📘 সুবহে সাদিক আধ্যাত্মিক ও আত্মন্নয়ন ভাবনা > 📄 অহংকার

📄 অহংকার


আল্লাহ তায়ালার নৈকট্য লাভের পথে অন্যতম বড় বাধা হচ্ছে অহংকার। এটা হচ্ছে বিনয় এবং নম্রতার বিপরীত এক চরিত্র ধ্বংসকারী বৈশিষ্ট্য। তাক্বিয়ার মাধ্যমে আমরা তিলে তিলে চরিত্র গঠনের যে ভিত্তি রচনা করি অহংকার নিমিষে তা ধ্বংস করে দেয়। আল্লাহ তায়ালার কালামে বলা হয়েছে, যার অন্তরে তিল পরিমাণ অহংকারও আছে, সে বেহেশতে প্রবেশ করবে না।

এই আয়াত শুনে একজন সাহাবি রসুল সা. কে জিজ্ঞেস করল, হে রসুল! যদি কেউ উত্তম পোষাক পরতে এবং সুন্দর জুতা পায়ে দিতে পছন্দ করে তাহলে? উত্তরে রসুল সা. বললেন, আল্লাহ তায়ালা নিজে সুন্দর, তাই তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা আর অন্য মানুষদের খাটো করা এবং অবজ্ঞা করা (মুসলিম)।

যখনই আপনার মনে হবে যে আপনি বড় কিছু হয়েছেন, তখনই মনে করবেন যে আপনার আধ্যাত্মিক মৃত্যু হয়েছে। কাজেই আপনার সকল সৎ এবং উত্তম প্রচেষ্টার সফল সমাপ্তি তখনই হবে যদি আপনি বিনয়ী হতে পারেন। সবসময় মনে রাখবেন, যা কিছু আপনি অর্জন করেছেন সবই আল্লাহ তায়ালার দান, কোনোটাই নিছক আপনার চেষ্টায় অর্জিত নয়।

দ্বিতীয়ত: মনে রাখবেন, আপনার জন্য আদর্শ হচ্ছে রসুল সা.-এর জীবন অনুসরণ করা। তাঁর জীবনেই রয়েছে অনুকরণীয় আদর্শ।

এতে কোনো সন্দেহ নেই যে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত (সুরা কলম ৬৮: ৪)।

যেহেতু আমাদের অনুকরণীয় আদর্শ এত উঁচু মানের ও উত্তম সেহেতু তাঁর অনুসরণে আমাদের সারা জীবনই নৈতিক মান উন্নত করতে হবে। যদি কারো অনুকরণীয় আদর্শ এমন হয় যা সহজেই অর্জন করা যায় তবে শীঘ্রই তার মধ্যে এই তৃপ্তি এসে যায় যে সে যথেষ্ট ভালো মান অর্জন করে ফেলেছে, আর এই তৃপ্তি তার আরও ভালো হওয়ার চেষ্টাকে নিরুৎসাহিত করে। যেহেতু আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তায়ালা নির্ধারিত জীবনের আদর্শ অনেক উচ্চ মানের সেহেতু আমাদের জীবনভর নিজেদের আরও ভালো করার চেষ্টায় নিয়োজিত থাকতে হবে। এই জীবনভর উত্তম হওয়ার চেষ্টা আমাদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। যদি এই অব্যাহত প্রচেষ্টায় কোনো পর্যায়ে আমাদের মাঝে গৌরব বা অহংবোধের উপক্রম হয় তবে বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে, যে শয়তান আমাদের জ্ঞান ও আমলের পরীক্ষা নিতে চায়। আপনার তিল তিল করে অর্জন করা সকল কামেলিয়াত মুহূর্তের মাঝে ধ্বংস করে দিতে পারে এই অহংকার। কাজেই নিজেকে এই অহংকার থেকে বাঁচান। মনে রাখবেন এই গর্ব অহংকার অনেক সময় অত্যন্ত আকর্ষণীয় উপায়ে, মনের অনেক বেখেয়ালের বশে এসে যেতে পারে। অতএব সতর্ক থাকুন!
একটি হাদিসে কুদসিতে রসুল সা. একজন বিনয়ী মুমিনের যার হৃদয় সকল গর্ব অহংকার মুক্ত এবং পবিত্র (খালিস) তাঁর বর্ণনা দিয়েছেন এভাবে : আমার বান্দাদের মধ্যে সেই আমার বেশি প্রিয় যে জীবিকার পেছনে ন্যূনতম সময় দেয় আর আল্লাহ তায়ালার স্মরণে বেশি সময় দেয়; যে তার রবের ইবাদতে একনিষ্ঠ এবং তাঁর প্রকৃত অনুগত; যে জনগণের মাঝে কম পরিচিতি (প্রচার বিমুখ); যার জীবিকা মাত্র চলার জন্য যথেষ্ট এবং এতেই সে সন্তুষ্ট। তার মৃত্যু তাড়াতাড়ি আসবে, তাঁর অন্তিম যাত্রায় কম মানুষ থাকবে এবং তার রেখে যাওয়া সম্পদ হবে নগন্য (তিরমিজি)।

কাজেই আপনি এভাবে আল্লাহ তায়ালার পথে কাজ করায় নিত্য রত থাকুন। তিনি তাঁর পথে কাজের কথা স্মরণ করার জন্য বারবার টিভি পর্দায় উপস্থিত হবেন না। হতে পারে তাঁর পথে চলার জন্য পত্রিকায় সম্পাদকীয় লেখা হবে না। তিনি আকর্ষণীয় বক্তৃতার মাধ্যমে সমাবেশের শ্রোতাদের আকর্ষণ করবেন না। কিন্তু তারপরও একজন মুমিন মুহূর্তের জন্য তাঁর স্মরণ বিস্তৃিত হবেন না। বিপদ, আপদ, পরীক্ষা এমনকি পরাজয়ের মুখেও মুমিন খোদাবিমুখ হবে না। সে কখনও তার সাফল্য বা বিজয়ের সম্ভাবনার হিসাব করবে না বরং সে সাফল্যের একটা মাত্র উপায়ই জানে তা হচ্ছে আল্লাহ তায়ালার প্রতি দায়িত্ব পালন। এটা সে তার সকল সাধ্য নিয়োজিত করে পালন করে। এমন মুমিনই ইসলামি আন্দোলনের নেপথ্য শক্তি, উম্মাহর মেরুদণ্ডস্বরূপ।

📘 সুবহে সাদিক আধ্যাত্মিক ও আত্মন্নয়ন ভাবনা > 📄 মোনাফেকি

📄 মোনাফেকি


একজন ইমানদারের সকল নেক আমল নষ্ট করে দেয় এমন আরেকটি বদগুণ হচ্ছে নিফাক। নিফাক মানে শঠতা বা প্রদর্শন এবং এমন ভালো বৈশিষ্ট্যের অভিনয় যা আসলে নিজের মধ্যে নেই। রসুল সা. এমন বৈশিষ্ট্যের নিন্দা করেছেন এভাবে: যে অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে সে একজন মূর্তিপূজারীর সমতুল্য কারণ সে অন্যকে আল্লাহ তায়ালার সমপর্যায়ের মনে করছে; যে অন্যকে দেখানোর জন্য রোজা রাখছে সেও অন্যকে আল্লাহ তায়ালার মতো মনে করছে; তেমনি যে অন্যদের দেখানোর জন্য দান করছে সেও আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করছে (আহাম্মদ)। তিনি আরও বলেছেন, একজন মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য আছে যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং দাবি করে যে সে মুসলিম। সে বৈশিষ্ট্য তিনটি হচ্ছে: প্রথমত সে মিথ্যা কথা বলে, দ্বিতীয়ত সে ওয়াদা ভঙ্গ করে, তৃতীয়ত সে বিশ্বাস ভঙ্গ করে (বুখারি, মুসলিম)।

শঠতা হচ্ছে এমন খারাপ বৈশিষ্ট্য যা আপনার ইমানকে আড়াল করে। এটা এমনভাবে আপনার চরিত্রকে ধ্বংস করে যেমন উইপোকা কাপড়কে খেয়ে ফেলে। নিফাক হচ্ছে ইখলাসের বিপরীত। ইখলাস হচ্ছে সকল ভালো কাজ ও ইমানের অত্যাবশ্যকীয় পূর্বশর্ত। কাজেই আপনি পুনঃপুন আপনার কাজ ও নিয়তকে ইখলাস ও নিফাকের সাপেক্ষে যাচাই ও বিচার করবেন।

📘 সুবহে সাদিক আধ্যাত্মিক ও আত্মন্নয়ন ভাবনা > 📄 হতাশাৰাদ

📄 হতাশাৰাদ


আল্লাহ তায়ালার নিকটবর্তী হওয়ার পথে আরেকটি বাধা হচ্ছে নিরাশা বা হতাশাবাদ। অবশ্যই নিরাশা বা হতাশা থেকে মুক্ত থাকতে সচেষ্ট হতে হবে। আল্লাহ তায়ালা তাঁর রহমতের উপর নিরাশ হওয়াকে কুফরি বলেছেনে। তিনি বলেছেন:

সে ধ্বংস হবে যে আল্লাহ তায়ালার রহমতের বিষয়ে নিরাশ হয় (সুরা হিজর ১৫: ৫৬)।

আপনি যদি শতবারও চেষ্টা করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবু নিশ্চিত থাকুন যে প্রতিবারের চেষ্টার জন্য আপনি অপরিমিত পূণ্য লাভ করছেন। এভাবে ভাবলে মুমিনদের মনে কখনও পরাজিত বা হতাশাভাব আসবে না। আল্লাহ তায়ালা যা ওয়াদা করেছেন তা অবশ্যই সত্য এবং তা আসবেই,

আর যারা আমার জন্য চেষ্টা সাধনা করবে তাদের আমি অবশ্যই পথ দেখাবো। আর আল্লাহ তায়ালা নিশ্চিতই সৎকর্মশীলদের সাথে রয়েছেন (সুরা আনকাবূত ২৯: ৬৯)।

অতত্রব সর্বদা আশাবাদী ও ইতিবাচক মনোভাব রাখুন। আজীবন আশাবাদী থাকুন।

📘 সুবহে সাদিক আধ্যাত্মিক ও আত্মন্নয়ন ভাবনা > 📄 অনিয়ন্ত্রিত ক্রোধ

📄 অনিয়ন্ত্রিত ক্রোধ


চতুর্থ যে বদগুণ মানুষকে আল্লাহ তায়ালার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দেয় তা হচ্ছে অনিয়ন্ত্রিত রাগ। যখনই আপনি আল্লাহ তায়ালার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবেন তখনি দেখবেন আপনার জীবন আনন্দময় ও সহজ হয়ে গিয়েছে। আল্লাহ তায়ালার পথে কাজ করাই আপনার জন্য আনন্দের বিষয় মনে হবে। দেখবেন ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারের সদস্যদের মধ্যে অথবা সংগঠনের সদস্যদের মধ্যকার বিরোধগুলো অতি সহজেই সমাধান হয়ে যাচ্ছে। আমাদের সামাজিক এবং সাংগঠনিক জীবনে যেসব ব্যক্তিগত অমিল ও সংঘাত স্থায়ী হয় তা আসলে এজন্য যে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তায়ালার পথে আন্তরিক হতে পারিনি।

যদি আপনি শুধুমাত্র আল্লাহরই তুষ্টির জন্য সবকিছু করতে থাকেন তবে কারো পক্ষ থেকে অবমাননা বা উপেক্ষার জবাবে আপনার রাগ করবার প্রয়োজন হবে না। কারণ সেই ব্যক্তি তার কাজ দিয়ে আপনার কোনো ক্ষতি করছে না। কেবলমাত্র আল্লাহ তায়ালার অসন্তুষ্টিই মুমিনকে শঙ্কিত করবে। মনে রাখবেন আল্লাহ তায়ালা বলেছেন:

করো প্রতি শত্রুতা তোমাদের যেন এত উত্তেজিত করে না দেয় যে তার ফলে তোমরা বেইনসাফি করবে। সর্বদা ইনসাফ করো (সুরা মায়েদা, ৫:৮)।

আপনি কেন রাগ করবেন? একটি ইসলামি সংগঠনে যেখানে সকল ভাই-বোনদের একসাথে আল্লাহ তায়ালার পথে হাতে হাত রেখে চলতে হয় সেখানে অনিয়ন্ত্রিত রাগ বা অপ্রয়োজনীয় কঠোরতা এবং পারস্পরিক বিবাদ ইসলামি জামায়াতকে সংকটাপন্ন করে। মনে রাখবেন যে আমরা শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছি। সেখানে আপনার সকল ভালো আমলকে গর্ব-অহংকার দিয়ে ধ্বংস করবেন না অথবা আপনার নফসকে নিছক ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ কিংবা শুধু নিজের লাভের লক্ষ্যে নিয়োজিত করবেন না। আপনার রাগকে নিয়ন্ত্রিত করার পন্থা উদ্ভাবন করুন। রসুল সা. উপদেশ দিয়েছেন, যদি তোমাদের কারো দাঁড়ানো অবস্থায় ক্রোধ জাগে তবে যেন সে বসে পড়ে। যদি এতেও তার রাগ দূর না হয় তবে যেন সে শুয়ে পড়ে (আহম্মদ, তিরমিজি)।

আমাদের হৃদয়কে সকল নেতিবাচক আচরণ থেকে মুক্ত করতে রসুল সা. আমাদের আরও কিছু দোয়া শিখিয়েছেন যেমন: হে আল্লাহ তায়ালা আমার হৃদয়কে শঠতা থেকে মুক্ত করে দাও এবং আমার কাজকে সকল ভান (লোক-দেখানো) থেকে মুক্ত করে দাও (বুখারি)।

হে আল্লাহ তায়ালা আমার মধ্যে তোমার প্রতি ভালোবাসাকে চিরস্থায়ী করে দাও। এমন ভালোবাসা পয়দা করে দাও যেভাবে তোমার প্রিয় মানুষ তোমাকে ভালোবাসে। এমন ভালোবাসা যা আমাকে তোমার নিকটতর করে দেয়। আমার প্রতি তোমার ভালোবাসাকে (তীব্র গরমে) শীতল পানির চাইতে প্রিয়তর করে দাও (বুখারি)।

এমন ধরনের আরও অনেক দোয়া রসুল সা. শিখিয়েছেন। এসব দোয়া ও ইবাদত হচ্ছে আত্মার খোরাক, ক্বলবের পুষ্টিদাতা, এবং জীবনে সফল হওয়ার পাথেয়। জীবনের সকল তৎপরতায় এসব দোয়া উচ্চারণ করুন পড়াশোনার সময়, কাজের সময়, সন্তানকে শিক্ষা প্রদানের সময়। মনে রাখবেন যদি আমরা নিছক দুনিয়াবি স্বার্থপ্রণোদিত হয়েই কাজ করি, তবে আত্মা তার খোরাক বঞ্চিত হবে, আমাদের সব ভালো আমল হারিয়ে যাবে। কুরআনে বর্ণিত হয়েছে:

যেসব লোক নিজেদের খোদার সাথে কুফরি করেছে তাদের কাজের দৃষ্টান্ত সেই ভন্মের মতো যাকে এক ঝটিকাপূর্ণ দিনের ঝড়ো হাওয়া উড়িয়ে দিয়েছে। তারা নিজেদের কৃতকর্মের কোনো ফলই পেতে পারবে না। এটাঁত এক ঘোর বিভ্রান্তি (সুরা ইবরাহিম ১৪: ১৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00