📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ৪. চার শ্রেণীর লোক বেহেশতে যাবে না

📄 ৪. চার শ্রেণীর লোক বেহেশতে যাবে না


(٤) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يُدْخِلَهُمُ الْجَنَّةَ وَلَا يُذِيقَهُمْ نَعِيمًا: مُؤْمِنُ الْخَمْرِ وَاكِلُ الرِّبَا وَاكِلُ مَالِ الْيَتِيمِ بِغَيْرِ حَقِّ وَالْعَاقُ لِوَالِدَيْهِ . المستدرك على الصحيحين (٣٧/٢) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : চার ব্যক্তি সম্পর্কে আল্লাহ্ তা'আলার সিদ্ধান্ত এই যে, তাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন না এবং জান্নাতের নেয়ামতের স্বাদ গ্রহণ করতে দেবেন না। এ চার ব্যক্তি হলো: (১) মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। (২) সুদখোর। (৩) অন্যায়ভাবে এতীমের মাল ভক্ষণকারী। এবং (৪) পিতামাতার অবাধ্যতাকারী। (মুস্তাদরাক-হাকেম: ২ : ৩৭)

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ৫. সুদের গোনাহ ছত্রিশবার ব্যভিচার করার চেয়েও মারাত্মক

📄 ৫. সুদের গোনাহ ছত্রিশবার ব্যভিচার করার চেয়েও মারাত্মক


(٥) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ... وَمَنْ أَكَلَ دِرْ هَمَّا رِبًا فَهُوَ ثَلَاثَ وَثَلَاثِينَ زَنِيَّةً وَمَنْ نَبَتَ لَحْمُهُ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَولَى بِهِ. اخرجه الطبراني في الكبير ( ٩٤/١١) (١١٢١٦) والاوسط (٤٥١/٣) (٢٩٦٨) وقال في المجمع (٢١٢/٥) وفيه ابو محمد الجزري حمزة ولم أعرفه وبقية رجاله رجال الصحيح. وَعَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ مِنْ أَرْبَيَ الرِّبَا الْاِسْتِطَالَةَ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍ أبو داؤد رقم الحديث : (٤٨٧٦) مسند احمد (١٦٥١)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক দিরহাম সুদ খাওয়া তেত্রিশবার (কোন কোন বর্ণনায় ছত্রিশবার) ব্যভিচার করার চাইতে বড় গোনাহ্। আর হারাম মাল দ্বারা যে মাংস গঠিত হয়, তার জন্য আগুনই যোগ্য। কোন কোন রেওয়ায়েতে আছে, কোন মুসলমানের মানহানি করা সুদের চাইতেও কঠোর গোনাহ্।
-(তাবরানী : ১১ : ৯৪, হাদীস নং ১১২১৬, আবু দাউদ: ৪৮৭৬, আহমদ: ১৬৫১)

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ৬. সুদ খাওয়া আল্লাহর আযাবকে দাওয়াত দেয়

📄 ৬. সুদ খাওয়া আল্লাহর আযাবকে দাওয়াত দেয়


(٦) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : نَهَى رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُشْتَرَى الثَّمَرَةُ حَتَّى تُطْعِمَ وَقَالَ : (إِذَا ظَهَرَ الزِّنَا وَالرِّبَا فِي قَرْيَةٍ فَقَدْ أَحَلُّوا بِأَنْفُسِهِمْ عَذَابَ اللهِ. المستدرك على الصحيحين (٣٧/٢) (٢٢٦١)
খাওয়ারযোগ্য হওয়ার পূর্বে ফল বিক্রয় করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন: কোন জনপদে যখন ব্যভিচার ও সুদের ব্যবসা প্রসার লাভ করে, তখন সে জনপদ যেন আল্লাহ্ শাস্তিকে আমন্ত্রণ জানায়। (হাকেম: ২ : ৩৭, হাদীস: ২২৬১)

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ৭. সুদ মূল্যস্ফীতি ও ভীরুতার কারণ

📄 ৭. সুদ মূল্যস্ফীতি ও ভীরুতার কারণ


(۷) عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (مَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الرِّبَا إِلَّا أُخِذُوا بِالسَّنَةِ وَمَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الرُّشَا إِلَّا أُخِذُوا بِالرُّعْبِ ) اخرجه الامام احمد بن حنبل في مسنده ( ٢٠٥/٤)
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: যখন কোন সম্প্রদায়ের মধ্যে সুদের লেনদেন প্রচলিত হয়ে যায়, তখন আল্লাহ্ তা'আলা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি ঘটান এবং যখন কোন সম্প্রদায়ের মধ্যে ঘুষ ব্যাপক হয়ে যায়, তখন তাদের উপর শত্রুর ভয় ও প্রাধান্য ছায়াপাত করে। -(মুসনাদে আহমদ: ৪: ২০৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00