📘 সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান > 📄 প্রাথমিক টাকা বা গ০ এর জন্য

📄 প্রাথমিক টাকা বা গ০ এর জন্য


১৯৭১ সালের ১৫ আগস্টে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক ঐতিহাসিক ঘোষণায় বলে দেন যে মার্কিন ডলারের বিপরীতে কোনো সোনা মজুত থাকবে না। এই ঘোষণার সাথে সাথে পৃথিবীর সকল মুদ্রা ফিয়াট কারেন্সিতে (মূল্যহীন কাগুজে মুদ্রায়) পরিণত হয়। বর্তমানে বিশ্বের কোনো মুদ্রার বিপরীতে মূল্যবান সম্পদ জমা নেই। তাই টাকা এখন শুধুই বিনিময়ের মাধ্যম।

কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় আর সেটা তারা সরকারকে ঋণ হিসেবে দেয়। এভাবে, বাংলাদেশ ব্যাংকও মানেটারি পলিসি অনুসারে সরকারের চাহিদা ও অর্থনীতির অবস্থা বুঝে টাকা ছাপায়। এই ঋণের উপর যেহেতু সুদ যুক্ত আছে, বছর বছর নতুন ঋণ নিয়ে পুরাতন ঋণের সুদ পূরণ করতে হবে। এভাবে মোট ঋণের পরিমাণ চক্রাকারে বাড়তে থাকবে। ২০১৯ সালে প্রতিটা নাগরিকের উপর জাতীয় ঋণ (Per Capita National Debt) ছিল ৬৬২ ডলার বা প্রায় ৫৭ হাজার ১২৭ টাকার মতো।

টীকা আঙুল ফুলে কলাগাছ
২০১৯ সালে বাংলাদেশের সব ধরনের সকল ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ১৬,২৯,৮৪০ কোটি টাকা! মাত্র ১৩ বছরে ব্যাংকের সম্পদ (ঋণ + পুঁজি) বেড়ে গিয়েছে ৫ গুণ! ১৯৭০ এর দশকে যেখানে জিডিপির ৮.২৫ শতাংশ ছিল ব্যাংকের সম্পত্তি বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৩৭ শতাংশে। অর্থাৎ সুদের জালে ফেলে ব্যাংক সাধারণ মানুষের সম্পদ আস্তে আস্তে নিজের করে নিচ্ছে।

টিকাঃ
২৭. কান্ট্রি ইকোনোমি এর পরিসংখ্যান তথ্য লিংক - :.ly/K5la
২৮. বিডিনিউজ২৪ এর খবরের লিংক- t.ly/GaF3
২৯. এই ব্যাপারে বিস্তারিত জানতে লেখকের অপর বই পড়ার আমন্ত্রণ জানানো যাচ্ছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00