে সহযোগিতা করতে চান, তা হলে শুধু সহযোগিতা-ই করবেন। এমতাবস্থায় উক্ত ঋণের উপর অতিরিক্ত কিছু দাবি করার কোনো অধিকার থাকবে না।
পক্ষান্তরে যদি আপনি তার কারবারে অংশীদার হতে চান, তা হলে যেভাবে আপনি তার লাভের অংশীদার হবেন, তেমনি আপনাকে তার ব্যবসায় লোকসানেরও অংশীদার হতে হবে। এমনটি হতে পারবে না যে, কারবারে লোকসানের ঝুঁকি সবটুকু তিনি বহন করবেন আর আপনি মুনাফা গণনা করবেন। এই পদ্ধতিতে আপনি তাকে ঋণ প্রদান থেকে বিরত থাকুন। আপনি বরং তার সঙ্গে একটি Joint Enterprise (জয়েন্ট এন্টারপ্রাইজ) গড়ে তুলুন। অর্থাৎ- আপনি তার সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হোন যে, তুমি যে ব্যবসার জন্য ঋণ চাচ্ছ, আমাকে তার অংশীদার বানিয়ে নাও। ব্যবসা যদি লাভজনক হয়, তা হলে আমাকে এত শতাংশ দিয়ো। আর যদি লোকসান হয়, তা হলেও মুনাফার হারে আমি সেই ক্ষতি বহন করব। কিন্তু এটা বৈধ নয় যে, আপনি তাকে বলবেন, এই ঋণের উপর আমি তোমার নিকট থেকে এত পার্সেন্ট মুনাফা নেব। কারবারে তোমার লাভ হলো, না লোকসান হলো, আমি তা দেখব না। এই পদ্ধতি সম্পূর্ণ হারাম ও সুদ।