📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ৯. যে গোনাহ মাফ হয় না

📄 ৯. যে গোনাহ মাফ হয় না


(۹) عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِيَّاكَ وَالذُّنُوبَ الَّتِي لَا تُغْفَرُ الْغُلُولَ فَمَنْ غَلَّ شَيْئًا أَتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَأَكُلَ الرِّبَا فَمَنْ أَكَلَ الرِّبَا بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مَجْنُونَا يَتَخَبَّطُ ثُمَّ قَرَأَ الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُوْمُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِ. المعجم الكبير للطبراني (٦٠/١٨) (١١٠) قال في المجمع ( ١١٩/٤) وفيه الحسين بن عبد الاول وهو ضعيف
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ ইবনে মালেক (রাযি.) কে বললেন, যে সব গোনাহ মাফ করা হয় না সেগুলো থেকে বাঁচো।
(১) গনীমতের মাল চুরি করা। গনীমতের মাল হতে যে চুরি করবে কেয়ামতের দিন সে তা নিয়ে হাজির হবে।
(২) সুদ খাওয়া। যে সুদ খাবে সে কেয়ামতের দিন উদ্ভ্রান্ত উন্মাদ হয়ে উত্থিত হবে। তারপর তিলাওয়াত করলেন, (তরজমা) যারা সুদ খায় তারা (কবর থেকে) উঠবে ঐ ব্যক্তির মতো হয়ে, যাকে শয়তান আক্রান্ত করে বোধবুদ্ধি নষ্ট করে ফেলেছে।- (তিবরানী: ১৮ : ৬০, হাদীস: ১১০)

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ১০. ঋণগ্রহিতার হাদিয়া নিবে না

📄 ১০. ঋণগ্রহিতার হাদিয়া নিবে না


(۱۰) عَنْ يَزِيدَ بْنِ أَبِي يَحْيَى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَأَلْتُ أَنسَ بْنَ مَالِكٍ فَقُلْتُ يَا أَبَا حَمْزَةً الرَّجُلُ مِنَّا يُقْرِضُ أَخَاهُ الْمَالَ فَيُهْدِي إِلَيْهِ فَقَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى إِلَيْهِ طَبَقًا فَلَا يَقْبَلُهُ أَوْ حَمَلَهُ دَابَّةً فَلَا يَرْكَبُهَا إِلَّا أَنْ يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَالِكَ السنن الكبري للبيهقي ( ٥ / ٣٥٠)
ইয়াযিদ ইবনে আবু ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালেক রাযি. কে জিজ্ঞেস করলাম: হে আবু হামযা! আমাদের মধ্যে অনেকে তার ভাইকে কর্জ দেয়। তারপর সে (করজগ্রহণকারী) তাকে কোন কিছু হাদিয়া দিতে চায় (এই হাদিয়া নেওয়া উচিত হবে কি?) তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ কাউকে কর্জ দেয়, তারপর সে (করজগ্রহণকারী) তাকে (খাদ্যভর্তি) থালা হাদিয়া দেয় তখন সে যেন তা গ্রহণ না করে কিংবা যদি তাকে নিজ বাহনে আরোহণ করাতে চায় তো সে যেন তাতে না চড়ে। তবে যদি আগে থেকেই তাদের মধ্যে এ ধরনের সম্পর্ক থাকে সেটা ভিন্ন। -বায়হাকী : ৫: ৩৫০ (সে কর্জের বিনিময়ে হাদিয়া দিতে পারে; এমতাবস্থায় তা সুদ হবে। এ কারণে তার হাদিয়া গ্রহণ করার ব্যাপারেও সাবধান হওয়া উচিত।)'
[বিশেষ জ্ঞাতব্য: সুদের সংজ্ঞা, স্বরূপ ও তার 'পার্থিব ভয়াবহ অনিষ্টকারিতা সম্পর্কে কুরআন মাজীদের আয়াত ও দশখানা হাদীস বর্ণনা করা হয়েছে। চিন্তাশীল ও বুদ্ধিমান মুসলমানের জন্য এটা যথেষ্ট।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00