📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 সোনার মুদ্রায় কর্জে হাসানা

📄 সোনার মুদ্রায় কর্জে হাসানা


সোনার বাজারদর অনুযায়ী টাকা ধার দেয়া ইসলাম সম্মত না, বরং প্রকৃত সোনা দিয়ে লেনদেন করতে হবে। রিয়াজ সাহেব ১০ লাখ টাকা দিয়ে সোনা কিনে প্রতিষ্ঠানকে ৩ বছরের জন্য কর্জ দিতে পারেন। মেয়াদ শেষে তিনি একই পরিমাণ সোনা ফেরত পাবেন। সোনা যেহেতু প্রেসে প্রিন্ট করা যায় না, তাই এর মান কমে যাওয়ার ভয় নেই। সোনা বা যে-কোনো পণ্যের মাধ্যমে কর্জের লেনদেন একটি উত্তম বিকল্প।

তবে সোনা বারবার কেনাবেচা করা সমস্যজনক হলে 'বাই মুআজ্জাল' (বাকিতে বিক্রয়) পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এক্ষেত্রে দাতা কোনো নির্দিষ্ট পণ্য দাতা হিসেবে গ্রহীতার কাছে বাকিতে বিক্রি করবেন এবং পরে তার মূল্য ফেরত পাবেন। তবে সুদের বিষয়ে শতভাগ সন্দেহমুক্ত থাকতে প্রকৃত পণ্যের সরাসরি লেনদেনই শ্রেষ্ঠ।

টিকাঃ
৫৬. দেখুন 'টীকা - শরঈ লেনদেন নিশ্চিতকরণ' (এই অধ্যায়ে শরিয়াহ স্ট্যান্ডার্ডস নিয়ে আলোচনা রয়েছে)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00