📄 আধুনিক ব্যাংকের চেরাগ-বাতি
আধুনিক ব্যাংকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হাতিয়ার হলো 'টাকা তৈরি' করা। সেই ভয়ানক সমস্যাটার নাম হচ্ছে, 'ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং' (Fractional Reserve Banking)। আধুনিক ব্যাংকিং এখন চলছেই এই নীতিতে। কোনো কোনো দেশ ১৫% কিংবা ১০% 'Required Reserve Ratio' সেট করে রেখেছে। বাংলাদেশের এই হার হচ্ছে মাত্র ৫%, অর্থাৎ কোনো ব্যাংকে কেউ ১০০ টাকা জমা রাখলে, সেই ব্যাংক ২০০০ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।
গবেষণা জগতে যারাই ইসলামি অর্থনীতি, ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করে, তারাই বলেন যে এটা মোটেই শরিয়া সম্মত পদ্ধতি না। টাকা তৈরির কোনো ক্ষমতা কোনো বেসরকারি ব্যাংক, যেটা ইসলামি হোক বা বাণিজ্যিক সাধারণ ব্যাংক, কারো কাছেই থাকা উচিত না। এর যেমন ভয়ানক অর্থনৈতিক কুফল আছে, তেমনি তাদের এরকম টাকা তৈরি ও ঋণ দেয়ার কোনো শরিয়া ভিত্তি নেই।
টিকাঃ
২৩. এই ব্যাপারে বিস্তারিত জানতে লেখকের অপর বই পড়ার অমন্ত্রণ জানানো যাচ্ছে।
২৪. সেন্ট্রাল ব্যাংক নিউজ লিংক : .ly/VRLt
২৫. 'ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং' কীভাবে ইসলামি শরিয়ার আইনের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ না সেটা বিস্তারিত জানার জন্য প্রফেসর আহমেদ কামিল মাইদিন মিরা ও আরো ৩ জন গবেষকের যৌথভাবে লেখা গবেষণাপত্র 'Fractional Reserve Banking and Maqasid Al-Shariah: An Incompatible Practice?" পড়ে দেখতে পারেন। গবেষণাপত্রের লিংক দেয়া হলো- :.ly/dUgT
২৬. বাংলাদেশ ইসলামি ব্যাংকের ওয়েবসাইটে 'ইসলামি ব্যাংকিং এর সমস্যা ও সীমাবদ্ধতা' সেকশন লিংক - https://www.islamibankbd.com/abtIBBL/cis_issues_and_problems_of_islamicbanking.php
📄 প্রাথমিক টাকা বা গ০ এর জন্য
১৯৭১ সালের ১৫ আগস্টে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক ঐতিহাসিক ঘোষণায় বলে দেন যে মার্কিন ডলারের বিপরীতে কোনো সোনা মজুত থাকবে না। এই ঘোষণার সাথে সাথে পৃথিবীর সকল মুদ্রা ফিয়াট কারেন্সিতে (মূল্যহীন কাগুজে মুদ্রায়) পরিণত হয়। বর্তমানে বিশ্বের কোনো মুদ্রার বিপরীতে মূল্যবান সম্পদ জমা নেই। তাই টাকা এখন শুধুই বিনিময়ের মাধ্যম।
কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় আর সেটা তারা সরকারকে ঋণ হিসেবে দেয়। এভাবে, বাংলাদেশ ব্যাংকও মানেটারি পলিসি অনুসারে সরকারের চাহিদা ও অর্থনীতির অবস্থা বুঝে টাকা ছাপায়। এই ঋণের উপর যেহেতু সুদ যুক্ত আছে, বছর বছর নতুন ঋণ নিয়ে পুরাতন ঋণের সুদ পূরণ করতে হবে। এভাবে মোট ঋণের পরিমাণ চক্রাকারে বাড়তে থাকবে। ২০১৯ সালে প্রতিটা নাগরিকের উপর জাতীয় ঋণ (Per Capita National Debt) ছিল ৬৬২ ডলার বা প্রায় ৫৭ হাজার ১২৭ টাকার মতো।
টীকা আঙুল ফুলে কলাগাছ
২০১৯ সালে বাংলাদেশের সব ধরনের সকল ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ১৬,২৯,৮৪০ কোটি টাকা! মাত্র ১৩ বছরে ব্যাংকের সম্পদ (ঋণ + পুঁজি) বেড়ে গিয়েছে ৫ গুণ! ১৯৭০ এর দশকে যেখানে জিডিপির ৮.২৫ শতাংশ ছিল ব্যাংকের সম্পত্তি বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৩৭ শতাংশে। অর্থাৎ সুদের জালে ফেলে ব্যাংক সাধারণ মানুষের সম্পদ আস্তে আস্তে নিজের করে নিচ্ছে।
টিকাঃ
২৭. কান্ট্রি ইকোনোমি এর পরিসংখ্যান তথ্য লিংক - :.ly/K5la
২৮. বিডিনিউজ২৪ এর খবরের লিংক- t.ly/GaF3
২৯. এই ব্যাপারে বিস্তারিত জানতে লেখকের অপর বই পড়ার আমন্ত্রণ জানানো যাচ্ছে।