📄 মূল ইংরেজি সংকলকের ভূমিকা
গ্রন্থখানির শিরোনাম সুবহে সাদিক সতর্কতার সাথে ও বিশেষভাবে নির্বাচন করা হয়েছে এজন্য যে, এতে রাতের শেষভাগের সেই মহামূল্যবান অথচ অবহেলিত সেই সময়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে যখন আল্লাহ তায়ালা তাঁর বান্দার সবচাইতে নিকটবর্তী থাকেন এবং মানুষের কথা সবচাইতে বেশি শোনেন। আল্লাহ তায়ালা রসুল সা. বলেন: প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালা পৃথিবীর সবচাইতে নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বলেন: এমন কেউ কি আছে যে আমাকে ডাকছে? আমি তার ডাকের জবাব দিবো, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে? আমি তাকে ক্ষমা করবো, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু প্রার্থনা করছে? আমি তার প্রার্থনা মঞ্জুর করবো। ভোর হওয়া পর্যন্ত আল্লাহ তায়ালা এভাবে বলতে থাকেন (তিরমিজি)।
বস্তুত রাতের শেষভাগ হচ্ছে ভাবনা-চিন্তা এবং আত্মউন্নয়নের সবচাইতে সহায়ক/অনুকূল সময়। এই সময় মানুষের হৃদয় সবচাইতে মনোযোগী, সতর্ক দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত থাকে। কুরআনে বর্ণিত হয়েছে,
অবশ্যই জাগারণকাল এমন এক ক্ষণ যখন মানুষের মনোযোগ থাকে তীক্ষ্ণতর আর ভাষা/কথা হয় অধিকতর সুনির্দিষ্ট (সূরা মুযযাম্মিল ৭৩:৬)।
এই বইটি হচ্ছে আধ্যাত্মিক ও আত্ম-উন্নয়নের উপর সুপ্রিয় শিক্ষক আল্লামা খুররম জাহ্ মুরাদের কিছু অনুপ্রেরণামূলক বক্তব্যের সংকলন। তিনি মুমিনদের জীবনের একান্ত লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন আল্লাহ তায়ালার সন্তোষ অর্জন ও বেহেশত লাভকে। অতঃপর তিনি এই পরম লক্ষ্য অর্জনের কর্মপন্থা ও কলাকৌশলগুলোর একটা রূপরেখা প্রদান করেছেন।
আল্লামা খুররম মুরাদ এই হেদায়েতী বক্তব্যগুলো রেখেছিলেন ১৯৯৩ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যে আয়োজিত এক আত্মগঠনমূলক প্রশিক্ষণ ক্যাম্পে। সেখানে প্রতিটি ভাষণ তিনি দিয়েছিলেন ঠিক ফজর নামাজের পর। কোর্সটির নাম দিয়েছিলেন ইসলামের কর্মীদের আত্মোউন্নয়ন। এর আয়োজক ছিলেন ইসলামি ফাউন্ডেশন, ইউ. কে। আল্লামা মুরাদ ইসলামের নারী-পুরুষ তরুণ কর্মীদের জন্য অনুরূপ অনেক কোর্সের আয়োজন করতেন। তিনি বলতেন যে, তরুণ প্রজন্মের আগ্রহ, শক্তি ও উৎসাহ উদ্দীপনার উপরই মুসলিম উম্মাহর ভবিষ্যত নিহিত।
এই বইয়ের সাতটি অধ্যায়ের প্রতিটি অধ্যায় এক একটি নসিহত বা উপদেশ। প্রতিটি নসিহত প্রায় ৪৫ মিনিটের এক একটি আলোচনার মাধ্যমে উপস্থাপিত হয়েছিল। আল্লামা খুররম মুরাদের মতো বড় মাপের ইসলামের ওস্তাদের জন্য ৪৫ মিনিট সময় অবশ্যই যথেষ্ট পর্যাপ্ত ছিল না। তাই সংকলন করার সময় আমরা একই বিষয়ে আল্লামা মুরাদের অন্যান্য লেখা বা বক্তৃতা থেকে প্রয়োজনীয় যেসব কথা পেয়েছি তা যুক্ত করেছি। আশা করছি এতে আলোচনার ধারাবাহিকতা রক্ষা পাবে এবং বক্তব্য বিষয় পাঠকের কাছে সহজতর হবে। কুরআন এবং হাদিসের উদ্ধৃতি যেখানে প্রাসঙ্গিক মনে করেছি সেখানেই যুক্ত করেছি যা বক্তব্য বিষয়কে আরো সমৃদ্ধ করেছে। আল্লামা মুরাদের বক্তব্যের মধ্য দিয়ে কুরআন ও সুন্নাহর বক্তব্য পাঠকের কাছে কতটা স্পষ্ট করতে পেরেছি তা আল্লাহ তায়ালাই ভালো জানেন।
গুরুত্বের সাথে বলতে চাই যে, এই বইয়ে আধ্যাত্মিক ও আত্ম-উন্নয়ন বিষয়ে একটি ভূমিকাই মাত্র তুলে ধরা হয়েছে। বস্তুত এর প্রতিটি পাঠকের জন্য আল্লাহ তায়ালার নৈকট্য লাভের অনেকগুলো পথকে চিহ্নিত করবে। যেপথ অনুসরণ করে পাঠককেই আল্লাহ তায়ালার সান্নিধ্য অর্জনে এগিয়ে যেতে হবে। বইয়ের শেষে অধিকতর অধ্যয়নে সহায়তার জন্য এ বিষয়ে সহায়ক বইয়ের একটি তালিকাও দেওয়া হয়েছে।
এই গ্রন্থের মূলপাঠ প্রস্তুতের কাজটি আমার জন্য এক চ্যালেঞ্জস্বরূপ ছিল বটে। তবে তা করতে গিয়ে আমি প্রভূত উপভোগ করেছি এবং উপকৃত হয়েছি। এই বইয়ের প্রাথমিক পাণ্ডুলিপি পড়ে প্রয়োজনীয় সংশোধনী ও পরামর্শ দিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন জনাব মুহাম্মদ আবুল আজিজ, আলিজা আব্দুল্লাহ, আসীম আবদুল্লাহ, শরীফা আব্দুল্লাহ, ফজিলা মালিক, হাশিম মুহম্মদ, লুসি বাশিল ম্যাথুজ প্রমুখ। আমি গভীরতম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব আবদুল ওয়াহিদ হামিদকে যার সাহিত্যিক দক্ষতা, উপদেশ এবং প্রেরণা আমার এই গ্রন্থটি চূড়ান্ত করতে সাহায্য করেছে।
সর্বোপরি বলতে হয় যে, এই বইয়ের যে কোনো ভুলের দায়িত্ব এককভাবে আমার। এই কাজে কোনো ভুল হলে আল্লাহ তায়ালা যেন আমাকে ক্ষমা করেন। এ থেকে যা কিছু কল্যাণকর আসবে তাঁর জন্য প্রশংসা তো আল্লাহ তায়ালার প্রাপ্য। তাঁর সাহায্য ও নির্দেশনা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না।
আমার ভূমিকা শেষ করছি রসুল সা.-এর একটি দোয়ার উদ্ধৃতি দিয়ে যাতে তিনি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য বলেছেন:
হে আল্লাহ তায়ালা, আপনি মানুষের হৃদয় বদলিয়ে থাকেন, অতত্রব আমাদের হৃদয়কে পরিবর্তন করে আপনার প্রতি অনুগত বানিয়ে দিন (মুসলিম)।
লেষ্টার শায়ার, অক্টোবর ১৯৯৯।
রিযা মুহাম্মদ

📄 সহপাঠ তালিকা
• Way to the Quran by Khurram Murad, The Islamic Foundation, Leicester.
• Let Us be Muslims by Sayyid Abul Ala Mawdudi, translated and edited by Khurram Murad, The Islamic Foundation, Leicester.
• Sacrifice : The Making of a Muslim by Khurram Murad, The Islamic Foundation, Leicester.
• The Islamic Movement Dynamics of Power, Change and Values by Sayyid Abul Ala Mawdudi, translated and edited by Khurram Murad, The Islamic Foundation, Leicester
• Remembrance and Prayer : The Way of Prophet Mhammad by Muhammad al-Ghazali, The Islamic Foundation, Leicester.
• Inner Dimensions of Islamic Worship by al-Ghazali, trans. by Marwan Ibrahim al-Kaysi, The Islamic Foundation, Leicester.
• Morals and Manners in Islam: A Guide to Islamic Adab by Marwan Ibrahim al-Kaysi, The Islamic Foundation, Leicester.
• Lasting Prayers by Ahmad Zald Hammad, Quranic Literary Society, Illinois.
• To be a Muslim by Fathi Yukon, American Trust Publications, Indianapolis.
• The Islamic Movement : Problems and Perspectives by Fathi Yakn, American Trust Publications, Indianapolis.
• Freedom and Responsibility in the Quranic Perspective by Hassan al-Anani, American Trust publications, Indianapolis.
• The Muslim Character by Muhammad al-Ghazali, IIFSO, Kuwait.
• Selected Prayers by Jamal Badawi, Ta ha Publishers, London.
• Islam the Natural Way by Abdul Wahid Handel, MELS, London.