📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নিজের হিসাব গ্রহণ

📄 নিজের হিসাব গ্রহণ


৭৩৩. আমি শাইখ আবু আলি হাসান ইবনু আলি আদ দাক্কাককে বলতে শুনেছি: "যে ব্যক্তির কোনো পরিমাপ যন্ত্র নেই, সে নিজের হিসাব নিতে পারে না। আর যে নিজের হিসাব নিতে পারে না, সে আল্লাহ তাআলার দর্শন লাভ করতে পারে না। আর যে আল্লাহর দর্শন লাভ করতে পারে না, তার সফলতা বলতে কিছুই নেই।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পরকালীন হিসাবের কাঠিন্য

📄 পরকালীন হিসাবের কাঠিন্য


৭৩৪. মানসূর ইবনু আবদিল্লাহ বলেন, “আবুল আব্বাস ইবনু আতাকে বলতে শুনেছি : ‘আল্লাহ তাআলা অণু এবং সরষে দানা (পরিমাণ গুনাহের হিসাব গ্রহণের) বিষয়টি উল্লেখের কারণেই মুত্তাকীদের আল্লাহভীরুতা তৈরি হয়েছে। যেই সত্তা মানুষের প্রতিটি মুহূর্ত এবং ছিদ্রান্বেষীদের হিসাব গ্রহণ করবেন, তিনি তো অবশ্যই কঠিনভাবে হিসাব-নিকাশ গ্রহণ করবেন। এবং নিশ্চয়ই তাঁর অণু এবং সরষে দানা পরিমাণ বিষয়ের হিসাবও হবে আরও কঠিন। যে সত্তার হিসাব এতটা কঠিন, তাঁকে তো অবশ্যই ভয় করা উচিত।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 তাকওয়ার মাধ্যমে মারিফাত লাভ

📄 তাকওয়ার মাধ্যমে মারিফাত লাভ


৭৩৫. আবুল হাসান আলাবি বলেন, “আমি ইবরাহীম আল খাওয়াসকে বলতে শুনেছি : 'আল্লাহভীরুতা হলো আল্লাহ তাআলাকে ভয় করার দলিল। আর আল্লাহকে ভয় করা মারিফাতের দলিল। আর মারিফাত হলো আল্লাহর নৈকট্য অর্জনের দলিল।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 তাকওয়া আমলে সহজ

📄 তাকওয়া আমলে সহজ


৭৩৬. মুহাম্মাদ ইবনু ইয়াজিদ থেকে বর্ণিত আছে, ইউনুস ইবনু উবাইদ বলেছেন : “তিনটি কথা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। একটি বলেছিলেন মুঅররক আল ইজলি। তিনি বলেছেন, 'আমি রাগের মাথায় কখনো এমন কোনো কথা বলিনি, যার কারণে পরে সন্তুষ্ট অবস্থায় আমাকে লজ্জিত হতে হয়েছে।' আরেকটি কথা বলেছিলেন মুহাম্মাদ ইবনু সিরিন। তিনি বলেছেন, 'কোনো জান্নাতি ব্যক্তির প্রতি যদি পার্থিব বিষয়েই হিংসা না রাখি, তাহলে যা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এমন বিষয়ে হিংসা পোষণ কি আর সম্ভব? আর যদি সে জাহান্নামি হয়ে থাকে, তাহলে তো তার সাথে দুনিয়াবি বিষয়ে হিংসা রাখার প্রশ্নই ওঠে না।' তৃতীয় আশ্চর্যজনক কথাটি বলেছেন হাসসান ইবনু আবী সিনান। তিনি বলেছেন, 'আল্লাহভীরুতার চেয়ে সহজ কোনো বিষয় আমার নিকট নেই। আর কোনো বিষয়ে সন্দেহ দেখা দিলেই তা বাদ দিয়ে দিই আমি।”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00