📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 কর্জে হাসানা প্রতিষ্ঠানের খরচ বহনের সফল প্রয়োগ

📄 কর্জে হাসানা প্রতিষ্ঠানের খরচ বহনের সফল প্রয়োগ

বসনিয়া ও হার্জেগোভিনায় ইসলামিক রিলিফের ক্ষুদ্র ঋণ প্রোগ্রামগুলো অনেক আগেই তাদের অপারেটিং খরচের (কর্মীদের বেতন, যানবাহন রক্ষণাবেক্ষণ, জ্বালানি ব্যয় ইত্যাদির) অর্ধেক বহন করতে সক্ষম হয়েছে এবং প্রতিটি বছর আর্থিক স্বাবলম্বিতা বাড়াচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে সম্পূর্ণ স্ব-নির্ভর হয়ে ওঠা। ইসলামিক রিলিফ হয়তো খুব দ্রুতই এই কাজে সফল হবে ইনশাল্লাহ।

নিচের চার্টটি লক্ষ্য করুন। বর্তমানে তাদের ঋণের খরচ মাত্র ৩৮ ইউরো যা অন্যান্য সকল ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। যখন এই তথ্য যখন সংগ্রহ করা হয়েছিল তখনও বসনিয়া ও হার্জেগভিনার জনগণ দুর্দশা কাটিয়ে উঠতে পারেনি। তাই স্বনির্ভরতা বৃদ্ধি করা সেখানে ইসলামিক রিলিফের অগ্রাধিকার নয়। দারিদ্র্য হ্রাস বা যুদ্ধোত্তর প্রত্যাবর্তনই মূল লক্ষ্য। তাই ইচ্ছাকৃতভাবেই তারা তাদের প্রশাসনিক ব্যয় কম রেখেছে। তারা চাইলেই প্রশাসনিক ফি বাড়িয়ে দিয়ে কর্জে হাসানার মাধ্যমেই খুব দ্রুত স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত হতে। এই উদাহরণ আমাদেরকে বার্তা দেয় যে, আমরাও নিজেদের দেশে ও বিশ্বের যে-কোনো জায়গায় খুব সহজেই শুধু কর্জে হাসানাভিত্তিক কাজ করেই স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি।

প্রতিষ্ঠানের নাম | ধরণ | খরচ (ইউরো)
MI BOS PO | Microfinance Organization | 240
Prizma | Microfinance Organization | 282
Lider | Microfinance Organization | 208
PBS Sarajevo | Commercial Bank | 87
Gospodarska | Commercial Bank | 89
Zagrebacka | Commercial Bank | 88
Islamic Relief | Microfinance Organization | 38

চিত্র: বিভিন্ন ক্ষুদ্র ঋণ সংস্থায় ঋণ-প্রতি খরচ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00