📄 কর্জ প্রদান
আখুওয়াত একজন ব্যক্তি বা গ্রুপের পরিবর্তে পরিবারকে কর্জ দিয়ে থাকে। প্রাথমিকভাবে আখুওয়াত গ্রুপে কর্জ প্রদান করতো। কিন্তু গ্রুপে পারস্পরিক নজরদারি এবং দায়িত্ব গ্রহণ করাটা অসম্ভব ঝামেলাপূর্ণ। উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ নেতা থাকত স্বজনপ্রিয়তা ও দুর্নীতিতে লিপ্ত। এ সবকিছু বিবেচনা করে আখুওয়াত গ্রুপে কর্জ দেওয়া বন্ধ করে পরিবারকে কর্জ দেওয়া শুরু করে। প্রতিটি কর্জের বিপরীতে দুজন গ্যারান্টরকে জামানত হিসেবে রাখতে হয়। বকেয়া কিস্তি পরিশোধে বিলম্ব হলে গ্যারান্টরদের মাধ্যমে রিমাইন্ডার করা হয়। প্রকৃত কারণের ক্ষেত্রে মেয়াদ বাড়ানোও যেতে পারে অন্যথায় কিস্তিটি সেই মাসের ৩০ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।
নিচে আখুওয়াতের কর্জের ধরনের বিবরণ দেওয়া হলো:
Product Name | Loan Range (US Dollars) | টাকা (এক ডলার = ৯০ টাকা) | উদ্দেশ্য
Family Enterprise Loan | ১০০-৩০০ | ৯,০০০-২৭,০০০ | ব্যবসা প্রতিষ্ঠা
Liberation Loan | ৫০০ (সর্বোচ্চ) | ৪৫,০০০ (সর্বোচ্চ) | সুদ থেকে মুক্ত হতে কর্জ
Education Loan | ২৫০ (সর্বোচ্চ) | ২২,৫০০ (সর্বোচ্চ) | পড়াশোনার খরচ বহন করা
Health Loan | ১০০-২০০ | ৯,০০০-১৮,০০০ | জরুরি স্বাস্থ্য খরচ
Emergency Loan | ৫০-১০০ | ৪৫০০-৯০০০ | রেজিস্ট্রেশন খরচ, মেরামত, অসুস্থতা ইত্যাদি
Housing Loan | ৩০০-৭০০ | ২৭,০০০-৬৩,০০০ | বাসা বাড়ি মেরামত
Marriage Loan | ২০০ (সর্বোচ্চ) | ১৮,০০০ (সর্বোচ্চ) | বোনের অথবা মেয়ের বিয়ে
Silver Loan | ৫০০ (সর্বোচ্চ) | ৪৫,০০০ (সর্বোচ্চ) | ব্যবসা বড় করা (পূর্বে যারা আখুওয়াত থেকে কর্জ নিয়ে সফল ভাবে কর্জ পরিশোধ করেছেন তাদের জন্য)
কর্জের জন্য আবেদন করতে একজন আবেদনকারীকে নিম্নবর্ণিত শর্তসমূহ পূরণ করতে হবে-
* আবেদনকারীরা পুরুষ বা মহিলা হতে পারেন
* আবেদনকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে
* আবেদনকারীদের কমপক্ষে আগের দুই বছর ধরে প্রোগ্রামের লক্ষ্য এমন এলাকার বসবাসকারী হওয়া উচিত ছিল।
* আবেদনকারীদের অপরাধমূলক বা অনৈতিক বলে বিবেচিত ক্রিয়াকলাপে জড়িত হওয়া যাবে না।
* আবেদনকারীরা যে-কোনো জাতিগোষ্ঠীর হতে পারেন।
* আবেদনকারীর অবশ্যই নাদ্রা (পাকিস্তানি) পরিচয়পত্র থাকতে হবে।
* আবেদনকারীদের "তুলনামূলকভাবে দরিদ্র” বা দুর্বল অবস্থার (যেমন- বিধবা, প্রতিবন্ধী ইত্যাদি) হওয়া উচিত।
* আবেদনকারীদের কর্জের শর্তাবলি গ্রহণ এবং মেনে চলা উচিত।
* কোনো এক সময়ে কোনো পরিবারের কাছে একাধিক কর্জ থাকা উচিত নয়।
* আবেদনকারীদের প্রাসঙ্গিক ব্যবসা এবং পরিচালনার দক্ষতা থাকতে হবে।
📄 প্রতিষ্ঠানের খরচ
অর্থায়ন প্রক্রিয়ার ব্যয় কমাতে আখুওয়াত মসজিদ এবং গির্জার মতো ধর্মীয় স্থানগুলোকে ব্যবহার করছে। এই জায়গাগুলো থেকে কর্জ বিতরণ ও সংগ্রহ সহ সমস্ত প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাধারণত মাসে ২-৩ বার করে বিতরণ করা হয় এবং একত্রে ১০০-১৫০ জনকে বিতরণ করা হয়ে থাকে। বিপণন, প্রচার এবং সচেতনতা মূলক উদ্যোগও এই জায়গাগুলো থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা হয়ে থাকে। এভাবে কার্যক্রম ব্যয় সাশ্রয়ী হয়ে ওঠে এবং সামগ্রিক খরচ যথেষ্ট হ্রাস পায়। এই ধর্মীয় স্থানগুলো থেকে কর্জ বিতরণ করাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ে কারণ জনগণ এই জায়গাগুলোর সাথে সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য নিজেদের আল্লাহর কাছে জবাবদিহি বলে মনে করে। এটি কর্জ-গ্রহীতার দ্বারা নৈতিক স্খলন এবং স্বেচ্ছায় ডিফল্টের ঝুঁকি হ্রাস করে।
📄 সমাজসেবা
যখন কোনো ক্লায়েন্ট প্রতিবন্ধী হয়ে পড়ে বা মারা যায়; প্রতিবন্ধী ক্লায়েন্ট-এর কর্জটা হুইল চেয়ার আকারে তাকে দিয়ে দেওয়া হয় এবং মৃত ক্লায়েন্টের জন্য তিন মাসের জন্য মাসিক বৃত্তি ছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় বহন করতে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই ধরনের ব্যয় আখুওয়াত মিউচুয়াল সাপোর্ট ফান্ড থেকে করা হয় যেখানে কর্জ-গ্রহীতারা কর্জ বিতরণের সময় কর্জের পরিমাণের ১ শতাংশ ফান্ডে দান করে। তবে যারা ৪০ মার্কিন ডলারের কম কর্জ পায়, তারা এই অবদান থেকে অব্যাহতি পান।
সুদ মুক্ত কর্জ "পাস" বলে আখুওয়াতের একটি প্রোগ্রাম আছে। এর অধীনে আখুওয়াত তার ক্লায়েন্টদের কর্জ দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, কারণ সংস্থাটি কেবল কর্জের উপর নির্ভর করাতে বিশ্বাস করে না। তারা তাদের উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে গ্রাহকদের স্বাবলম্বী করে তোলায় বিশ্বাস করে। এই বিষয়ে, সফল ব্যবসায়ীদের জন্য প্রণোদনা হিসেবে প্রতি বছর 'উদ্যোক্তা পুরস্কার' প্রদান করা হয়ে থাকে যা একটি কর্জ প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য দুর্দান্ত স্ব-বৃদ্ধিকারী পদক্ষেপ।
কর্জগ্রহীতারা যারা সফলভাবে তাদের উদ্যোগ পরিচালনা করছেন তারা নতুন ক্লায়েন্টদের তাদের সফলভাবে ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য প্রশিক্ষণ দিতে আখুওয়াতের ক্রেডিট পাস কৌশলের সাথে জড়িত হন। তাছাড়া আখুওয়াত তার কর্জগ্রহীতাদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা করে। উপরন্তু, মেয়েদের শিক্ষা, সুরক্ষা এবং পরিবেশের উন্নতির মতো ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করে, বিশেষ করে বৃক্ষরোপণের গুরুত্ব, ট্র্যাফিক নিয়ম এবং স্থানীয় আইন পালন এবং ব্যবসায়ের সর্বোচ্চ নৈতিক মূল্যবোধ গ্রহণ করে।
📄 ভবিষ্যৎ পরিকল্পনা
ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আর্থিক স্থায়িত্ব। বর্তমানে স্বাবলম্বী থাকা সত্ত্বেও আখুওয়াতের ভবিষ্যৎ স্বনির্ভরতা সম্পর্কে অনিশ্চয়তা বিরাজ করছে। কারণ টেকসই অবস্থা ধরে রাখার জন্য তহবিলের ক্রমাগত প্রবাহ একটি প্রয়োজনীয় শর্ত। আখুওয়াত এই ব্যাপারে সচেতন এবং ভবিষ্যতে প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছে।
ভবিষ্যতে আখুওয়াত নিজেকে একটি পথপ্রদর্শক সংস্থা হিসাবে বিকাশ করতে চায়। এই লক্ষ্যে তারা স্থানীয় সংস্থাগুলোকে তাদের প্রোগ্রাম শুরু করতে প্রশিক্ষণ এবং তত্ত্বাবধায়ক সংস্থা হিসাবে কাজ করতে পারে। তারা আশা করছে যে এই কৌশলটির সাফল্য এবং কার্যকারিতার একটি বৃহত্তর সম্ভাবনা রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য নিরসনের জন্য এলাকা-ভিত্তিক সংস্থা হিসাবে আখুওয়াত একটি আদর্শ মডেল। বর্তমানে তারা কেবল পাঞ্জাব অঞ্চলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু এই মডেল পাকিস্তানে সহ বিশ্বের প্রতিটি এলাকার মানুষের জন্য দিশারি হতে সক্ষম।