📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 তাকওয়ার চূড়ান্ত স্তর

📄 তাকওয়ার চূড়ান্ত স্তর


৭৩১. আবদুল্লাহ ইবনু সিন্ধি থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি ইউনুস ইবনু উবাইদকে জিজ্ঞেস করে, “আপনি কি ইউনুস ইবনু উবাইদ?” তিনি বলেন, “হ্যাঁ।”
লোকটি তখন বলে, "সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার মৃত্যুর আগেই আপনার সাথে সাক্ষাৎ করালেন।"
"আচ্ছা। কী প্রয়োজনে এসেছেন?"
"আপনাকে একটি বিষয় জিজ্ঞেস করতে এসেছি।”
"বলুন।”
“আল্লাহভীরুতার চূড়ান্ত স্তর কী?”
"চোখের প্রতিটি পলকে অন্তরের হিসাব গ্রহণ করা এবং সকল সন্দেহ-সংশয় থেকে মুক্ত থাকা।”
"তাহলে যুহদের চূড়ান্ত স্তর?”
তিনি বলেন, "আরাম-আয়েশ পরিত্যাগ করা।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 তাকওয়ার মূল

📄 তাকওয়ার মূল


৭৩২. আমি শাইখ আবূ আলি হাসান ইবনু আলি আদ দাক্কাককে বলতে শুনেছি: "আল্লাহর আনুগত্যের মূল হলো তাকওয়া। আর তাকওয়ার মূল হলো আল্লাহভীরুতা। আর আল্লাহভীরুতার মূল হলো নফসের হিসাব গ্রহণ। আর নফসের হিসাব গ্রহণটা আল্লাহর শাস্তির ভয় এবং তাঁর রহমতের আশা রাখার অন্তর্ভুক্ত। আল্লাহর শাস্তির ভয় এবং তাঁর রহমতের আশা রাখাটা মারিফাতের অন্তর্ভুক্ত। আর প্রকৃত মারিফাত হলো জ্ঞান এবং গভীর চিন্তা-ভাবনার জিহ্বা।” [৪৯৬]

টিকাঃ
[৪৯৬] আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১০/৭৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নিজের হিসাব গ্রহণ

📄 নিজের হিসাব গ্রহণ


৭৩৩. আমি শাইখ আবু আলি হাসান ইবনু আলি আদ দাক্কাককে বলতে শুনেছি: "যে ব্যক্তির কোনো পরিমাপ যন্ত্র নেই, সে নিজের হিসাব নিতে পারে না। আর যে নিজের হিসাব নিতে পারে না, সে আল্লাহ তাআলার দর্শন লাভ করতে পারে না। আর যে আল্লাহর দর্শন লাভ করতে পারে না, তার সফলতা বলতে কিছুই নেই।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পরকালীন হিসাবের কাঠিন্য

📄 পরকালীন হিসাবের কাঠিন্য


৭৩৪. মানসূর ইবনু আবদিল্লাহ বলেন, “আবুল আব্বাস ইবনু আতাকে বলতে শুনেছি : ‘আল্লাহ তাআলা অণু এবং সরষে দানা (পরিমাণ গুনাহের হিসাব গ্রহণের) বিষয়টি উল্লেখের কারণেই মুত্তাকীদের আল্লাহভীরুতা তৈরি হয়েছে। যেই সত্তা মানুষের প্রতিটি মুহূর্ত এবং ছিদ্রান্বেষীদের হিসাব গ্রহণ করবেন, তিনি তো অবশ্যই কঠিনভাবে হিসাব-নিকাশ গ্রহণ করবেন। এবং নিশ্চয়ই তাঁর অণু এবং সরষে দানা পরিমাণ বিষয়ের হিসাবও হবে আরও কঠিন। যে সত্তার হিসাব এতটা কঠিন, তাঁকে তো অবশ্যই ভয় করা উচিত।”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00