📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নেককাজে সর্বশক্তি নিয়োগ

📄 নেককাজে সর্বশক্তি নিয়োগ


৬৩৭. আবদুল্লাহ ইবনু জারাদ থেকে বর্ণিত, নবি বলেছেন:
اطْلُبُوا الْخَيْرَ دَهْرَكُمْ ، وَاهْرَبُوا مِنَ النَّارِ جُهْدَكُمْ ، فَإِنَّ الْجَنَّةَ لَا يَنَامُ طَالِبُهَا وَإِنَّ النَّارِ لا يَنَامُ هَارِبُهَا ، وَإِنَّ الآخِرَةَ مُحَفَّفَةٌ بِالْمَكَارِهِ ، وَحَصَرَ مَوَارِدَهَا النَّوْمُ ، وَإِنَّ الدُّنْيَا مُحَفَّفَةٌ بِاللَّذَاتِ وَالشَّهَوَاتِ, فَلَا تُلْهِيَنَّكُمْ شَهَوَاتُ الدُّنْيَا وَلَذَّاتُهَا عَنِ الآخِرَةِ ، إِنَّهُ لَا دُنْيَا لِمَنْ لا آخِرَةَ لَهُ ، وَلَا آخِرَةَ لِمَنْ لَا دُنْيَا لَهُ ، إِنَّ اللَّهَ قَدِ أَبْلَغَ فِي الْمَعْذِرَةِ وَبَلَغَ الْمَوْعِظَةَ ، إِنَّ اللَّهَ قَدِ أَحَلَّ كَثِيرًا طَيِّبًا لَكُمْ فِيهِ سَعَةٌ ، وَحَرَّمَ خَبِيثًا فَاجْتَنِبُوا مَا حَرَّمَ عَلَيْكُمْ ، وَأَطِيعُوا اللَّهَ ، فَإِنَّهُ لَنْ يَحِلَّ اللهُ شَيْئًا حَرَّمَهُ وَلَنْ يُحَرِّمَ شَيْئًا أَحَلَّهُ ، وَإِنَّهُ مَنْ تَرَكَ الْحَرَامَ ، وَأَكَلَ الحَلالَ أَطَاعَ الرَّحْمَنَ ، وَاسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا ، وَاجْتَمَعَتْ لَهُ الدُّنْيَا وَالْآخِرَةُ هَذَا لِمَنْ أَطَاعَ اللَّهَ عَزَّ وَجَلَّ "
“যুগভরে কল্যাণ তালাশ করো। সর্বশক্তি দিয়ে জাহান্নাম থেকে পালাও। জান্নাতের সন্ধানকারী ঘুমাতে পারে না আর জাহান্নাম থেকে পলায়নকারীও ঘুমাতে পারে না। আখিরাত তো কষ্টকর সব বিষয় দিয়ে পরিপূর্ণ। সেখানে পৌঁছানোর রাস্তাগুলো সংকীর্ণ করে দিয়েছে ঘুম। আর দুনিয়া ভোগ-বিলাসিতা দিয়ে পরিপূর্ণ। তাই দুনিয়ার প্রবৃত্তি এবং বিলাস- উপকরণ যেন তোমাদের আখিরাতের কথা ভুলিয়ে না দেয়। জেনে রাখো, যার আখিরাত নেই তার দুনিয়া নেই। আর যার দুনিয়া নেই তার আখিরাত নেই। আল্লাহ তাআলা (সবগুলো এতো সুস্পষ্ট করে দিয়েছেন যে, তিনি) আমাদের জন্য অজুহাত রখেননি। উপদেশ প্রদানের ক্ষেত্রে তিনি চূড়ান্ত স্তরে পৌঁছে গেছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক উত্তম বিষয় হালাল করেছেন আর নিকৃষ্ট জিনিসগ্যলো করেছেন হারাম। তাই তিনি যা হারাম করেছেন, তা থেকে বেঁচে থাকো এবং আল্লাহর আনুগত্য করো। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, তা হালাল মনে করা যাবে না। আর যা তিনি হালাল রেখেছেন, তা অবৈধ মনে করা যাবে না। যে ব্যক্তি হারাম ত্যাগ করে হালাল আহার গ্রহণ করল, সে রহমানের আনুগত্য করল এবং এমন শক্ত রজ্জু আঁকড়ে ধরল, যা কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়। দুনিয়া এবং আখিরাত উভয়টাই পেয়ে গেছে সে। যে আল্লাহ তাআলার আনুগত্য করে, এগুলো তারই জন্য।”[৪৪২]

টিকাঃ
[৪৪২] আলি মুত্তাকি আল হিন্দি, কানযুল উম্মাল, ৫/৯৩২。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 তিন ধরনের জিহাদ

📄 তিন ধরনের জিহাদ


৬৩৮. হামিদ আল লাফাফ বলেন, "আমি হাতিম আল আসামকে বলতে শুনেছি: 'জিহাদ তিন ধরনের। একটা হলো গোপনে শয়তানের সঙ্গে জিহাদ। তাকে পরাজিত করে দেওয়া পর্যন্ত এ জিহাদ অব্যাহত থাকবে। আরেকটা হলো আল্লাহর বিধি-বিধান আদায়ের জন্য প্রকাশ্যে জিহাদ। আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আদায় পর্যন্ত তা চলতে থাকবে। তৃতীয়টা হলোইসলামকেশক্তিশালীকরার জন্যআল্লাহরশত্রুদের বিরুদ্ধে জিহাদ।'” [৪৪৩]

টিকাঃ
[৪৪৩] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ১/৯৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 তিন সৌভাগ্যবান

📄 তিন সৌভাগ্যবান


৬৩৯. আবূ উসমান আল হান্নাত বলেন, “যুননুনকে বলতে শুনেছি: 'যে পবিত্রতা অর্জন করে মাসজিদের দরজায় পড়ে রয়েছে, তার জন্য সুসংবাদ। দৌড় প্রতিযোগিতার জন্য যে নিজেকে হালকা করে নিয়েছে, তার জন্য সুসংবাদ। যে গোটা জীবন আল্লাহর আনুগত্য করে গেছে, তার জন্য সুসংবাদ।'”[৪৪৪]

টিকাঃ
[৪৪৪] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৫/২৭৮。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 বান্দা তার নিয়ত অনুযায়ী সাহায্য পায়

📄 বান্দা তার নিয়ত অনুযায়ী সাহায্য পায়


৬৪০. আবূ উসমান আল হান্নাত বলেন, “আমি যুননুনকে বলতে শুনেছি : 'যে ব্যক্তি নিজেকে সংশোধন করে নেয়, সে প্রশান্তি লাভ করে। যে নৈকট্য অর্জন করতে চায়, সে নিকটবর্তী হয়ে যায়। যে নিজেকে নির্মল রাখতে চায়, পারিপার্শ্বিক অবস্থা তার জন্যে নির্মল হয়ে উঠে। যে ভরসা করে, সে আস্থার ঠিকানা পেয়ে যায়। আর যে ব্যক্তি অর্থহীন কাজের চেষ্টা করে, তার অর্থবহ কাজ নষ্ট হয়ে যায়।”[৪৪৫]

টিকাঃ
[৪৪৫] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৫/২৭৮。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00