📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 সুযোগ-সন্ধানী সুদ-প্রেমীদের অপতৎপরতা

📄 সুযোগ-সন্ধানী সুদ-প্রেমীদের অপতৎপরতা


কর্জে হাসানার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি সুদের ব্যবসায় লিপ্ত হতে পারে। এই ব্যবস্থায় একজন গ্রাহক প্রথমে প্রতিষ্ঠান থেকে কর্জ নিবেন, তারপর সেই টাকা প্রচলিত সুদি ব্যাংকে জমা রাখবেন। মেয়াদ শেষে তিনি সুদে-আসলে সব টাকা তুলে সুদটা নিজের কাছে রেখে আসল ফেরত দিয়ে কর্জে হাসানা পরিশোধ করবেন। এ ধরনের অসাধু তৎপরতা সুদমুক্ত সমাজ গড়ার পথে বড় বাধা।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 বেকার কর্জে হাসানা প্রতিষ্ঠান!

📄 বেকার কর্জে হাসানা প্রতিষ্ঠান!


বিনা লভ্যাংশে কর্জ প্রদান করার ফলে প্রতিষ্ঠানটির নিজের খরচ চালানো বা বেড়ে ওঠা কঠিন হয়ে পড়ে। অনুদানের মাধ্যমে টেনেটুনে কিছুটা চালানো গেলেও, আয় করতে না পারলে একটি প্রতিষ্ঠান বড় হতে পারে না। তাই কর্জে হাসানা প্রতিষ্ঠানের নিজেদের খরচ চালানোর জন্য নিজস্ব আয়ের পথ বের করা জরুরি।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 জাকাত

📄 জাকাত


মুসলিমরা টাকা সঞ্চয় করে রাখলে সেই সঞ্চয় থেকে একটি ব্যয় আছে, তা হলো 'জাকাত'। নিসাব পরিমাণ সম্পদ এক চন্দ্র বছর জমা থাকলে ২.৫ শতাংশ জাকাত দিতে হয়। ক্যাশ টাকা কর্জ দিলে একজন মুসলিমকে সম্পদ কেনার তুলনায় এই বাড়তি অর্থ ব্যয় করতে হয়, যা কর্জ দানে অনীহা তৈরি করতে পারে।

📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 কর্জে হাসানাকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চার উপায়

📄 কর্জে হাসানাকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চার উপায়


কর্জে হাসানাকে বড় পরিসরে ছড়িয়ে দিতে মূল ৩টি বাধা অতিক্রম করতে হবে। প্রথমত, কর্জ-দাতার মূল্যস্ফীতিজনিত ক্ষতি কমানোর চেষ্টা করা। দ্বিতীয়ত, কর্জে হাসানা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ বহনের স্থায়ী ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, প্রতিষ্ঠানের বেড়ে ওঠার জন্য নিজস্ব আয়ের টেকসই পথ বের করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00