📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মালিকানাহীন জিনিস গ্রহণ না করা

📄 মালিকানাহীন জিনিস গ্রহণ না করা


৮৩১. সাঈদ ইবনু উসমান আল হান্নাত বলেন, “সিররি ইবনু মুগাল্লাসকে বলতে শুনেছি : ‘একবার এক মরুভূমিতে আমি ক্ষুধার্ত হয়ে পড়ি। পথিমধ্যে এক জায়গায় কিছু পানি ও তার আশপাশে ঘাস দেখতে পাই। বাহন থেকে নেমে বিশ্রাম নিতে থাকি সেখানে। তারপর নিজেই নিজেকে বলি, ‘সিররি! জীবনে হালাল খাবার এবং পানীয় গ্রহণের একটা সুযোগ এলে সেটা আজকেই।’ তখন হঠাৎ অদৃশ্য থেকে এক আওয়াজ শুনতে পাই, ‘সিররি ইবনু মুগাল্লাস, এগুলোর মূল্য পরিশোধ করলে কীভাবে?’ তখন আমার নিজেকে অনেক নীচু মনে হতে লাগল।”

৮৩২. মুহাম্মাদ ইবনু সিরিন বলেন, “কথায় আছে, অর্থকড়ির ক্ষেত্রেই প্রকৃত মুসলিমের পরিচয় পাওয়া যায়।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 জমি-জমার ব্যাপারে তাকওয়া

📄 জমি-জমার ব্যাপারে তাকওয়া


৮৩৩. হিশাম বলেন, “ইবনু সিরিন একবার ওয়াসিত ও আহওয়াযের মধ্যবর্তী দুর্গ থেকে একটি জমি কিনেছিলেন। সেটা বিক্রি করলে তার আশি হাজার দিরহাম লাভ হতো। কিন্তু হঠাৎ এ জমির ব্যাপারে তার অন্তরে কিছু একটা সন্দেহ দেখা দেয়, তখন তা বাদ দিয়ে দেন তিনি। আল্লাহর কসম, তাতে সুদের কিছুই ছিল না।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দানশীলতার মাধ্যমে রিযক সহজ হওয়া

📄 দানশীলতার মাধ্যমে রিযক সহজ হওয়া


৮৩৪. ইমরান ইবনু হুসাইন বলেন, "নবি একদিন পেছন দিক থেকে এসে আমার পাগড়ি ধরে বলেন:
يَا عِمْرَانُ ، إِنَّ اللهَ يُحِبُّ الإِنْفَاقَ ، وَيُبْغِضُ الإِقْتَارَ ، فَأَنْفِقْ وَأَطْعِمْ ، وَلَا تُصِرُّ صَرًا ، فَيَعْسُرَ عَلَيْكَ الطَّلَبُ ، وَاعْلَمْ أَنَّ اللَّهَ تَعَالَى يُحِبُّ النَّظَرَ النَّاقِدَ عِنْدَ مَجِيءِ الشُّبُهَاتِ ، وَالْعَقْلَ الْكَامِلَ عِنْدَ نُزُولِ الشَّهَوَاتِ ، وَيُحِبُّ السَّمَاحَةَ وَلَوْ عَلَى تَمَرَاتٍ ، وَيُحِبُّ الشَّجَاعَةَ وَلَوْ عَلَى قَتْلِ حَيَّةٍ
'ইমরান, আল্লাহ দান করা পছন্দ করেন, কৃপণতা অপছন্দ করেন। তাই দান করো, মানুষকে খাওয়াও। কৃপণতা কোরো না। না হলে রিযক খোঁজাটা তোমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। জেনে রাখো, সন্দেহজনক বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টিপাত পছন্দ করেন। আর প্রবৃত্তির লালসার ক্ষেত্রে পছন্দ করেন পূর্ণ বুদ্ধিমত্তা। তিনি বদান্যতা পছন্দ করেন। এমনকি তা কয়েকটি খেজুর দিয়ে হলেও। আর পছন্দ করেন সাহসিকতা, এমনকি কোনো সাপ হত্যার মাধ্যমে হলেও।”[৫৫১]

টিকাঃ
[৫৫১] আলি মুত্তাকি আল হিন্দি, কানযুল উম্মাল, ৬/৫৮২, ১৫/৮৯২。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 জান্নাতি কিংবা জাহান্নামি হওয়ার প্রধান কারণ

📄 জান্নাতি কিংবা জাহান্নামি হওয়ার প্রধান কারণ


৮৩৫. আবূ হুরায়রা থেকে বর্ণিত, নবি একদিন সাহাবিদের বলেন:
أتدرون ما أكثر ما يُدخل الناسُ النار؟ قالوا : الله ورسوله أعلم، قال: فإنّ أكثر ما يُدخل الناس النار الأجوفان: الفرج والفم، أتدرون ما أكثر ما يدخل الناس الجنّة؟ قالوا: الله ورسوله أعلم، قال: فإن أكثر ما يُدخل الناس الجنة تقوى اللهِ وحُسْنُ الخلق
“মানুষ জাহান্নামে প্রবেশ করার সবচেয়ে বড় কারণ কী, জানো?”
সাহাবায়ে কেরাম বলেন, “আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন।” নবি তখন বলেন, “দুটি গর্ত—মুখ ও লজ্জাস্থান। আর জান্নাতে প্রবেশ করার সবচেয়ে বড় কারণ জানো?” তারা আবারও বলেন, “আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন।” তিনি তখন বলেন, “আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র।”[৫৫২]

টিকাঃ
[৫৫২] তিরমিযি, আস সুনান, ২০০৪; হাদীসের সনদ সহীহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00