📄 বেকার কর্জে হাসানা প্রতিষ্ঠান!
বিনা লভ্যাংশে কর্জ প্রদান করার ফলে প্রতিষ্ঠানটির নিজের খরচ চালানো বা বেড়ে ওঠা কঠিন হয়ে পড়ে। অনুদানের মাধ্যমে টেনেটুনে কিছুটা চালানো গেলেও, আয় করতে না পারলে একটি প্রতিষ্ঠান বড় হতে পারে না। তাই কর্জে হাসানা প্রতিষ্ঠানের নিজেদের খরচ চালানোর জন্য নিজস্ব আয়ের পথ বের করা জরুরি।
📄 জাকাত
মুসলিমরা টাকা সঞ্চয় করে রাখলে সেই সঞ্চয় থেকে একটি ব্যয় আছে, তা হলো 'জাকাত'। নিসাব পরিমাণ সম্পদ এক চন্দ্র বছর জমা থাকলে ২.৫ শতাংশ জাকাত দিতে হয়। ক্যাশ টাকা কর্জ দিলে একজন মুসলিমকে সম্পদ কেনার তুলনায় এই বাড়তি অর্থ ব্যয় করতে হয়, যা কর্জ দানে অনীহা তৈরি করতে পারে।
📄 কর্জে হাসানাকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চার উপায়
কর্জে হাসানাকে বড় পরিসরে ছড়িয়ে দিতে মূল ৩টি বাধা অতিক্রম করতে হবে। প্রথমত, কর্জ-দাতার মূল্যস্ফীতিজনিত ক্ষতি কমানোর চেষ্টা করা। দ্বিতীয়ত, কর্জে হাসানা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ বহনের স্থায়ী ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, প্রতিষ্ঠানের বেড়ে ওঠার জন্য নিজস্ব আয়ের টেকসই পথ বের করা।
📄 মূল্যস্ফীতিকে বশে আনার মন্ত্র
মূল্যস্ফীতি এড়ানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে পণ্যের বিনিময়ে লেনদেন করা। যেহেতু কাগুজে মুদ্রা ইচ্ছেমতো ছাপিয়ে এর মূল্য কমানো সম্ভব, কিন্তু মূল্যবান বস্তুর ক্ষেত্রে তা সম্ভব নয়, তাই মুদ্রার বদলে সোনা বা অন্য কোনো মূল্যবান পণ্য দ্বারা লেনদেন করলে মূল্যস্ফীতির ঝামেলা এড়ানো যায়। টাকা এখন শুধুই বিনিময়ের মাধ্যম, এর নিজের কোনো আলাদা মূল্য নেই। তাই পন্যের মাধ্যমে কর্জ আদান-প্রদান করা উত্তম বিকল্প।