📄 ১. সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বিরত থাকো
(১) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : اجْتَنِبُوا السَّبْعَ الْمُؤْبِقَاتِ قِيلَ يَارَسُولَ اللهِ وَمَاهُنَّ قَالَ الشَّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكُلُ الرِّبَا وَأَكُلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِيِّ يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ البخاري: (۳۸۸/۱) رقم الحديث: (٢٧٦٦) مسلم: ( ٦٤/١) رقم الحديث : (۸۹)
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাক। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলাল্লাহ্! সেগুলো কি? তিনি বললেনঃ (১) আল্লাহ্ তা'আলার সাথে (ইবাদতে কিংবা তাঁর বিশেষ গুণাবলীতে) অন্য কাউকে অংশীদার করা। (২) যাদু করা। (৩) কাউকে অন্যায়ভাবে হত্যা করা। (৪) সুদ খাওয়া। (৫) এতীমের মাল খাওয়া। (৬) জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এবং (৭) কোন সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করা। -(বুখারী: ১: ৩৮৮, হাদীস নং: ২৭৬৬ মুসলিম: ১: ৬৪, হাদীস নং: ৮৯)
📄 ২. রক্তের নদী ও প্রস্তর নিক্ষেপ
(২) عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخْرَ جَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ وَعَلَى وَسَطِ النَّهْرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةً فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهْرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ فَجَعَلَ كَلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ فَيَرْجِعُ كَمَا كَانَ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهْرِ أَكِلُ الرِّبَا البخاري (٢٨٠/١) رقم الحديث ( ٢٠٨٥)
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আমি আজ রাতে দেখেছি দু'ব্যক্তি আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেলো। এরপর আমরা সামনে অগ্রসর হলে একটি রক্তের নদী দেখলাম। নদীর মধ্যে এক ব্যক্তি দণ্ডায়মান। অপর এক ব্যক্তি নদীর কিনারে দণ্ডায়মান। নদীস্থিত ব্যক্তি যখন নদী থেকে উপরে উঠতে চায়, তখন কিনারের ব্যক্তি তার মুখে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাত খেয়ে সে আবার পূর্বের জায়গায় চলে যায়। অতঃপর সে আবার তীরে ওঠার চেষ্টা করে। কিনারের ব্যক্তি আবার তার সাথে একই আচরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমি স্বীয় সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম : আমি এ কি ব্যাপার দেখছি? তারা বলল, রক্তের নদীতে বন্দী ব্যক্তি সুদখোর। সে স্বীয় কার্যের শাস্তি ভোগ করছে। -(বুখারী: ১: ২৮০, হাদীস : ২০৮৫)
📄 ৩. সুদখোরের প্রতি অভিশাপ
(۳) عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ. مسلم (۲۰۰۲) رقم (١٥٩٠٨) وفي رواية أحمد (إذا علموا به) (٤٠٩١) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদগ্রহীতা, সুদদাতা, (সুদের) দলীল লেখক ও সাক্ষ্যদাতা এদের সকলের প্রতি অভিসম্পাত করেছেন। আর বলেছেন, এরা সবাই সমান (অপরাধী) । (মুসলিম ২/২৭, হাদীস ১৫৯৮) মুসনাদে আহমাদের রেওয়ায়েতে এসেছে- 'যদি তারা অবগত থাকে' (অর্থাৎ দলীল লেখক ও সাক্ষ্যদাতার প্রতি অভিশাপ তখনই, যদি তাদের জানা থাকে যে, এটা সুদী কারবার।) (মুসনাদে আহমাদ: ১ : ৪০৯)
📄 ৪. চার শ্রেণীর লোক বেহেশতে যাবে না
(٤) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يُدْخِلَهُمُ الْجَنَّةَ وَلَا يُذِيقَهُمْ نَعِيمًا: مُؤْمِنُ الْخَمْرِ وَاكِلُ الرِّبَا وَاكِلُ مَالِ الْيَتِيمِ بِغَيْرِ حَقِّ وَالْعَاقُ لِوَالِدَيْهِ . المستدرك على الصحيحين (٣٧/٢) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : চার ব্যক্তি সম্পর্কে আল্লাহ্ তা'আলার সিদ্ধান্ত এই যে, তাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন না এবং জান্নাতের নেয়ামতের স্বাদ গ্রহণ করতে দেবেন না। এ চার ব্যক্তি হলো: (১) মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। (২) সুদখোর। (৩) অন্যায়ভাবে এতীমের মাল ভক্ষণকারী। এবং (৪) পিতামাতার অবাধ্যতাকারী। (মুস্তাদরাক-হাকেম: ২ : ৩৭)