📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 নিয়তের বিরোধ

📄 নিয়তের বিরোধ


এ দু'টি কাজ যারা করে, তাদের নিয়ত ও উদ্দেশ্য পরস্পরবিরোধী হওয়ার কারণ এই যে, খয়রাতকারী ব্যক্তি শুধু আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি ও পরকালীন সাওয়াবের জন্য স্বীয় অর্থ-সম্পদ হ্রাস কিংবা নিঃশেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পক্ষান্তরে সুদ গ্রহণকারী ব্যক্তি তার বর্তমান অর্থ-সম্পদকে অবৈধভাবে বৃদ্ধি করার উগ্র বাসনা পোষণ করে থাকে।

📘 সুদ পরিষ্কার বিদ্রোহ > 📄 ফলাফলের বিরোধ

📄 ফলাফলের বিরোধ


পরিণতির পরস্পর বিরোধিতা কুরআন পাকের আলোচ্য আয়াত থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। বলা হয়েছে: আল্লাহ্ তা'আলা সুদ দ্বারা অর্জিত ধন-সম্পদ কিংবা তার বরকত মিটিয়ে দেন এবং খয়রাতকারীর ধন-সম্পদ কিংবা তার বরকত বাড়িয়ে দেন। সারকথা এই যে, যারা ধন-সম্পদের লোভ করে না, সম্পদ হ্রাসে সম্মত হওয়া সত্ত্বেও তাদের ধন-সম্পদের ফলাফল, বরকত ও উপকারিতা বেড়ে যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00