📄 ৬. সুদ খাওয়া আল্লাহর আযাবকে দাওয়াত দেয়
(٦) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : نَهَى رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُشْتَرَى الثَّمَرَةُ حَتَّى تُطْعِمَ وَقَالَ : (إِذَا ظَهَرَ الزِّنَا وَالرِّبَا فِي قَرْيَةٍ فَقَدْ أَحَلُّوا بِأَنْفُسِهِمْ عَذَابَ اللهِ. المستدرك على الصحيحين (٣٧/٢) (٢٢٦١)
খাওয়ারযোগ্য হওয়ার পূর্বে ফল বিক্রয় করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন: কোন জনপদে যখন ব্যভিচার ও সুদের ব্যবসা প্রসার লাভ করে, তখন সে জনপদ যেন আল্লাহ্ শাস্তিকে আমন্ত্রণ জানায়। (হাকেম: ২ : ৩৭, হাদীস: ২২৬১)
📄 ৭. সুদ মূল্যস্ফীতি ও ভীরুতার কারণ
(۷) عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (مَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الرِّبَا إِلَّا أُخِذُوا بِالسَّنَةِ وَمَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الرُّشَا إِلَّا أُخِذُوا بِالرُّعْبِ ) اخرجه الامام احمد بن حنبل في مسنده ( ٢٠٥/٤)
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: যখন কোন সম্প্রদায়ের মধ্যে সুদের লেনদেন প্রচলিত হয়ে যায়, তখন আল্লাহ্ তা'আলা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি ঘটান এবং যখন কোন সম্প্রদায়ের মধ্যে ঘুষ ব্যাপক হয়ে যায়, তখন তাদের উপর শত্রুর ভয় ও প্রাধান্য ছায়াপাত করে। -(মুসনাদে আহমদ: ৪: ২০৫)
📄 ৮. পেটের ভেতর সাপ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ لَيْلَةً أُسْرِيَ بِي . لَمَّا انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَنَظَرْتُ فَوْقُ قَالَ عَفَّانُ : فَوْقِيِّ فَإِذَا أَنَا بِرَعْدٍ وَبَرْقٍ وَصَوَاعِقَ قَالَ فَأَتَيْتُ عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجٍ بُطُونُهُمْ قُلْتُ مَنْ هُؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ قَالَ هُؤُلَاءِ أَكَلَةُ الرِّبَا . اخرجه الامام احمد بن حنبل في مسنده. (٣٥٣/٢)
৮. রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মি'রাজের রাতে যখন আমরা সপ্তম আকাশে পৌঁছলাম, তখন আমি উপরে বজ্র ও বিদ্যুৎ দেখলাম। এরপর আমরা এমন এক সম্প্রদায়ের কাছ দিয়ে গেলাম, যাদের পেট একেকটি ঘরের ন্যায় ফোলা ও বিস্তৃত ছিল। তাদের উদর সর্প দ্বারা ভর্তি ছিল। সর্পগুলো বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল। আমি জিবরাইল (আ.)-কে জিজ্ঞেস করলাম: এরা কারা? তিনি বললেন: এরা সুদখোর। -(মুসনাদে আহমদ: ২: ৩৫৩)
📄 ৯. যে গোনাহ মাফ হয় না
(۹) عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِيَّاكَ وَالذُّنُوبَ الَّتِي لَا تُغْفَرُ الْغُلُولَ فَمَنْ غَلَّ شَيْئًا أَتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَأَكُلَ الرِّبَا فَمَنْ أَكَلَ الرِّبَا بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مَجْنُونَا يَتَخَبَّطُ ثُمَّ قَرَأَ الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُوْمُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِ. المعجم الكبير للطبراني (٦٠/١٨) (١١٠) قال في المجمع ( ١١٩/٤) وفيه الحسين بن عبد الاول وهو ضعيف
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ ইবনে মালেক (রাযি.) কে বললেন, যে সব গোনাহ মাফ করা হয় না সেগুলো থেকে বাঁচো।
(১) গনীমতের মাল চুরি করা। গনীমতের মাল হতে যে চুরি করবে কেয়ামতের দিন সে তা নিয়ে হাজির হবে।
(২) সুদ খাওয়া। যে সুদ খাবে সে কেয়ামতের দিন উদ্ভ্রান্ত উন্মাদ হয়ে উত্থিত হবে। তারপর তিলাওয়াত করলেন, (তরজমা) যারা সুদ খায় তারা (কবর থেকে) উঠবে ঐ ব্যক্তির মতো হয়ে, যাকে শয়তান আক্রান্ত করে বোধবুদ্ধি নষ্ট করে ফেলেছে।- (তিবরানী: ১৮ : ৬০, হাদীস: ১১০)