📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 জাকাত

📄 জাকাত

প্রতিষ্ঠান যদি কেবল কর্জ রাখে এবং দেয়, প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তির মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হবে না। যেমন- লকারে কেউ অলংকার জমা/আমানত রাখলে, এর মালিক হচ্ছে জমাকারী। জমাকারী এর বিপরীতে জাকাত দিবে। কিন্তু যে কর্জ পেল, সে যখন এই মাল বিক্রয় করবে তখন যার কাছে বিক্রি করা হয়েছে সেই নতুন মালিকও জাকাত দিতে থাকবে। যেমন: মালেকা বানু জাহাঙ্গির সাহেবকে একটি সোনার হার কর্জ দিল। জাহাঙ্গির সাহেব বাজারে গিয়ে এই হার কমলা বিবির কাছে বিক্রয় করে দিল। কমলা বিবি হারের মালিক, তিনি জাকাত দিতে থাকবেন। আবার মালেকা বানুও একটি হারের মালিক, সে ও জাকাত দিতে থাকবে। জাহাঙ্গির সাহেব এই হারের উপর কোনো জাকাত দিবেন না বা তার জাকাতে এই হারের কোনো হিসাব আসবে না।

যারা প্রতিষ্ঠানকে কর্জ দিবেন তারা নিজেরা নিজেদের জাকাত আলাদাভাবে দিতে পারেন অথবা প্রতিষ্ঠানের মাধ্যমে এই জাকাত বিলি করতে পারে। প্রতিষ্ঠান এই কাজটি করতে পারলে খুব ভালো হয়। প্রতিষ্ঠানের হাতে কিছু জাকাতের টাকা থাকলে কর্জ ফেরত দিতে একেবারেই অপারগ গ্রাহকদের মধ্যে যারা জাকাত গ্রহণের যোগ্য, তাদেরকে জাকাত দিয়ে খেলাপি কর্জ পূরণের ব্যবস্থা করতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00